ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস
তিন বছরেও শেষ হয়নি স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ
শাহ্ আলম শাহী, দিনাজপুর : আজ ১৭ এপ্রিল বুধবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আঁখিরা গণহত্যা দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে দেড় শতাধিক নারী-পুরুষ, শিশু ও কিশোর- কিশোরীকে পাকিস্তানী খানসেনারা উপজেলার আলাদিপুর ইউনিয়নের বারাইহাট সংলগ্ন আঁখিরা নামক স্থানের পুকুর পাড়ে ব্রাশ ফায়ার করে নির্মমভাবে হত্যা করে।
সেই সব বীর শহীদদের স্বরণে উপজেলার আঁখিরা বদ্ধ ভূমিতে ২০২১ সালের ১৩ জানুয়ারী গণপূর্ত বিভাগের তত্বাবধায়নে ৬৮ লাখ ৩৪ হাজার ৯৫৭ টাকা ব্যায়ে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু হলেও আজও শেষ হয়নি নির্মাণ কাজ। ঠিকাদারের নেই খোঁজ। ফলে স্মৃতিস্তম্ভটিতে বীরমুক্তিযোদ্ধারাও শ্রদ্ধা নিবেদনসহ কোন কর্মসূচী পালণ করতে পারছেন না। এনিয়ে স্থানীয় বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানী খানসেনা ও তাদের এ দেশীয় রাজাকার, আলবদর ও আল-শামসদের হাত থেকে প্রাণে বাঁচতে মুক্তিকামী মানুষ যখন বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাচ্ছিল ঠিক এমনই এক সময় আজকের এই দিনে ফুলবাড়ী উপজেলার পার্শ্ববর্তী আফতাবগঞ্জ, বিরামপুর, শেরপুর, খোলাহাটি, বদরগঞ্জ ও ভবানীপুর এলাকার অর্ধশত হিন্দু পরিবারের দেড় শতাধিক নারী-পুরুষ, শিশু ও কিশোর-কিশোরীকে ফুলবাড়ী সীমান্ত দিয়ে নিরাপদে ভারতে পৌঁছে দেয়ার কথা বলে ফুলবাড়ীতে নিয়ে আসে পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার (বর্তমান ফুলবাড়ী) রামভদ্রপুর গ্রামের কুখ্যাত রাজাকার কেনান সরকার। কিন্তু কেনান সরকার ওই পরিবারগুলোকে ভারতে পৌঁছে না দিয়ে তুলে দেয় ফুলবাড়ীতে অবস্থানরত খানসেনাদের হাতে। এর পরিবর্তে কেনান সরকার হাতিয়ে নেয় ওই পরিবারগুলোর সাথে থাকা বিপূল অংকের নগদ অর্থসহ স্বর্ণালংকার। খানসেনারা আটক পরিবারের নারী-পুরুষ, শিশু ও কিশোর-কিশোরীদের ধরে নিয়ে আসে আঁখিরা পুকুর পাড়ে। সকাল ১১টায় সকলকে পুকুর পাড়ে লাইন ধরে দাড়িয়ে রেখে স্টেনগানের ব্রাশ ফায়ারে গুলি করে পাখির মতো হত্যা করে। এ সময় দু’একজন শিশু-কিশোর প্রাণে বেঁচে গেলেও পরে তাদেরকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। অবশ্য দেশ স্বাধীনের পর রাজাকার কেনান সরকারকে মুক্তিযোদ্ধারা হত্যা করে প্রতিশোধ নেন।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমরা আখিরায় গিয়েছিলাম। নির্মাণ কাজ শেষ হয়নি। ঠিকাদারেরও দেখা পাওয়া যায়নি। দীর্ঘ তিন বছরেও স্মৃতিস্তম্ভটির নির্মাণ কাজ শেষ করে বুঝিয়ে দিতে পারেনি। তাই ওখানে কোন কর্মসূচী পালণ করা সম্ভব হচ্ছে না। একইসাথে তিনি দ্রæত স্মৃতিস্তম্ভটি নির্মাণ কাজ শেষ করে হস্তান্তারের দাবি জানান।
স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ঠিকাদার বাদলের সাথে একাধিকার ফোন কলে যোগযোগ করলেও তিনি ফোন কলটি গ্রহণ করেননি।
গণপূর্ত বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের দাবি স্মৃতিস্তম্ভটির নির্মাণ কাজ শেষ হয়েছে ইতোমধ্যেই। হস্তান্তারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ডারকে অবগত করা হয়েছে। কিন্তু রক্ষণা-বেক্ষণের জনবল না থাকায় এখনও হস্তান্তর সম্ভব হচ্ছে না। তবে আশা করছি শিঘ্রই আলোচনার মাধ্যমে হস্তান্তর সম্ভব হবে।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মো. আল কামহ্ তমাল বলেন, স্মৃতিস্তম্ভর কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি এবং বুঝিয়ে দেয়নি। বিষয়টি নিয়ে স্থানিয় সংসদ সদস্য গণপূর্ত বিভাগের সাথে কথা বলেছেন, এরপর থেকে গণপূর্ত বিভাগ আমার সাথে কোন প্রকার যোগাযোগ করেননি। ঠিকাদারকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে দিবসটি উপলক্ষে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে স্থানীয়ভাবে একটি দোয়ার আয়োজন করতে বলা হবে। বীরমুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করতে চাইলে সেই ব্যবস্থাও করা হবে। কিন্তু, বাস্তবতায় দিবসটি পালনে ছিলোনা কোন পদক্ষেপ।
(এসএস/এসপি/এপ্রিল ১৭, ২০২৪)
পাঠকের মতামত:
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার
- ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ইতিহাসে অমলিন হয়ে থাকবে’
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার
- সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতা বহিষ্কার
- নজরুল বর্ষ উদযাপন, ১৮-২০ জুন দেশব্যাপী অনুষ্ঠান
- ‘জিয়াউর রহমান গণতন্ত্র-উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন’
- ‘বাজেট জনগণকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে’
- সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ
- ‘প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব’
- জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- ‘প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে পরীক্ষার ফি নেওয়া হবে’
- ‘প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন’
- ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত
- ঢাকা পৌর কর্তৃপক্ষ শহরের ২১০ টি রাস্তার নাম পাল্টে দিয়ে ইসলামী নাম রাখে
- সুবর্ণচরে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী' অনুষ্ঠিত
- আপত্তিকর ভিডিও, কুড়িগ্রামে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি
- ময়মনসিংহে তিন দিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্বোধন
- নড়াইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল ও বোমা বিস্ফোরণ
- সোনাতলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- নড়াইলে দোকানে দই কিনতে গিয়ে ইয়াবাসহ যুবক আটক
- ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই’
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে পরিবহন ধর্মঘট
- তরুণদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে ইউএনডিপি-গ্রামীণফোন
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- নান্দাইল শহীদ দিবস পালিত
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
-1.gif)







