এআই অ্যাপ ও এজেন্টদের জন্য প্ল্যাটফর্ম সম্প্রসারণ করলো স্ল্যাক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় সিআরএম প্রতিষ্ঠান সেলসফোর্সের প্রোডাক্টিভিটি ও কোলাবোরেশন প্ল্যাটফর্ম স্ল্যাক তাদের প্ল্যাটফর্মে বড় ধরনের সম্প্রসারণ এনেছে। ফলে এখন ডেভেলপার ও গ্রাহক প্রতিষ্ঠানগুলো কর্মক্ষেত্রের কথোপকথনের ডেটা থেকেই নিরাপদ ও প্রাসঙ্গিক এআই অ্যাপ এবং এজেন্ট তৈরি করতে পারবে। নতুন আপগ্রেডের আওতায় এসেছে রিয়েল-টাইম সার্চ (আরটিএস) এপিআই, মডেল কনটেক্সট প্রোটোকল (এমসিপি) সার্ভার এবং নতুন ডেভেলপার টুলসমূহ, যা এআই সিস্টেমগুলোকে পূর্ণাঙ্গ নিরাপত্তা ও যথাযথ অনুমতিসহ স্ল্যাকের গ্রাহক-মালিকানাধীন ডেটাসমূহ অ্যাক্সেস করার সুযোগ দিচ্ছে। ফলে এআই এজেন্টরা এখন সরাসরি প্রাসঙ্গিক, সঠিক ও কাস্টমাইজড উত্তর দিতে পারছে, যা উৎপাদনশীলতা ও দলগত কার্যকারিতা বৃদ্ধি করছে।
এনথ্রোপিক, গুগল, পারপ্লেক্সিটি, রাইটার, ড্রপবক্স, নোশন, কগনিশন ল্যাবস, ভারসেল এবং কার্সরের মতো শীর্ষ কোম্পানিগুলো এরই মধ্যে স্ল্যাক ব্যবহার করে এআই অ্যাপ ও এজেন্ট তৈরি করা শুরু করেছে। এই অ্যাপগুলো স্ল্যাক মার্কেটপ্লেসে পাওয়া যাচ্ছে এবং প্রতিদিনের কাজে সহজেই ব্যবহার করা সম্ভব। শুধু তাই নয়, এগুলো বিচ্ছিন্ন সিস্টেমগুলোকে একত্রিত করে এবং বারবার অ্যাপ বদলের ফলে সময়ের যে অপচয় হয় তা কমিয়ে আনে। বিশ্বজুড়ে ২ লাখের বেশি এসএএএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে এবং গড়ে প্রতিটি সংস্থায় ১ হাজারের বেশি এসএএএস অ্যাপ ব্যবহৃত হয়। এর ফলে প্রায় ৪০ শতাংশ উৎপাদনশীলতা কমে আসে এবং ক্রয়কৃত এসএএএস লাইসেন্সের অর্ধেকই অব্যবহৃত থাকে। স্ল্যাকের লক্ষ্য প্রতিষ্ঠানগুলোর আইটি বাজেটের মাত্র ২ শতাংশ ব্যবহার করে বাকি ৯৮% বিনিয়োগের সর্বোচ্চ রিটার্ন নিশ্চিত করা।
স্ল্যাক ব্যবহার করে প্রতিষ্ঠানগুলো সহজেই দলীয় আলোচনার গুরুত্বপূর্ণ অগোছালো ডেটাসমূহ নিরাপদে ব্যবহার করতে পারে, ফলে একজন ব্যবহারকারী প্রতি সপ্তাহে গড়ে ৯৭ মিনিট সাশ্রয় করতে সক্ষম হন। কথোপকথনের ডেটা ও এজেন্টফোর্স সেলস বা ওয়ার্কডের মতো টুলস একত্রে ব্যবহার করে প্রতিষ্ঠানগুলো আগের চেয়ে ৩৭ শতাংশ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং ৩৬ শতাংশ দ্রুততম সময়ে গ্রাহক সেবা দিতে সক্ষম। সেসকল ব্যবসা প্রতিষ্ঠান এআইকে কার্যকরভাবে ব্যবহার করতে পেরেছে, তাদের কর্মীপ্রতি প্রাতিষ্ঠানিক লাভ এআই ব্যবহার না করা প্রতিষ্ঠানগুলোর চেয়ে ৩ গুণ বেশি। প্রতি সপ্তাহে ১৭ লাখের বেশি অ্যাপ স্ল্যাকে ব্যবহৃত হয় এবং শতকরা ৯৫ জন ব্যবহারকারী মনে করেন, স্ল্যাক ইন্টিগ্রেশন টুলগুলোর কার্যকারিতা বাড়িয়ে তোলে।
স্ল্যাকের সিইও ডেনিস ড্রেসার বলেন, “কাজের ভবিষ্যৎ নিঃসন্দেহে এজেন্টিক, আর এআইয়ের সাফল্য নির্ভর করছে মানুষের কাজে এর নির্বিঘ্ন সংযুক্তির ওপর। আমাদের সাম্প্রতিক উদ্ভাবন এআই এজেন্টদের বিশ্বস্ত সহযোগী হিসেবে গড়ে তোলার জন্য নিরাপদ ও তথ্যসমৃদ্ধ পরিবেশ তৈরি করে। আমরা আমাদের গ্রাহক ও পার্টনারদের জন্য সরাসরি স্ল্যাকে সহজে এআই সমাধান তৈরির পথ খুলে দিয়েছি, যাতে কাজে গতি, স্মার্ট টুলসের ব্যবহার ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।”
আরটিএস এপিআই রিয়েল-টাইমে আলোচনার থ্রেড, ফাইল ও চ্যানেলে নিরাপদ অ্যাক্সেস দেয় এবং কোনো বাল্ক ডেটা ডাউনলোড ছাড়াই নির্দিষ্ট, প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করে। এমসিপি সার্ভার এআই মডেল, অ্যাপ ও এজেন্টকে কনটেক্সট খুঁজে পেতে এবং মানসম্পন্ন কাজ সরবরাহ করতে সাহায্য করে, যা কাজ আরও সহজ ও নির্ভরযোগ্য করে তোলে। একসাথে এই সিস্টেম ব্যবহার করে ডেভেলপাররা আরও সহজে স্মার্ট ও নিরাপদ এজেন্ট তৈরি করতে পারে, যা জটিল ওয়ার্কফ্লো অটোমেট করতে সক্ষম ও অধিক নির্ভুল ফলাফল দিয়ে থাকে।
