ব্যাংকক ভ্রমণসহ আকর্ষণীয় সব পুরস্কার জেতার সুযোগ
‘রিভো এ১২-এস উইন ব্যাংকক’ ক্যাম্পেইন চালু করল রিভো বাংলাদেশ
তথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ চালু করেছে ‘রিভো এ১২-এস উইন ব্যাংকক’ শীর্ষক এক দুর্দান্ত ক্যাম্পেইন। ক্যাম্পেইনে ক্রেতারা রিভোর প্রিমিয়াম মডেল এ১২-এস কিনলেই পাচ্ছেন চার দিনের ব্যাংকক ভ্রমণের সুযোগ।
পুরো আগস্ট মাসজুড়েই চলবে রিভোর এ ক্যাম্পেইন। মাসের শেষে লটারি ড্রয়ের মাধ্যমে নির্বাচিত হবেন তিনজন ভাগ্যবান বিজয়ী। প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ব্যাংককে তিন রাত চার দিনের কাপল ট্রিপের সুযোগ। দ্বিতীয় পুরস্কার বিজয়ীর জন্য রয়েছে ৬০ ভোল্ট ও ২৬ অ্যাম্পিয়ার গ্রাফিন ব্যাটারির রিভো এ১১। এ বাইকটি একবার চার্জে চলবে ৭৫ থেকে ৮৫ কিলোমিটার, আর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার। তৃতীয় পুরস্কার বিজয়ীর জন্য থাকছে রিভো এ১০। কম্যিউটিং এ ই-বাইকে রয়েছে ৮০০ ওয়াট মোটর এবং ৪৮ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ার ব্যাটারি। বাইকটির ঘণ্টাপ্রতি সর্বোচ্চ গতি ৪০ কিলোমিটার এবং একবার চার্জে চলবে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার।
লটারির পুরস্কার জেতার সুযোগের বাইরেও এ১২-এস ক্রেতাদের জন্য থাকছে স্পেয়ার পার্টস ও সার্ভিসের জন্য ৩ হাজার টাকার অতিরিক্ত কুপন। কুপনটি ব্যবহার করা যাবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। ফলে, বাইকের রক্ষণাবেক্ষণ হবে দুশ্চিন্তামুক্ত এবং মান নিশ্চিতে করতে হবে না অতিরিক্ত খরচ।
এ ক্যাম্পেইন নিয়ে রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নি বলেন, “আমরা বিশ্বাস করি, বৈদ্যুতিক যান চলাচলের সুবিধা নিশ্চিতের পাশাপাশি এর ব্যবহার ক্রেতাদের জন্য লাভজনক হওয়া উচিত। চমৎকার সব পুরস্কারের পাশাপাশি এ ক্যাম্পেইন সবাইকে চলাচলের জন্য পরিবেশবান্ধব ও টেকসই বাহন ব্যবহারে উৎসাহিত করবে। ‘এ১২-এস উইন ব্যাংকক’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের রাইডারদের জন্য অর্থবহ কিছু করতে চাই। এ ক্যাম্পেইন তাদের স্মার্ট সিদ্ধান্ত গ্রহণে, আরও বেশি সঞ্চয়ে ও সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে ভূমিকা রাখবে।”
বাংলাদেশি রাইডারের কথা ভেবেই রিভো এ১২-এস দেশের বাজারে নিয়ে এসেছে রিভো বাংলাদেশ। বৈদ্যুতিক এ বাইকটিতে অত্যাধুনিক বৈদ্যুতিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা দৈনন্দিন ব্যবহারে নিশ্চিত করবে সর্বোচ্চ সুবিধা। রাজধানীর ব্যস্ত রাস্তায় কিংবা শহুরে রাস্তায় সব জায়গাতেই নির্ভরযোগ্য সেবা দিবে রিভোর এ বৈদ্যুতিক বাইক, যা একইসাথে দামেও সাশ্রয়ী। ১০০০ ওয়াট মোটর এবং ৬০ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ার গ্রাফিন ব্যাটারি দিয়ে চলে এ১২-এস, যার সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৪৫ কিলোমিটার এবং একবার চার্জে বাইকটি নির্বিঘ্নে চলবে ৮৫ থেকে ৯৫ কিলোমিটার। বাইকে সুরক্ষা নিশ্চিতে রয়েছে ডিস্ক-ড্রাম ব্রেকিং সিস্টেম, টিউবলেস টায়ার, অন-বোন ফ্রেম; পাশাপাশি আছে ডিজিটাল ওডোমিটার, এলইডি লাইটিং, সিঙ্গল-পিস সিট ও আরামদায়ক ব্যাকরেস্ট।
