তৃণমূলের গ্রহণযোগ্যতাই আমাকে আবারো নির্বাচিত করবে : চেয়ারম্যান নাসির
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর । নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে সিমলা রোকনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী নির্বাচন করছেন। গতবারও চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে সফল ভাবে দায়িত্ব পালন করেছেন। উত্তরাধিকার ৭১ নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নির্বাচন ও ইউনিয়নকে নিয়ে তার ভাবনার কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন অরিত্র কুণ্ডু।
উত্তরাধিকার ৭১ নিউজ : চেয়ারম্যান পদে এবার দিয়ে দুইবার নির্বাচন করছেন। অভিজ্ঞতা কেমন?
নাসির উদ্দিন চৌধুরী : হ্যাঁ, নির্বাচনে হার-জিত থাকবেই। তবে গত দুইবার নির্বাচিত হয়ে অবহেলিত সিমলা রোকনপুর ইউনিয়নবাসীর জন্য অনেক কাজ করেছি।এবার নির্বাচিত হলে ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো শেষ করে যেতে চাই।
উত্তরাধিকার ৭১ নিউজ : এবার প্রথমবারের মতো অনেক নতুন ভোটার ভোট দিবে। তাদের নিয়ে কী ভাবছেন?
নাসির উদ্দিন চৌধুরী: দেখুন আমাদের দেশের অধিকাংশ তরুণ প্রজন্ম এখন মাদকে আসক্ত।আমি বিগত কয়েক বছর ধরে তাদের বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করেছি।অনেকে স্কুল-কলেজ থেকে ঝরে পড়েছিল তাদেরকে আবার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করেছি।এবার আমি নির্বাচিত হলে ইউনিয়নকে শতভাগ মাদকমুক্ত ও শিক্ষার ব্যবস্থা করবো।
উত্তরাধিকার ৭১ নিউজ : ভোটারদের অনেকে বলছেন প্রতিদ্বন্দ্বিতা হবে দ্বীমুখী, আপনার মত কী?
নাসির উদ্দিন চৌধুরী : সব নির্বাচনে, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে এই এলাকায় ভোটারদের উপস্থিতি ভালোই থাকে। আর মেম্বার প্রার্থীরাই নিজেদের ভোটারদের কেন্দ্রে নিয়ে আসবেন। সব মিলিয়ে ভোটার কিন্তু কেন্দ্রে আসবে। তৃণমূল আমাকে ভীষণ ভালোবাসে আমিও তৃণমূলের উপর বিশ্বাসী । আমি বিশ্বাস করি তৃণমূলে আমার গ্রহণযোগ্যতাই আমাকে আবারো নির্বাচিত করবে।
উত্তরাধিকার ৭১ নিউজ : এবার কেমন নির্বাচন আশা করছেন? জয়লাভের প্রত্যাশা কতটুকু?
নাসির উদ্দিন চৌধুরী : নির্বাচন ভালো হবে। মানে ভোট অবাধ নিরপেক্ষ হবে, কেন্দ্রে আসতে মানুষজনের স্বতঃস্ফূর্ততা থাকবে। আর জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
উত্তরাধিকার ৭১ নিউজ : আপনার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা আপনার লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছে, কাজে বাধা দিচ্ছে—এমন অভিযোগ আছে, আপনার বক্তব্য?
নাসির উদ্দিন চৌধুরী : হ্যাঁ সত্য কথা। গত কয়েকদিন স্বতন্ত্র প্রার্থীর ক্যাডার বাহিনী আমার কর্মী সমর্থকদের প্রচারণায় বাঁধা দিচ্ছে, বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। মূলত মাঠ গরম করার জন্য এসব কথা হয়। আর নির্বাচন এলেই স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে বিশেষ আগ্রহ দেখান।এবার যেমন বলে বেড়াচ্ছেন, সব ট্যাক্স মাফ করে দেবেন ইউনিয়ন পরিষদে কোন কর দেওয়া লাগবে না। তা ওনার কি সেই সাধ্য আছে?
উত্তরাধিকার ৭১ নিউজ : নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন?
নাসির উদ্দিন চৌধুরী : প্রতিশ্রুতি দিয়ে আমি নির্বাচন করতে চাই না। অবহেলিত সিমলা রোকনপুর ইউনিয়নকে সন্ত্রাস-মাদক মুক্ত করবো, রাস্তাঘাটের অসমাপ্ত উন্নয়নগুলো করবো, মাত্রাতিরক্ত কর ইউনিয়নবাসীর জন্য সহনশীল পর্যায়ে আনবো, নারী ও শিশুবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। এসব কাজ পুরোপুরি বাস্তবায়ন করবো।এতে করে এই ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটবে। ভোটারদের এসব কথাই বলছি।
উত্তরাধিকার ৭১ নিউজ : অনুন্নত রাস্তাঘাটসহ, কবরস্থানসহ সিমলা রোকনপুর ইউনিয়ন নানা সমস্যায় জর্জরিত।বিশেষ কোনো পরিকল্পনা আছে কি?
নাসির উদ্দিন চৌধুরী : কবরস্থানের জন্য একটা জায়গা কিনে সেখানে কবরস্থানের ব্যবস্থা করবো। ইউনিয়নের সকল এলাকার সকল রাস্তাঘাট উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে চাই।
উত্তরাধিকার ৭১ নিউজ : সাক্ষাৎকারের জন্য সময় দেওয়ায় ধন্যবাদ।
নাসির উদ্দিন চৌধুরী : উত্তরাধিকার ৭১ নিউজকে ধন্যবাদ।
(একে/এসপি/নভেম্বর ১৩, ২০২১)
পাঠকের মতামত:
- সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা
- সেদিন বেশী দূরে নয় যেদিন স্বাধীন বাংলাদেশ সরকার বিদেশী রাষ্ট্রের স্বীকৃতি লাভ করবে
- ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- বাবার হাত ধরে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক
- কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- আমানতের আর্তনাদ
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








