অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন বাংলাদেশে
তথ্যপ্রযুক্তি ডেস্ক : অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক৮ প্রো। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ -এ ডিভাইসটি উন্মোচন করা হয়।
অনার ম্যাজিক৮ প্রো’র ইমেজিং সিস্টেমের মূল আকর্ষণ হল এআইমেজ প্রযুক্তিচালিত সবচেয়ে উন্নত এআই টেলিফটো ক্যামেরা। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের আল্ট্রা নাইট টেলিফটো ক্যামেরা, যা ১/১.৪-ইঞ্চি বড় সেন্সর, এফ/২.৬ অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) এবং ৩.৭ এক্স অপটিক্যাল জুম রয়েছে। এর ফলে, কম আলো ও দূরবর্তী বিষয়বস্তুর ছবিও আরও পরিষ্কার ও বিস্তারিতভাবে ধারণ করা সম্ভব।
এছাড়া ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা নাইট প্রাইমারি ক্যামেরা, ১২২ ডিগ্রি ফিল্ড অব ভিউ ও ম্যাক্রো সাপোর্টসহ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। উচ্চমানের সেলফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও, ফোনটির রয়েছে সিআইপি এর ৫.৫ রেটিং। এর শক্তিশালী ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির কল্যাণে আরও পরিষ্কার ছবি ওঠে এবং ভিডিও আরও সাবলীলভাবে ধারণ করা যায়।
অনার ম্যাজিক প্রো-তে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘ম্যাজিক কালার’ ফিচার; যা এই শিল্পে প্রথম হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ১৬৭ লক্ষ ৭০ হাজার রঙের সূক্ষ্ম পার্থক্য শনাক্ত এবং প্রদর্শন করতে সক্ষম। এটি এক টাচেই প্রাণবন্ত ও মাস্টার-লেভেলের কালার টিউনিং নিশ্চিত করে।
ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক স্ন্যাপ ড্রাগন এলিট জেন ৫ প্রসেসর। এতে ব্যবহৃত হয়েছে অনারের সিলিকন কার্বন ব্যাটারি, যা এআই পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা পরিচালিত হয়। এতে দীর্ঘস্থায়ী ও কার্যকর পারফরম্যান্স নিশ্চিত হয়। ফোনটির ১০০ ওয়াট অয়্যার্ড সুপারচার্জ এবং ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে। ফলে, ব্যবহারকারীকে সারাদিনে ফোন চার্জ করা নিয়ে ভাবতে হবে না।
এছাড়াও, অনার ম্যাজিক৮ প্রো -তে রয়েছে বিশেষ এআই বাটন, যার মাধ্যমে ম্যাজিক ওএস ১০ অপারেটিং সিস্টেমের বিভিন্ন এআই টুলে দ্রুত প্রবেশ করা যায়। এই বাটনটি ক্যামেরার শাটার কী হিসেবেও ব্যবহার করা যাবে। যার ফলে, ব্যবহারকারীরা মুহূর্তেই পছন্দের ছবি ক্যামেরাবন্দী করতে পারবেন।
ব্যবহারকারীদের রুচি ও স্টাইল বিবেচনায় ফোনটি সানরাইজ গোল্ড এবং কালো; এ দু’টি আকর্ষণীয় রঙে বাজারে আসবে। ফোনটির প্রি-বুকিং চলবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রি-বুকিং করা প্রথম ১০০ জন ক্রেতা উপহার হিসেবে পাবেন অনার প্যাড এক্স৮এ স্মার্টফোন।
(পিআর/এসপি/জানুয়ারি ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- ঢাকা-১৫ আসনে ৬৬ কেন্দ্রের ফলাফলে জামায়াত আমির এগিয়ে
- ‘এটা শুধু একটা ভোট নয়, নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি’
- '৬-দফা শুধু বাংলাদেশের জন্য নয়'
- স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’
- ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের
- ‘সবার সহযোগিতা না পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না’
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনের প্রার্থীদের ফলাফল
- ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
- জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘সুন্দর আগামীর জন্য ভোট দিলাম’
- ‘১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে’
- ‘অধিকার পাহারা দিন’
- ‘আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন’
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
- নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থাকবে?
- মারা গেছেন অভিনেতা তিনু করিম
- বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
-1.gif)








