বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য উন্নত এনার্জি স্টোরেজ সিস্টেম সিরিজ নিয়ে এসেছে হুয়াওয়ে। সিরিজটির উন্মোচন উপলক্ষে আজ ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পখাতের বিশিষ্ট নেতৃবৃন্দ, শিল্পপতি, শিল্পকারখানার স্বত্বাধিকারী এবং ইঞ্জিনিয়ারিং, প্রোকিউরমেন্ট ও কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শীর্ষ শিল্প সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বর্তমানে শিল্পখাত পরিচালন ব্যয় ও জ্বালানি ব্যবহারের মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এই প্রেক্ষাপটে হুয়াওয়ের নতুন LUNA2000 সিরিজ একটি কার্যকর সমাধান হতে পারে। দেশীয় বাজারের চাহিদা অনুযায়ী প্রস্তুত করা এই সিস্টেমটি স্থানীয় শিল্পখাতে বিদ্যুৎ ব্যবস্থাপনায় একটি শক্তিশালী, উচ্চ দক্ষতা সম্পন্ন এবং নিরাপদ সমাধান প্রদান করবে।
হুয়াওয়ে সাউথ এশিয়া রিজিয়নের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও জেসন উ; হুয়াওয়ে ডিজিটাল পাওয়ার বিভাগের এশিয়া প্যাসিফিক অঞ্চলের কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিজ এন্ড রেসিডেনশিয়াল বিজনেস ডিপার্টমেন্ট-এর প্রেসিডেন্ট হে লেই; হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর ইউ জিয়ানলং এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চ-এর পরিচালক মো. শাহরিয়ার আহমেদ চৌধুরী সিরিজটি উদ্বোধন করেন।
হুয়াওয়ে সাউথ এশিয়া রিজিয়নের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও জেসন উ বলেন, “বিদ্যুৎ ব্যবহারের দক্ষতা, টেকসই উন্নয়ন এবং পরিবেশবান্ধব অবকাঠামো নিশ্চিত করতে বাংলাদেশ সৌরশক্তির ওপর নির্ভরশীলতা বৃদ্ধি করছে। এখন পর্যন্ত আমাদের ডিজিটাল পাওয়ার সল্যুশনের মাধ্যমে বাংলাদেশে ৪৩০ মিলিয়ন কিলোওয়াট-ঘন্টার বেশি বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। এর পাশাপাশি আমাদের প্রযুক্তি পরিবেশবান্ধব হওয়ায় এ পর্যন্ত দেশে দুই লাখ টনেরও বেশি কার্বন নিঃসরণ কমানো সম্ভব হয়েছে। গত কয়েক বছর ধরে যেমন আমরা এই খাতে উন্নত সমাধান দিয়ে সহায়তা করে আসছি, ভবিষ্যতেও তেমনি সহযোগিতা অব্যাহত রাখতে চাই।”
হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর ইউ জিয়ানলং বলেন, “হুয়াওয়ের পিভি ও ইএসএস সমাধান ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশের প্রতি আমাদের অঙ্গীকার অনুযায়ী সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আমরা আরও উন্নত এনার্জি স্টোরেজ এনেছি। আমাদের নতুন সল্যুশনে উন্নত নিরাপত্তার জন্য সেল-টু-কনজাম্পশন ডুয়াল-লিংক সেফটি আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে এবং আধুনিক হাইব্রিড কুলিং প্রযুক্তির মাধ্যমে ৯১.৩% রাউন্ড-ট্রিপ দক্ষতা অর্জন করা সম্ভব হয়েছে। এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং শিল্প সক্ষমতা দ্রুত বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এই নতুন বিইএসএস (ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম)-এ একটি বিশেষ ‘প্যাক অপ্টিমাইজার’ ব্যবহার করা হয়েছে, যা ব্যাটারির শতভাগ শক্তি ব্যবহার নিশ্চিত করে। এর ফলে ব্যাটারির পূর্ণ সক্ষমতা কাজে লাগানো সম্ভব। পাশাপাশি, একটি ‘অ্যাক্টিভ ব্যালেন্সিং মডিউল’ ব্যাটারির সক্ষমতা বাড়িয়ে স্টেট অব হেলথ (SOH) উন্নত রাখতে সহায়তা করে। এছাড়া এর স্মার্ট ব্যবস্থাপনা ও পরিচালন ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারির চার্জের মাত্রা (SOC) নিয়ন্ত্রণ করে।
