চীন সফরে বাংলাদেশ সিডস ফর দ্য ফিউচার বিজয়ীরা
তথ্যপ্রযুক্তি ডেস্ক : হুয়াওয়ে আয়োজিত ‘সিডস ফর দ্য ফিউচার ২০২৫, বাংলাদেশ’-এর আট বিজয়ীর চীন সফর শুরু হয়েছে। ১০ দিনব্যাপী এই সফরে তাঁরা ডিজিটাল ট্যালেন্ট সামিটে যোগ দেওয়ার পাশাপাশি ফাইভ-জি, এআই, আইওটি ও স্মার্ট সিটির উপর প্রশিক্ষণ নেবেন এবং সামাজিক যোগাযোগের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নির্বাচিত সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বিজয়ীরা এই পর্যায়ে অংশ নিচ্ছেন যেখানে তাঁরা সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে জানতে পারবেন। বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণের পাশাপাশি ডিজিটাল ট্যালেন্ট সামিটে শিল্পখাতের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়েরও সুযোগ পাবেন তাঁরা। ফলে বাস্তব অভিজ্ঞতা ও বর্তমান বিশ্ব সম্পর্কে ধারণা নিয়ে ভবিষ্যতে বাংলাদেশের আইসিটি খাতকে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁরা প্রস্তুত হবেন।
হুয়াওয়ে সাউথ এশিয়ার হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস তানভীর আহমেদ বলেন, “এ পর্যন্ত আমরা বাংলাদেশে ১২তম বারের মতো ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রোগ্রামের আয়োজন করেছি। এটি শিক্ষার্থীদের জন্য কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং দেশে-বিদেশে আইসিটি ও টেলিকম সম্পর্কে জ্ঞান অর্জনের এক অনন্য সুযোগ। এমন একটি বৈশ্বিক আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের অংশগ্রহণ ও পারফরমেন্সের মাধ্যমে নিজস্ব একটি অবস্থান তৈরি করেছে। এই প্রোগ্রামে তাঁরা অন্যদের সাথে নেটওয়ার্কিংয়ের দারুণ সুযোগও পেয়ে থাকেন। আমরা বিশ্বাস করি, এবছরের বিজয়ীরা আয়োজনের প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে নিজেদের আরও দক্ষ করে তুলবেন এবং বাংলাদেশের আইসিটি যাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।”
এবারের বিজয়ীরা হলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি - বাংলাদেশের সায়েদ আতিফ রায়হান, নর্থ সাউথ ইউনিভার্সিটির ফারিসা জায়নাহ জামান, ব্র্যাক ইউনিভার্সিটির নাফিম করিম খান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বুয়েট) মো. রেজওয়ান উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাসনিয়া ইফফাত, রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (রুয়েট) মোঃ সাফিউস সিফাত ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির নুফসাত ফারুক ও ওয়াসিফ উদ্দিন। এই বছর প্রায় ৩,০০০ আবেদন থেকে ইন্টারভিউ, লিখিত পরীক্ষা, সাবলীল উপস্থাপনা - এমন অনেক যাচাই-বাছাই শেষে এই আটজন শিক্ষার্থীকে বাংলাদেশ বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।
আন্তর্জাতিক পর্যায়ে ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রোগ্রাম উল্লেখযোগ্য প্রভাব রেখেছে। ১৪১টি দেশের ১৮,০০০-এরও বেশি শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে সরাসরি উপকৃত হয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও কলেজের সঙ্গে প্রোগ্রামটির ৫০০-এরও বেশি যৌথ কার্যক্রম রয়েছে।
(পিআর/এসপি/আগস্ট ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে গৃহবধূর মরদহ মিলল গোয়ালঘরে
- সড়কের জমি গিলে খেতেই আ.লীগ নেতাদের সাহায্যে জেলা পরিষদ থেকে কিছু জমি লিজ নেয় দুর্বৃত্তরা
- সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
- ফরিদপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
- কালুখালীতে খননকৃত খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ফরিদপুরে প্রান্তিক খামারিদের মাঝে ব্র্যাকের মুরগির বাচ্চা বিতরণ
- সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
- শ্যামনগরে ফেন্সিডিল ও বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ
- সোনাতলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড়
- বাস্তবতা অস্বীকারের রাজনীতি
- ব্র্যাকের আরও তিনটি শিখন তরীর উদ্বোধন
- নবায়নযোগ্য বায়ুশক্তি: টেকসই ভবিষ্যতের মূল চাবিকাঠি
- ফুলপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
- সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার
- ‘আমাকে আইন শেখান, ওই রকম বহু সাংবাদিক আমার দেখা আছে’
- দিনাজপুরে পায়ের রগ কেটে রাইস মিল মালিককে হত্যা, সাবেক স্ত্রী আটক
- মেধাবীদের স্বীকৃতি, নগরকান্দায় জমকালো সংবর্ধনা অনুষ্ঠান
- হালদা ও কর্ণফুলীর মৎস্য সম্পদ রক্ষায় কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা
- আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি
- কাপ্তাইয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা
- গণমুখী ও বাস্তবভিত্তিক বাজেট দেওয়ায় প্রধানমন্ত্রীকে বিড়ি শ্রমিকদের অভিনন্দন
- ‘প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক’ নয়’
- জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঝালকাঠিতে মতবিনিময় সভা
- রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে বেইলী ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে, ভোগান্তি চরমে
- নান্দাইল শহীদ দিবস পালিত
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- সোনাতলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড়
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- বাস্তবতা অস্বীকারের রাজনীতি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