ডেভেলপাররা স্ল্যাক ওয়ার্ক অবজেক্ট ব্যবহার করে অ্যাপ ডেটা সরাসরি কথোপকথনে সংযুক্ত করতে পারে, যেখানে ফাইলের বিবরণ, ছবি ও নথির প্রিভিউ পাওয়া যায়। ব্যবহারকারীরা বিভিন্ন কাজ যেমন আসানা টাস্ক স্ল্যাক ত্যাগ না করেই সম্পন্ন করতে পারবেন।
স্ল্যাককে এখনও মার্কেটপ্লেস পার্টনার ইন্টিগ্রেশনের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয়, যেখানে তৃতীয় পক্ষের অ্যাপ ও এজেন্টদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা, নিয়ন্ত্রণ ও ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা রয়েছে। এনথ্রোপিক, গুগল, ড্রপবক্স, পারপ্লেক্সিটি এবং নোশনসহ অনেকেই এই নতুন টুল ব্যবহার করছে।
গুগল ক্লাউডের মরিয়ম ঘোলামি বলেন, “গুগল এজেন্টস্পেস ও স্ল্যাক আরটিএস এপিআই সংযোগে তথ্য প্রবাহ নির্বিঘ্ন হয়, ফলে ব্যবহারকারীরা স্ল্যাক ব্যবহার করে এজেন্টস্পেসের এজেন্টদের মাধ্যমে বা লাইভ স্ল্যাক ডেটা দ্বারা পরিচালিত এজেন্টস্পেস ব্যবহার করে আরও গভীর ইনসাইটস পেতে পারেন।”
আরটিএস এপিআই ও এমসিপি সার্ভার এখনও বেটা ভার্সনে রয়েছে এবং ২০২৬ সালের শুরুতে সকল গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে। যেসকল থার্ড পার্টি এআই এজেন্ট এই ফিচারসমূহ ব্যবহার করছে সেগুলো স্ল্যাক মার্কেটপ্লেসে পাওয়া যাচ্ছে। স্ল্যাক ওয়ার্ক অবজেক্ট অক্টোবরের শেষের দিকে সকল ডেভেলপারদের জন্য উন্মুক্ত হবে এবং নতুন এজেন্টিক ডেভেলপার টুলস বর্তমানে উন্মুক্ত রয়েছে।
(পিআর/এসপি/অক্টোবর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিমা খাতে অনিয়ম-দুর্নীতি গভীরে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে’
- ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬
- মুক্তিবাহিনী শালদা নদীর পাকসেনা ঘাঁটির ওপর তীব্র আক্রমণ চালায়
- ১ হাজার ২শ’ মিটার চায়না ম্যাজিক জাল ধ্বংস
- মহম্মদপুরে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ উদযাপন
- ‘বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে’
- নোংরা পরিবেশে খাবার তৈরি: দুই হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা
- সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জদি দখল, ভাঙচুর ও লুটপাট
- দিনাজপুরে বিএডিসি'র সার নিয়ে তুঘলকি কারবার
- বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’
- চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অনেককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
- বাগেরহাটে নিখোঁজের তিনদিন পর খালে মিললো শিশুর লাশ, আটক ৫
- সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- কলাপাড়ায় বাস চাপায় ছয় বছরের শিশুর মৃত্যু
- লোকালয় থেকে উদ্ধার ৯ ফুট অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
- কলারোয়ায় ৫৪ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- চাঁদা না পেয়ে নানাভাবে ফাঁসানোর চেষ্টা, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- ‘অধিকাংশ কর্মকর্তা চোর’-দুর্নীতির দায় কি শুধু কর্মকর্তাদের?
- আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু হাফসার
- কাপ্তাইয়ে ৬০ বছরের ১৩২ কেভি লাইন পরিণত হয়েছে মরণফাঁদে
- শহরে যেভাবে গড়ে তুলবেন সবুজ ছাদবাগান
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
-1.gif)








