রিয়েলমি ও রিকো ইমেজিংয়ের অংশীদারিত্বে মোবাইল স্ট্রিট ফটোগ্রাফিতে নতুন মানদণ্ড আসছে
তথ্যপ্রযুক্তি ডেস্ক : তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সাথে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে একটি অনুষ্ঠানে এ অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হবে।
চার বছরের প্রস্তুতির পর ইমেজিং খাতের সহযোগিতাগুলোর মধ্যে এ কৌশলগত অংশীদারিত্বকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। এই অংশীদারিত্ব উদযাপনে, দুইটি প্রতিষ্ঠান ‘ফোর ইয়ারস ইন ওয়ান স্ন্যাপ’ ভিডিও প্রকাশ করেছে, যেখানে চার বছরের যৌথ ইঞ্জিনিয়ারিং এবং বিশেষ করে, তাদের একসাথে তৈরি করা প্রথম পণ্য জিটি ৮ প্রো’র জন্য ডিজাইন করা কিছু ফিচার প্রকাশ করা হয়েছে।
এই অংশীদারিত্বের মূল বিষয় হচ্ছে, তরুণদের জন্য এমন টুল সরবরাহ করা যা তাদের নিজস্ব স্টাইল ও ব্যক্তিগত অভিব্যক্তি ফুটিয়ে তুলতে সহায়তা করবে; এবং ক্যামেরার ঐতিহ্যবাহী গুণমানকে মোবাইল ফটোগ্রাফিতে নিয়ে আসবে। রিয়েলমি ও রিকো জিআরের মধ্যে ব্যাপক কাস্টমাইজেশনের মধ্য দিয়ে, জিটি ৮ প্রো একটি অনন্য ইমেজিং অভিজ্ঞতা নিশ্চিত করতে যাচ্ছে, যেখানে অপটিক্যাল সক্ষমতা, কালার অ্যালগরিদম, ইমেজিং টোন ও রিকো জিআর ক্যামেরার প্রকৃত অনুভূতি অনুসরণ করে একটি স্বতন্ত্র ইউআই (ইউজার ইন্টারফেস) ডিজাইন করা হয়েছে।
ডিভাইসটিতে রিকো জিআরের ৩০ বছরের ঐতিহ্য এবং এর আইকনিক ফিল্মের মতো নান্দনিক ও ৫টি ক্লাসিক ইমেজ টোনের সাথে রিয়েলমির মোবাইল ইমেজিংয়ের সক্ষমতা এবং বর্তমান প্রজন্মের পছন্দের প্রতি তাদের গভীর অন্তর্দৃষ্টির সমন্বয় করা হয়েছে। এই যৌথ উন্নয়ন ও ইঞ্জিনিয়ারিং স্ট্রিট ফটোগ্রাফি সংস্কৃতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
এ বিষয়ে রিয়েলমি গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট ও সিএমও চেইস সু বলেন, “মানুষ এখন একঘেয়ে ‘পারফেক্ট স্টাইল’ ছবি দেখে ক্লান্ত। একে অপরের সাথে মিল না রেখে এখন প্রতিদিনই সবাই তাদের নিজস্ব স্টাইল দেখাতে চায়।”
রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের ক্যামেরা বিজনেস ডিভিশনের জেনারেল ম্যানেজার কাজুনোবু সাইকি বলেন, “রিকো ইমেজিং ও রিয়েলমি উভয়কেই তরুণ ও সৃজনশীল ব্যবহারকারীরা পছন্দ করেন। আমাদের এ অংশীদারিত্ব কেবল পণ্য উদ্ভাবন নয়; বরং, একটি সংস্কৃতি যা নতুন প্রজন্মকে স্ট্রিট ফটোগ্রাফি উপভোগ করতে এবং জীবনের সৌন্দর্য প্রতিদিন আবিষ্কার করতে অনুপ্রাণিত করবে।”
এ অংশীদারিত্ব কেবল নির্দিষ্ট কোনো পণ্যের সাথে সম্পর্কিত নয়; এটি স্ট্রিট ফটোগ্রাফি সংস্কৃতিকে মোবাইল যুগে নিয়ে আসার মতো একটি বিষয়। এই সহযোগিতার মাধ্যমে, এমনকি যারা সাধারণত ডেডিকেটেড ক্যামেরা ব্যবহার করেন না, তারাও জিটি ৮ প্রো’র মাধ্যমে স্ন্যাপশট ফটোগ্রাফি উপভোগ করার সুযোগ পাবেন।
(পিআর/এসপি/অক্টোবর ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
- ‘শাবনূর শুধু তারকা নন, হৃদয়ে বেঁচে থাকা মানুষ’
- ছোট কুমারদিয়ায় মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা
- ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- বিশ্বকাপের গরম নিয়ে ‘বাড়াবাড়ি’ হচ্ছে, দাবি কেইনের
- রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু
- ‘৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না’
- ৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
- হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন
- ‘ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক হলে বিবেচনা করা হবে’
- ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
- জীবনযাপন, সংস্কৃতি ও ভাষায় বাঙালীরা স্বতন্ত্র
- শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক: সীমান্তবাসীর নানা আকাঙ্খা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
- ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
- মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান জানালা বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ
- সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকট
- সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফুলপুরে ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- ঈশ্বরদী ঠাকুরবাড়িতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকরের আহ্বান
- কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







