বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
তথ্যপ্রযুক্তি ডেস্ক : তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির মাইলফলকে যুক্ত হতে যাচ্ছে আরও একটি অসাধারণ অর্জন। উদ্ভাবনের প্রতি অব্যাহত প্রতিশ্রুতির অংশ হিসেবে দুইটি যুগান্তকারী প্রযুক্তি নিয়ে আসছে ব্র্যান্ডটি। এর মধ্যে রয়েছে ১০০০০ মিলিঅ্যাম্পিয়ারেরও বেশি সক্ষমতার হাই-ডেনসিটি ব্যাটারি।
ব্যবহারকারীদের ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা পুরোপুরি দূর করতে এবং নিরবচ্ছিন্ন শক্তিমত্তাকে নতুনভাবে প্রকাশ করতে যুগান্তকারী প্রযুক্তির এ ব্যাটারি আনছে রিয়েলমি। আগামী ২৭ আগস্ট অনুষ্ঠেয় রিয়েলমির বহুল প্রতীক্ষিত ৮২৮ বছরপূর্তি অনুষ্ঠানে যুগান্তকারী এই উদ্ভাবন উন্মোচন করা হবে। রিয়েলমির ৮২৮ বছরপূর্তি যা ৮২৮ ফ্যান ফেস্টিভাল নামেও পরিচিত, একটি বার্ষিক উদযাপন যা প্রতি বছর আগস্টে রিয়েলমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়।
১০০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটি শতভাগ ফুল-সিলিকন অ্যানোড টেকনোলজিকে সমৃদ্ধ করবে যা, স্মার্টফোনের ইতিহাসে প্রথমবারের মতো ১২০০ ডব্লিউএইচ/এল (ওয়াট-আওয়ারস পার লিটার) এর মতো বিরল এনার্জি ডেনসিটি অর্জন করবে। এর মাধ্যমে স্লিম-স্লিক ডিজাইনের সাথে সুবিশাল ব্যাটারির সমন্বয়ে রিয়েলমির সক্ষমতা বোঝা যায়; ফলে এখন দিনব্যাপী গেমিং হোক, বা কনটেন্ট ক্রিয়েশন বা দীর্ঘ ট্রাভেল অ্যাডভেঞ্চার; ব্যবহারকারীরা নিশ্চিন্ত থাকার সুযোগ পাবেন।
ব্যাটারি প্রযুক্তিতে রিয়েলমির নেতৃত্ব এবারই প্রথম নয়। গত কয়েকবছর ধরে এই খাতের মানদণ্ড নির্ধারণে ভূমিকা রাখছে ব্র্যান্ডটি। ২০২৪-এ ৩২০ ওয়াটের সুপারসনিক চার্জিং সিস্টেম নিয়ে আসে তারা, যা মাত্র সাড়ে ৪ মিনিটেই ৪৪২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি শতভাগ চার্জ করতে সক্ষম। এই বছরের শুরুতে রিয়েলমির নিয়ে আসা জিটি ৭ এ বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং যুক্ত করা হয়; যা হাই-ক্যাপাসিটির সাথে আলট্রা-ফাস্ট চার্জিং একীভূত করার অংশ। মাত্র তিন মাস আগেই ব্যাটারি উদ্ভাবনের বিশেষজ্ঞ হিসেবে ৮৮৭ ডব্লিউএইচ/এল (ওয়াট-আওয়ারস পার লিটার) সমৃদ্ধ ১০০০০ মিলিঅ্যাম্পিয়ারের কনসেপ্ট ফোন নিয়ে আসে ব্র্যান্ডটি।
এই অর্জন ব্যাটারি প্রযুক্তির ক্ষেত্রে রিয়েলমির গভীর বোঝাপড়া এবং তরুণদের প্রয়োজন পূরণে ব্র্যান্ডটির অব্যাহত প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ; স্ট্রিমিং, গেমিং বা এক্সপ্লোরিং যাই হোক না কেন ব্যবহারকারীকেই প্রাধান্য দিয়ে থাকে ব্র্যান্ডটি। হাই-ডেনসিটির এই ব্যাটারি ছাড়াও বছরপূর্তি অনুষ্ঠানে আরও একটি যুগান্তকারী প্রযুক্তি নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি। এর বিস্তারিত এখনই না জানা গেলেও, বোঝা যাচ্ছে রিয়েলমি মোবাইল উদ্ভাবনের ক্ষেত্রে নিজের অবস্থান আরও জোরদার করতে যাচ্ছে।
লাইভ আপডেট পেতে আগামী ২৭ আগস্ট অনুষ্ঠানের দিকে চোখ রাখুন, যেদিন রিয়েলমি এর বৈশ্বিক ফ্যানদের সাথে নিয়ে স্মার্টফোন প্রযুক্তির ভবিষ্যৎ হিসেবে ৮২৮ বছরপূর্তি উদযাপন করতে যাচ্ছে। আরও বিস্তারিত জানতে রিয়েলমির অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইট ভিজিট করুন।
(পিআর/এসপি/আগস্ট ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
- সালথায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
- শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা
- নির্দিষ্ট কাউন্টের সুতায় সুবিধা প্রত্যাহার, শর্তপূরণ সাপেক্ষে আমদানি
- ‘এই দেশে শিল্পী হওয়াটাও পাপ’
- ‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা, তবু অটুট থাকবে সৌহার্দ্য’
- ‘আগামী বছর সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল’
- রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
- ‘হাসিনাকে ফিরিয়ে আনতে অনড় সরকার, ভারতের কাছে প্রত্যাশা মুখ বন্ধ রাখা’
- ‘মেক্সিকো কারও উপনিবেশ হবে না’
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- জলে ডোবা স্বপ্ন
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- লাইজু তুই এমপি হয়েছিস!
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








