দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত
শাহ্ আলম শাহী, দিনাজপুর : যথাযথ ভাবে পালিত হলো দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস (১৮ ডিসেম্বর)। মহান মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঐতিহাসিক এই দিবসটি উদযাপনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে, এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র।
দিবসটি উপলক্ষে রবিবার (১৮ ডিসেম্বর) দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে সকাল ১০টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকার প্রতি বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করা হয়। পরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপির নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম. আব্দুর রহিমের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রর সভাপতি অও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট আজিজুল ইসলাম জুগলুর সভাপতিত্বে সমাবেশে, বীরমুক্তি যোদ্ধা সাবেক মেয়র সফিকুল হক ছুটু, সাংবাদিক নেতা চিত্ত ঘোষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউর রহমান রেজুসহ অন্যরা বক্তব্য রাখেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা এবং চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জেলা উদীচী শিল্পীগোষ্ঠী সংসদের শিল্পীবৃন্দ মুক্তিযুদ্ধভিত্তিক সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করে।
প্রসঙ্গত, দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর সদ্য স্বাধীন দেশে দিনাজপুরে গোর-এ-শহীদ বড় ময়দানে প্রথম আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিবনগর সরকারের পশ্চিমাঞ্চলীয় জোন-১-এর চেয়ারম্যান অ্যাডভোকেট এম. আব্দুর রহিম এমপিএ।
এ সময় তাকে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে গার্ড অব অনার দেয়া হয়। এতে নেতৃত্ব দেন মিত্রবাহিনীর দিনাজপুর অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার ফরিদ ভাট্টি এবং কর্নেল শমসের সিং।
(এসএএস/এএস/ডিসেম্বর ১৮, ২০২২)
পাঠকের মতামত:
- বিশ্ব মহাসাগর দিবস ও সমুদ্রের টেকসই ব্যবস্থাপনা
- হবুচন্দ্রের আইন
- নেমন্তন্ন
- সুস্থ থাকতে লিফট নয়, ভরসা হোক সিঁড়ি
- সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের
- সাতক্ষীরায় শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে পিটিয়ে জখম
- রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব
- ‘উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে রাজনীতিতে টেকা যায় না’
- গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- গোপালগঞ্জে ইয়াবা ও বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত
- বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন সৈয়দ আব্দুল হাদী
- ‘দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে পূর্ণ বিজয় ঘোষণা করবে যুক্তরাষ্ট্র’
- রোমাঞ্চ সঙ্গী করে জয়ের খোঁজে বাংলাদেশ
- এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক
- প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বেগবান হবে, আশা বাংলাদেশের
- ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা’
- টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৪
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের শরণার্থীদের জন্য ভারতকে অতিরিক্ত দেড়কোটি ডলার সাহায্য দেয়
- ফরিদপুর আঞ্চলিক বিএসটিআই-এর উদ্যোগে মোবাইল কোর্টে জরিমানা, মামলা
- সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি ও নিরাপত্তার দাবিতে রাঙ্গামাটিতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন
- বগুড়ার আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার
- আইন নিজের হাতে তুলে না নিতে ভাঙ্গাবাসীর প্রতি ওসির আহ্বান
- দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রী করার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন স্মারকলিপি
- বিশ্বকাপের উন্মাদনায় জমজমাট পতাকা তৈরির ব্যবসা
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- হে সময়, অশ্বারোহী হও
-1.gif)