এই অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পক্ষেত্রে টেকসই বিদ্যুৎ ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও আলোচনা করা হয়। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চ (CER)-এর পরিচালক মো. শাহরিয়ার আহমেদ চৌধুরী এবং হুয়াওয়ে ডিজিটাল পাওয়ারের হে লেই বর্তমানে শিল্পখাতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। শাহরিয়ার আহমেদ “বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির ভবিষ্যৎ: চ্যালেঞ্জ, প্রবণতা ও উদ্ভাবন” নিয়ে তাঁর মতামত তুলে ধরেন। হে লেই “মধ্যপ্রাচ্যের উত্তেজনা কীভাবে এপ্যাক অঞ্চলের বাণিজ্যিক ও শিল্প ফোটোভোলটাইক (C&I PV) এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (BESS)-এর সুযোগ ও চ্যালেঞ্জকে প্রভাবিত করছে” তা তুলে ধরেন। এছাড়া হুয়াওয়ে ও এর সহযোগী প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও গ্রাহক পর্যায়ের বেশ কিছু বাস্তব উদাহরণ উপস্থাপন করেন।
(পিআর/এসপি/এপ্রিল ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- টেস্টে প্রথমবার ঘরের মাটিতে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
- ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকান-শপিংমল খোলা
- সিলেটের বিভিন্ন স্থানে শান্তি কমিটির শাখা গঠিত হয়
- দেশজুড়ে পাওয়া যাচ্ছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই
- দাখিল মাদ্রাসা পরিক্ষা কেন্দ্রে অবহেলা, চার শিক্ষককে অব্যাহতি
- রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করায় দুইজনের অর্থদণ্ড
- ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন
- দেশের বাজারে উন্নত এআই প্রযুক্তি সংবলিত অনার ৬০০ সিরিজের যাত্রা
- ঘাস কাটাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাইয়ের কব্জি বিচ্ছিন্ন
- স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন এককালীন ও মাসিক বৃত্তি
- ঝালকাঠির আলোচিত মিলন হত্যা মামলার তিন আসামি ঢাকায় গ্রেফতার
- বড়াইগ্রাম পৌরসভায় প্রায় ৪৭ কোটি টাকার বাজেট পেশ
- নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর
- বিপন্ন বহুত্ববাদ: সাম্প্রদায়িকতার আগুনে কি তবে ছাই হচ্ছে ধর্মনিরপেক্ষ ভারত?
- সুবর্ণচরে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
- পাংশায় খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে জেলা প্রশাসক
- ফেঁসে যাচ্ছেন দিনাজপুর হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ আশিক কুমার
- ‘ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ হরিলুট করে বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি করেছে’
- ৩ দিনব্যাপী সুকান্ত মেলা শুরু হচ্ছে বুধবার
- নাটোরে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা
- লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের মাতম
- দিনাজপুরে জমি নিয়ে বিরোধে বাবা ও সৎ ভাই খুন
- অবন্তি গ্যালারিতে মুনিরা বেগম লিপির ‘নস্টালজিয়া’
- আজো কাঁদে
- ২ বছরেও উদঘাটন হয়নি বৃদ্ধা রিজিয়া হত্যার রহস্য, ক্ষুব্ধ স্বজনসহ এলাকাবাসী
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন সাবেক ছাত্রনেতা শাহ আলম
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- ইতিহাস কথা কয়
- আজ হুমায়ূন আহমেদের জন্মদিন
- ঝিনাইদহে করোনায় দুইজনের মৃত্যু
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- গাংনী উপজেলার নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- সালথায় শীতার্তদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








