সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার
তথ্যপ্রযুক্তি ডেস্ক : আনুষ্ঠানিকভাবে নিজেদের বহুল প্রতীক্ষিত ‘রোবট ফোন’ বাজারে এনেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। প্রিমিয়াম ডিজাইনের এই ফোনে যুক্ত করা হয়েছে পুরোপুরি মোটরচালিত একটি গিম্বল। জার্মান সিনেমা ক্যামেরা ব্র্যান্ড ‘অ্যারি’র সঙ্গে যৌথভাবে তৈরি ডিভাইসটি প্রচলিত স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে মোবাইল প্রোডাকশন স্টুডিও হিসেবেও কাজ করবে।
ডিভাইসটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের শক্তিশালী ডুয়াল ক্যামেরা সিস্টেম। এর মধ্যে রয়েছে ২০০ মেগাপিক্সেলের এজাইল গিম্বল মেইন ক্যামেরা, ২.৭ গুণ অপটিক্যাল জুমের ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা।
হাতের ঝাঁকুনি সামলে নিয়ে দ্রুতগতির শট নেওয়ার জন্য ডিভাইসের ভেতরে সরাসরি যুক্ত রয়েছে থ্রি-অ্যাক্সিস মেকানিক্যাল গিম্বল ক্যামেরা মডিউল। মোটরচালিত এই হার্ডওয়্যার স্ট্যাবিলাইজেশন যেকোনো পরিস্থিতিতে স্থির ভিডিও রেকর্ড নিশ্চিত করে। ডাইনামিক শুটিং সহজ করতে এর ক্যামেরা আর্মে টিল্ট লক, ফার্স্ট পারসন ভিউ এবং এআই স্পিনশটের মতো আধুনিক মুভমেন্ট মোডও রয়েছে যা অতিরিক্ত কোনো যন্ত্রপাতি ছাড়াই ব্যবহারকারীদের নিখুঁত সিনেমাটিক ভিডিও ধারণ করতে সাহায্য করে।
অনারের হার্ডওয়্যার এবং অ্যারির কালার সায়েন্স ও ইমেজিং প্রযুক্তির সমন্বয়ে তৈরি হয়েছে ডিভাইসটি। এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা সিনেমাটিক অভিজ্ঞতা পাওয়ার পাশাপাশি আলো ও ছায়ার ভারসাম্যও ভালোভাবে ধরে রাখতে পারবেন। ফলে ত্বকের স্বাভাবিক রং থেকে শুরু করে বিভিন্ন দৃশ্যের সূক্ষ্ম ডিটেইলও ধারণ করা সম্ভব হবে।
নতুন এই ডিভাইস সম্পর্কে অনারের সিইও জেমস লি বলেন, “ভালো ছবির সূচনাটা হয় উন্নত হার্ডওয়্যার দিয়ে কিন্তু তাকে অসাধারণ মাত্রায় পৌঁছে দেয় অ্যালগরিদম। তবে প্রযুক্তি কেবল ভিত্তি মাত্র; ভালো ইমেজিংয়ের মূল বিষয় হলো এর নান্দনিকতা।”
তিনি আরও বলেন, “অ্যারি’র সাথে যৌথভাবে কাজ করে আমরা উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করার মাধ্যমে তরুণ প্রজন্মের ক্রিয়েটরদের অনুপ্রাণিত করতে চাই।”
স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চালিত এই রোবট ফোনটি জটিল এআই প্রসেসিং, ইমেজিং এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে ফ্ল্যাগশিপ পারফরম্যান্স দিতে সক্ষম। এতে ব্যবহার করা হয়েছে ৭,০৬০ মিলিঅ্যাম্পিয়ারের অনার সিলিকন-কার্বন ব্যাটারি। ১২০ ওয়াট ওয়্যারড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস অনার সুপারচার্জ সুবিধাযুক্ত এই ব্যাটারি দিনভর নিরবচ্ছিন্ন ব্যবহারের নিশ্চয়তা দিতে পারে।
রোবোট ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর, যা জটিল এআই প্রসেসিং, ইমেজিং ও মাল্টিটাস্কিং-এ ফ্ল্যাগশিপ মানের পারফরম্যান্স নিশ্চিত করবে। ফোনটিতে রয়েছে ৭,০৬০ মিলিঅ্যাম্পিয়ারের অনার সিলিকন-কার্বন ব্যাটারি। ব্যাটারি। ১২০ ওয়াট ওয়্যারড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস অনার সুপারচার্জ সুবিধাযুক্ত ডিভাইস দেবে দিনভর নিরবচ্ছিন্ন ব্যবহারের নিশ্চয়তা।
(পিআর/এসপি/আগস্ট ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ
- ‘আবাসন খাতকে চাঙা করার চেষ্টা চলছে’
- ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে’
- রাজশাহীতে মুক্তিবাহিনী পাকহানাদারদের ওপর আক্রমণ চালায়
- মামলা-রিমান্ডের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
- গোপালগঞ্জ খালে ‘বাঁশের বেড়া’ দিয় মাছ শিকার
- ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি
- বিপন্ন সাংবাদিকতার কথকতা
- কাপ্তাই কেপিএম সিবিএ নির্বাচনে টানা পঞ্চম জয় পেল শ্রমিক-কর্মচারী পরিষদ
- টুঙ্গিপাড়ায় দুর্গাপূজা নিয়ে প্রস্তুতিমূলক সভা
- মা ইলিশ সংরক্ষণে পদ্মা পাড়ের লৌহজংয়ে বিশেষ সভা
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা
- সোনাতলার জালে সোনাতলা,জমজমাট ফুটবল ম্যাচে ছাগল পুরস্কার
- কাপসিয়ায় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- সালথায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- ফুলপুরে নবজাতক নিয়ে মিথ্যা মামলা ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশ অমান্য
- সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খুন, গ্রেপ্তার মুহিদ ৪ দিনের রিমাণ্ডে
- ৬ ফুট খাড়া বাঁশের চাটাই বেয়ে স্কুলে যায় শিক্ষার্থীরা, ভোগান্তিতে ১০ হাজার মানুষ
- ২০ বছর ধরে বোনের সংসারে নিতাই, দুই মুঠো খাবার আর একটু মমতার আশায় কাটে দিন
- তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন
- টুঙ্গিপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫
- খাস কালেকশনের টাকা তুলছেন বিএনপি নেতা, ইউএনও বলছেন—‘ইজারা দেওয়া হয়নি’
- গোবিপ্রবিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নবীন বরণ ও দায়িত্ব হস্তান্তর
- বিজুলী আলোক
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল এমডি
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








