আমায় ক্ষমা কর পিতা : পর্ব ১০
'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
প্রবীর সিকদার
মুজিবনগর সরকারের উপদেষ্টা হিসেবে ভারতে বেশ জামাই আদরেই ছিলেন মাওলানা হামিদ খান ভাসানী। ১৬ ডিসেম্বর ১৯৭১ দেশ শত্রুমুক্ত হলেও ভাসানী দেশে ফেরেন ২২ জানুয়ারি ১৯৭২। আগের দিন ২১ জানুয়ারি দেশে ফেরার পথে আসামের ফকিরগঞ্জে এক জনসভায় মাওলানা ভাসানী বলেন, 'মিসেস ইন্দিরা গান্ধীর মতো দয়ালু মহিলা হয় না। ভারতের জনগণের সহানুভূতির কথা কোনও দিন ভুলবো না। স্বাধীন বাংলাদেশ ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র ও সমাজতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।' আমার যতদূর মনে পড়ে বঙ্গবন্ধু মুজিবও তাকে পিতার মতোই শ্রদ্ধা করতেন। সম্ভবত ইত্তেফাকের প্রথম পাতাতেই একটি ছবি দেখেছিলাম। অসুস্থ ভাসানীকে দেখতে গিয়েছেন বঙ্গবন্ধু। ভাসানী বঙ্গবন্ধুকে জড়িয়ে ধরে বলছেন, 'মুজিব আমার ছেলের মতো।'
দুর্ভাগ্য আমাদের, সেই মাওলানা ভাসানীই এক সময় স্বাধীন বাংলাদেশে ভারত বিদ্বেষী সাম্প্রদায়িক রাজনীতির গোড়াপত্তন ঘটান! সেই ধর্মনিরপেক্ষ রাজনীতির তথাকথিত প্রবক্তা ভাসানী এক সময় বলে ওঠেন, 'মুসলিম বাংলার জন্য যারা কাজ করছে তাদের আমি দোয়া করছি। আল্লাহর রহমতে তারা জয়যুক্ত হবে।' অথচ ইতিহাস সাক্ষ্য দেয়, 'মুসলিম বাংলা' প্রতিষ্ঠার পরিকল্পনাটি জুলফিকার আলী ভুট্টোর। এই জুলফিকার আলী ভুট্টো ১৯৭১ সালের ১৯ ডিসেম্বর বলেছিলেন, 'এই অবস্থা চিরস্থায়ী নয়। পূর্ব পাকিস্তান পাকিস্তানের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অঙ্গ।' পূর্ব পাকিস্তানকে আবার ফিরে পেতেই ভুট্টো 'মুসলিম বাংলা'র ফাঁদ পাতেন। আর মুজিবনগর সরকারের প্রভাবশালী উপদেষ্টা মাওলানা হামিদ খান ভাসানী হয়ে যান সেই 'মুসলিম বাংলার' প্রবক্তা ! রাষ্ট্রীয় চার মূলনীতি সম্বলিত ১৯৭২এর সংবিধান বাতিল করবার দাবি জানিয়ে ভাসানী বলেন, 'বাংলাদেশের সংবিধান অবশ্যই কোরআন ও হাদিসের ভিত্তিতে প্রনীত হবে।' কী বিচিত্র ভাসানীর রাজনৈতিক অবস্থান !
পূর্ব বাংলা সর্বহারা পার্টির নামে সিরাজ সিকদারের নৃশংস খুনের রাজনীতি, ছাত্রলীগে বিভাজনের সূত্র ধরে জাসদের জন্ম, মুক্তিযুদ্ধ বিরোধীদের জাসদ শিবিরে ঠাই, কর্নেল তাহেরের গণবাহিনীর রাষ্ট্রবিরোধী অপতৎপরতা, নানা মুখি ষড়যন্ত্রের কুশীলবদের সঙ্গে ধুরন্ধর জিয়া-মোশতাকের সংযোগ আর ভাসানীর অবিশ্রাম বক্তৃতা-বিবৃতি এক সময় একাকার হয়ে যায়। বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর তা ধীরে ধীরে উন্মোচিত হয়।
পিতা! তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে! একাত্তরের ইন্দিরা ও ভারত ভক্ত ভাসানী কোনও এক রহস্যের হাতছানিতে দ্রুতই শুধু ভারত বিদ্বেষী নয়, বাংলাদেশ চেতনা বিদ্বেষী হয়ে তোমার খুনিদের সাথে হাত মেলালেন! নাকি তোমার খুনের অন্যতম মদদদাতাও তোমারই পিতৃতুল্য ভাসানী! তারপরও ওই খোল পাল্টানো ভাসানীর প্রতি তীব্র ঘৃণা ছুড়ে দেওয়ার কোনও চেষ্টাই আমি করিনি ! কী অকৃতজ্ঞ, কী কৃতঘ্ন সন্তান আমি !
পিতা, আমায় ক্ষমা কর তুমি, ক্ষমা কর।
পাঠকের মতামত:
- বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ফারিণের
- সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘আইন পেশার অনেকেই শর্টকাটে অর্থবিত্তের মালিক হতে চায়’
- বয়লার আমদানিতে পূর্বানুমোদন বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক
- ‘জুলাই আন্দোলন কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর জন্য ছিল না’
- জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- ‘বন্যায় গরু মারা গেলে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ’
- ‘বর্জ্য ব্যবস্থাপনা একার কাজ নয়, সব সংস্থার সমন্বয় জরুরি’
- পরীক্ষা শেষে ফের সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
- ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
- বাংলাদেশকে জয় উপহার দিতে চান স্কালোনি
- ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন
- রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেফতার ৪৩৬
- শিশুদের বছরে একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
- সামরিক বিজয়ই বাংলাদেশ সমস্যার একমাত্র সমাধান
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- বর্ষায় কাদার সাগরে বনগ্রামের রাস্তা, ইটের সড়কের দাবিতে শতাধিক পরিবারের আকুতি
- শ্যামনগরে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
- মব থেকে বাঁচাতে ধর্ষক ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রকে থানায় সোপর্দ
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
- দিনাজপুরে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত ১০
- প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি : মাদারীপুরের এসপি
- ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ
- গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
- ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিনের স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- চাষী
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- ‘স্বাস্থ্যবিধি মেনে করোনাকালিন খেলাধুলা পরিচালনা করবো’
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
- বয়লার আমদানিতে পূর্বানুমোদন বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক
-1.gif)







