আজ ইতনা গণহত্যা দিবস
৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
# শহীদ পরিবারগুলোর মানবেতর জীবনযাপন
রূপক মুখার্জি নড়াইল : প্রমত্তা মধুমতী, নবগঙ্গা, বানকানা নদী বিধৌত নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে ১৯৭১’র ২৩ মে একটি ভয়াল দিন। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা লোহাগড়া উপজেলার পূর্বাঞ্চলের ইতনা গ্রামে একের পর এক ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। নির্বিচারে গুলি চালিয়ে শিশুসহ হত্যা করে হিরু মাস্টার, সফি উদ্দিন মোল্যা , তবি শেখ, হাদি সিকদার, নালু খাঁসহ ৩৯ জন নিরীহ গ্রামবাসীকে। নিহতদের লাশ আগুনে ফেলে দিয়ে উল্লাস করে পাক সেনারা ও তাদের দোসররা।
অথচ অপ্রিয় হলেও সত্য যে, মহান স্বাধীনতার ৫৫ বছর পরেও গণহত্যায় নিহত শহীদ পরিবারগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতি জোটে নাই। গণকবরগুলো অরক্ষিত হয়ে পড়েছে। নামফলক ছাড়া গণহত্যার আর কোন স্মৃতি সংরক্ষিত নাই।
ইতিহাস থেকে জানা গেছে , লোহাগড়া উপজেলার মধুমতী নদী তীরবর্তী পাশাপাশি দুই গ্রাম ইতনা ও চরভাট পাড়া। এই দুই গ্রামে বসেই মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর ওপর আক্রমণের নানা পরিকল্পনা করত।
ভৌগোলিক ও কৌশলগত কারণে আশপাশের বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা এই দুই গ্রামে অবস্থান করে পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ চালাতেন। ২২ মে পাক সেনারা চরভাটপাড়া গ্রামে গানবোট নিয়ে হামলা চালায়, আগুন ধরিয়ে ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়। এ সময় ওই গ্রামের সাহসী অনিল কাপালি পাহারায় নিয়োজিত একজন পাক সেনার রাইফেল ছিনিয়ে নিয়ে নদীতে ফেলে দিয়ে সাতরিয়ে ওপারের ইতনা গ্রামে চলে যায়। এ ঘটনার পর পাকসেনারা খোঁজ নিয়ে জানতে পারে যে, অনিল কাপালির বাড়ি নদীর ওপারে ইতনা গ্রামে। শুরু হয় ইতনা গ্রামে পাক সেনাদের হামলার পরিকল্প
পাক-সেনাদের পরিকল্পনা মোতাবেক পরের দিন ২৩ মে ভোরে ফজরের আযানের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর স্হানীয় রাজাকাররা গানবোট করে ইতনা গ্রামে ইতিহাসের এক জঘন্যতম গণহত্যা চালায়। গণহত্যায় শিশুসহ ৩৯ জন নারী-পুরুষ হত্যার শিকার হয়। ২৩ মে ইতনা গ্রাম প্রেতপুরীতে পরিণত হয়। নিহতদের কবর দেওয়ার মতো কোনো মানুষ ইতনা গ্রামে ছিল না। পরে নিহতদের আত্মীয়-স্বজন নিহত ৩৯ জনকে গ্রামেই গণকবর দিয়ে প্রাণ ভয়ে অন্যত্র পালিয়ে যান।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় ১৯৭১ সালে ২৩ মে ইতনা গ্রামে সংগঠিত গণহত্যার ইতিহাস অবিস্মরণীয় ঘটনা।
অথচ গণহত্যায় নিহতদের আজও রাষ্ট্রীয় স্বীকৃতি মেলে নাই।' নির্মাণ হয়নি কোনো স্মৃতিসৌধ। এ নিয়ে স্থানীয়দের মাঝে রয়েছে ক্ষোভ ও অসন্তোষ।
১৯৯৪ সালের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ২৩ মের বীর শহীদদের স্মৃতি রক্ষার্থে ইতনা গণগ্রন্থাগারের তৎকালীন সাধারণ সম্পাদক প্রয়াত শিক্ষক ফিরোজ আহম্মদের উদ্যোগে ইতনা গ্রামের দুটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে গণহত্যায় নিহতদের নামের তালিকা টাঙিয়ে দেওয়া হয়। সেই থেকে প্রতি বছর ২৩ মে ইতনা গণগ্রন্থাগারের উদ্যোগে ইতনা গণহত্যা দিবস পালিত হয়ে আসছে।
এ বছরও ৭১-এর ২৩ মে গণহত্যায় নিহতদের স্মরণে লোহাগড়ার সাংবাদিক সমাজের উদ্যোগে শনিবার দুপুর ১টায় প্রেসক্লাবের হলরুমে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
(আরএম/এসপি/মে ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- কলেজছাত্রীকে শ্লীলতাহানি করায় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
- নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী
- নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঝটিকা মিছিল
- বিশ্ব মহাসাগর দিবস ও সমুদ্রের টেকসই ব্যবস্থাপনা
- হবুচন্দ্রের আইন
- নেমন্তন্ন
- সুস্থ থাকতে লিফট নয়, ভরসা হোক সিঁড়ি
- সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের
- সাতক্ষীরায় শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে পিটিয়ে জখম
- রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব
- ‘উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে রাজনীতিতে টেকা যায় না’
- গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- গোপালগঞ্জে ইয়াবা ও বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত
- বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন সৈয়দ আব্দুল হাদী
- ‘দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে পূর্ণ বিজয় ঘোষণা করবে যুক্তরাষ্ট্র’
- রোমাঞ্চ সঙ্গী করে জয়ের খোঁজে বাংলাদেশ
- এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক
- প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বেগবান হবে, আশা বাংলাদেশের
- ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা’
- টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৪
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের শরণার্থীদের জন্য ভারতকে অতিরিক্ত দেড়কোটি ডলার সাহায্য দেয়
- ফরিদপুর আঞ্চলিক বিএসটিআই-এর উদ্যোগে মোবাইল কোর্টে জরিমানা, মামলা
- সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি ও নিরাপত্তার দাবিতে রাঙ্গামাটিতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন
- বগুড়ার আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- হে সময়, অশ্বারোহী হও
- সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