শুরু থেকেই রিভো ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। শৌখিন রাইডারের জন্য হাই-এন্ড মডেল থেকে শুরু করে প্রতিদিনের যাতায়াতের জন্য সহজ সমাধান, সব ধরনের বৈদ্যুতিক মোটরসাইকেলই রয়েছে রিভো বাংলাদেশের।
ব্যবহারে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সুবিধার কারণে আগের চেয়ে অনেক বেশি মানুষ এখন বৈদ্যুতিক বাহন ব্যবহারের দিকে ঝুঁকছেন। নিজেদের নতুন এ ক্যাম্পেইনের মাধ্যমে রিভো ইতিবাচক এ পরিবর্তনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে।
(পিআর/এসপি/আগস্ট ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- প্রকৌশলীকে মারপিটের মামলায় জামায়াত নেতা হাজী নজরুলসহ দুইজনের জামিন নামঞ্জুর
- কানাইপুর বাজারে অগ্নিকাণ্ডে সার ও কিটনাশক গোডাউনসহ একাধিক দোকান ভস্মীভূত
- জামালপুর শহর পরিষ্কারে নামলেন মেয়রপ্রার্থী সোহেল রানা
- শেখ হাসিনা দেশে ফিরবেন
- কাপ্তাইয়ে এসএসসিতে ফল বিপর্যয়: পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
- প্রাইম ব্যাংক ও ম্যাভেন অটোমোবাইলস’র মধ্যে চুক্তি স্বাক্ষর
- সাতক্ষীরায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কেউ
- নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ক্ষুদ্র ব্যবসায়ী কালাম সরদারের কাদামাখা লাশ উদ্ধার
- গৃহবধূকে বিভিন্ন সময় ধর্ষণ, সহযোগীসহ ধর্ষকের মৃত্যুদণ্ড
- বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত নড়াইলে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থী
- পুলিশ পরিদর্শকের গালে থাপ্পড় মেরে হত্যার হুমকি, কৃষক দল নেতা মজিব গ্রেপ্তার
- কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িসহ দেশের তিনটি গ্রাম ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মুকসুদপুরে আড়াই লাখ টাকা মূল্যের ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা নজরুল ইসলামের জামিন নামঞ্জুর
- সাংবাদিক সিরাজ মাসুদ পুত্রদ্বয়ের প্রাথমিকে বৃত্তি ও এসএসসিতে সাফল্য অর্জন
- দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮.০৫ শতাংশ, এবার ছেলেরা এগিয়ে
- টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
- ভাইভা প্রত্যাশী ১৩৪০ ভবিষ্যৎ আইনজীবীর অপেক্ষার অবসান হোক
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- কালিগঞ্জে ট্রাকের চাপায় শিশু মোস্তাকের মৃত্যু, পুলিশের ওপর হামলা
- ‘আজ আমারও জন্মদিন’
- প্রস্তুতি ম্যাচে হারের পরও আশাবাদী তাসকিন
- ‘গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে’
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- বরগুনায় ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থী
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- গোপালগঞ্জ সদর উপজেলার জলাবদ্ধ অনাবাদী জমিতে ভাসমান কৃষির আবাদ বাড়ছে
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮.০৫ শতাংশ, এবার ছেলেরা এগিয়ে
-1.gif)








