নেই লাইব্রেরিয়ান, আয়া এবং নিরাপত্তা প্রহরী
নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
রূপক মুখার্জি, নড়াইল : মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ বীরত্বের স্বীকৃতি পাওয়া ৭ জন বীরশ্রেষ্ঠদের স্মৃতি সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন জেলায় গড়ে তোলা হয়েছে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরশ্রেষ্ঠদের আত্মত্যাগ তুলে ধরার উদ্দেশে প্রতিষ্ঠানগুলো গড়া হয়েছিল।
নড়াইল সদর উপজেলার মহিষখোলা (বর্তমান নূর মোহাম্মদ নগর) গ্রামে স্থাপন করা হয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। এটি নূর মোহাম্মদ শেখের জন্মস্থান।
নড়াইল জেলা পরিষদের তত্ত্বাবধানে ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই প্রতিষ্ঠানটিতে বীরশ্রেষ্ঠের ব্যবহৃত জিনিসপত্র ছাড়াও রয়েছে প্রায় ৬ হাজার বই। ২০০৮ সালের ১৮ মার্চ উদ্বোধন করা হয় এই প্রতিষ্ঠানটি।
সম্প্রতি সরেজমিন পরিদর্শনকালে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।
এ সময় বাইরে থেকে দেখা যায়, কয়েকটি জানালার কাচ ভাঙা পড়ে আছে। আশপাশে কেউ নেই। এরপর গ্রন্থাগারের কেয়ারটেকার ইউনুস শেখের মুঠোফোন নম্বর সংগ্রহ করে তাকে ফোন দিলে তিনি জানান, দাপ্তরিক কাজে তিনি নড়াইল জেলা পরিষদে গেছেন। এ কারণে গ্রন্থাগারটি বন্ধ আছে।
এ সময় এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বীরশ্রেষ্ঠের স্মরণে ও এলাকাবাসীর জ্ঞানের প্রসার ঘটানোর লক্ষ্যে কোটি টাকা খরচ করে গ্রন্থাগার ও জাদুঘরটি নির্মাণ করে হলেও কাঙ্ক্ষিত সুফল মিলছে না। জনবল সংকটে মাঝে-মধ্যে এটি বন্ধ থাকে।
দূরদূরান্ত থেকে অনেক অতিথিরা এসেও ফিরে যান কখনো কখনো। এ ছাড়া লাইব্রেরিতে ছয় হাজার বই থাকা সত্ত্বেও লাইব্রেরিয়ানের অভাবে এর সুষ্ঠু ব্যবহার হচ্ছে না।
পরে জেলা পরিষদের গিয়ে আবার কথা হয় কেয়ারটেকার ইউনুস শেখের সঙ্গে। তিনি বলেন, মাঝে-মধ্যে লাইব্রেরিয়ান নিয়োগ দেওয়া হলেও তারা থাকেন না।
প্রতিষ্ঠানের শুরু থেকেই তিনি এখানে কেয়ারটেকার হিসেবে কাজ করছেন। পুরো প্রতিষ্ঠানটিতে বর্তমানে তিনি একাই কর্মরত। এর ফলে দাপ্তরিক কোনো কাজকর্মে তিনি বাইরে থাকলে প্রতিষ্ঠানটি বন্ধ পড়ে থাকে। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠানের সময় অনেক মানুষের সমাগম হয়, সে সময় একার পক্ষে সামাল দেওয়া কঠিন হয়।
তিনি আরও বলেন, ভালোভাবে রক্ষণাবেক্ষণ না করার ফলে ভবন, বই ও আলমারিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেখান একজন করে লাইব্রেরিয়ান, আয়া ও প্রহরী নিয়োগ দিলে ভালো হয়।
এ ব্যাপারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান বলেন, প্রতিষ্ঠানটি পরিদর্শন করা হয়েছে এবং এখানকার নানা সমস্যার বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, ' বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ গ্রন্হাগার ও যাদুঘর জেলার একটি গর্বিত এবং অহংকারী প্রতিষ্ঠান। এটির নিরাপত্তা ও সংরক্ষণের জন্য যে জনবল প্রয়োজন, তা আপাতত: নেই। তিনি বলেন, প্রতিষ্ঠানটির সামগ্রিক নিরাপত্তা ও উন্নয়নের লক্ষে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। বরাদ্দ হলেই সেখানে কাজ করা হবে। '
উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারী নড়াইলের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোহাম্মদ আমানত শেখ ও মায়ের নাম জেন্নাতুন্নেসা। ১৯৫৯ সালের ১৪ মার্চ তিনি পূর্ব পাকিস্তান রাইফেলস বা ইপিআর এ যোগদান করেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি ৮ নং সেক্টরে যোগদান করেন এবং যশোরের শার্শা উপজেলার কাশীপুর সীমান্তে ৫ সেপ্টেম্বর সম্মুখ যুদ্ধে শহীদ হন এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ শহীদ মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখকে 'বীরশ্রেষ্ঠ' উপাধিতে ভূষিত করা হয়।
(আরএম/এসপি/জুলাই ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরের সদরপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু
- বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
- এসএমই খাতে উদ্ভাবনী সল্যুশনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি
- নারী যাত্রীকে উত্ত্যক্ত, ঢাকাগামী কমিউটার ট্রেনে হামলা
- দীর্ঘ বছর পর শুরু দশানী-গিলাতলা সড়কের পুনর্র্নিমাণ কাজ, উদ্বোধন করলেন সড়কমন্ত্রী
- ইউএই’র প্রথম এআই-সক্ষম বাণিজ্যিক স্যাটেলাইট পরিবহন করল এমিরেটস
- বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়লো পাট-মুদিখানা-ফার্মেসি
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- পাংশায় প্রহরীদের বেঁধে জুয়েলারি দোকানে ডাকাতি, আটক ১
- বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
- ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন
- ১১২ বছরেও জাতীয়করণ হয়নি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়
- নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুই পিতলের মূর্তি চুরি
- গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
- ‘চীনের প্রযুক্তি সহযোগিতা বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে কাজে লাগানো হবে’
- কাদের, নাছিম, আরাফাতসহ ৭ জনের রায় যেকোনো দিন
- মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’
- ‘সব সময় এমন দুর্দান্ত খেলো না কেন’
- কালিগঞ্জে ৬ হিন্দু পরিবারের জমি দখল, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ
- চিকিৎসার আশ্বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
- অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার সিরিজ জয়ের স্বপ্ন মিরাজের
- ‘স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন’
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- এক সময়ের আবেগ এখন কেবলই স্মৃতির বাক্স
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
-1.gif)








