১৩ ডিসেম্বর নীলফামারী হানাদারমুক্ত দিবস
‘জয় বাংলা’ শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে তৎকালীন মহকুমা শহর
ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে ৭১ জন মুক্তিযোদ্ধাসহ হাজার হাজার বাঙালির আত্মত্যাগের বিনিময়ে নীলফামারী শহর ১৯৭১ সালের এইদিনে পাক-হানাদার মুক্ত হয়েছিল। আজও তার বেদনা বহুল স্মৃতি বহন করে নীলফামারী সরকারি কলেজের বধ্যভূমি।
জানা যায়, কলেজের পুরনো একটি কুয়ার মধ্যে অগণিত মানুষের লাশ সেখানে ফেলে দিয়েছিল স্থানীয় পাকবাহিনীর দোসর আলবদর, আল শামস ও রাজাকারের দল। পরবর্তীতে দেশ স্বাধীনের পর কুয়াটি সংরক্ষণ করে সেখানে তৈরি করা হয়েছে স্মৃতিস্তম্ভ।
জেলার নাম জানা ১৮ জন মুক্তিযোদ্ধা জীবন দিয়েছিলেন ওই মুক্তিসংগ্রামে। তারা হলেন শহীদ বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন নোকো, শহীদ ক্যাপ্টেন বাসার (সদর), শহীদ বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন (সদর), শহীদ আহমেদুল হক প্রধান (ডোমার), শহীদ মোজাম্মেল হক (ডোমার), শহীদ জাহেরুল ইসলাম চিলাহাটি (ডোমার), শহীদ আঞ্জারুল হক ধীরাজ চিকন মাটি (ডোমার), শহীদ মিজানুর রহমান চিকন মাটি (ডোমার), শহীদ বাবু সুভাষ সিংহ (ডিমলা), শহীদ সামসুল কিবরিয়া খগাখড়িবাড়ী (ডিমলা), শহীদ ধীরেন্দ্র নাথ রায় পূর্ব বালাগ্রাম (জলঢাকা), শহীদ আমজাদ মিস্ত্রী চাঁদখানা (কিশোরগঞ্জ), শহীদ আব্দুর রশিদ মাগুড়া (কিশোরগঞ্জ), শহীদ আব্দুল বারেক মাগুড়া (কিশোরগঞ্জ), শহীদ শাহ্বুদ্দিন সিট রাজিব (কিশোরগঞ্জ), শহীদ আব্দুল মজিদ কাশিরাম বেলপুকুর (সৈয়দপুর), শহীদ জয়নাল আবেদীন বোতলাগাড়ী (সৈয়দপুর), শহীদ মির্জা হাবিবুর রহমান বেগ ঘুঘুমারী (জলঢাকা)। বাকি ৫৩ জন শহীদের নাম এখনো জানা যায়নি।
এদিন, মুক্তিযোদ্ধারা প্রথম জেলা শহরের চৌরঙ্গী মোড়ে একটি বাঁশের খুঁটিতে উত্তোলন করেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা। বর্তমানে সেখানে স্মৃতি অম্লান চত্বর তৈরি করা হয়েছে।
জেলার ছয় থানা নিয়ে নীলফামারী ছিল একটি মহকুমা শহর। সেদিন প্রাণপনে মুক্তিযোদ্বারা নিজের জীবনকে বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তি সংগ্রামে।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের আহ্বানে সাড়া দিয়ে নীলফামারীর অগণিত কৃষক, শ্রমিক ছাত্র-জনতা মুক্তির জন্য ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম শুরু করে। ভারতে অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার পর ৬নং সেক্টরের অধীন মুক্তিযোদ্ধারা পাকসেনাদের বিভিন্ন ক্যাম্পে গেরিলা আক্রমণের মাধ্যমে পরাস্ত করতে শুরু করে। নীলফামারী ৬নং সেক্টরের কমান্ডার ছিলেন খাদেমুল বাশার। তার নেতৃত্বে জেলা শহর ১২ ডিসেম্বর রাতে শত্রু মুক্ত হতে থাকে। তিনি আরও বলেন, ৯ মাস হানাদাররা নিরস্ত্র বাঙালি নিধনে মেতে উঠেছিল। যুদ্ধক্ষেত্রে অনেক মুক্তিযোদ্ধা আহত হন ও অনেকেই শহীদ হন।
নীলফামারী শহর হানাদার মুক্ত হওয়ায় বিজয়ের উল্লাসে মেতে উঠে মুক্তিকামী সকল শ্রেণি-পেশার মানুষ।দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করেছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
(ওকে/এসপি/ডিসেম্বর ১২, ২০২২)
পাঠকের মতামত:
- 'মুক্তিফৌজের সাহসিকতায় বাংলাদেশ স্বাধীন হবেই'
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- গাড়ি বহর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বন্যায় নিহত বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
- পহেলা আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা
- দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, তথ্য লুকাতে হাসপাতালে সাংবাদিক প্রবেশে বাধা
- প্রাথমিক বৃত্তিতে নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
- কাপ্তাইয়ে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু
- বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের অভিযোগ
- জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি
- আদমদীঘি উপজেলা শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২
- মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা, নিজেই দিলেন পুলিশে
- ব্র্যাক ব্যাংকের বিশেষ হোম লোন সুবিধা পাবেন এসইএলের গ্রাহক ও কর্মীরা
- একজন জমির উদ্দিন সরকার
- হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তারে ঐক্য পরিষদের ক্ষোভ, মুক্তির দাবি
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি
- পাঁচ বছরে বাংলাদেশ ও উগান্ডার ৪ লাখ শিশু পাবে খেলাভিত্তিক শিক্ষার সুযোগ
- ‘প্রধানমন্ত্রীর বরিশাল সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়’
- আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
- গাজীপুর সিভিল সার্জন’র বিরুদ্ধে বিভাগীয় মামলা
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
- প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে কৌশিকের গৌরবময় সাফল্য
- সুবর্ণচরে জমির বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেয়ার অভিযোগ
- মুকসুদপুরে হাজারও বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সমাগম
- বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াবে বিসিবি
- এক পুলিশ কর্মকর্তার প্রভাবে ইদ্রিস মিয়ার জীবন বিপন্ন
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আয়না থাকুক ঝকঝকে
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







