আমায় ক্ষমা কর পিতা : পর্ব ১১
'যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না'
প্রবীর সিকদার
বাকশাল ঘোষণার পর দৈনিক ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু বলেছিলেন, ‘দেশে রক্ত গঙ্গা বয়ে যাবে'। একদিন বঙ্গবন্ধুও আনোয়ার হোসেন মঞ্জুকে বলেছিলেন, ‘টেল ইয়োর ফ্রেন্ডস, আই অ্যাম নট এফ্রেইড।’
বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ডের পর দৈনিক ইত্তেফাকে ‘প্রসঙ্গ: দেশ ও জাতি’ শিরোনামের এক উপ-সম্পাদকীয়তে সেই আনোয়ার হোসেন মঞ্জু লেখেন, ‘……… নতুন রাজনৈতিক পরিবর্তনটি সাধিত হইয়াছে প্রবীন রাজনৈতিক নেতা খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে, সেনাবাহিনীর দ্বারা। এই পরিবর্তন সাধনে তরুন সামরিক অফিসারদের ভূমিকা অনস্বীকার্য। বলা যায়, দেশের একটা অসম্ভব দুঃসহ অবস্থার বিলোপ ঘটাইয়াছেন তাহারা এবং জাতির সামনে সৃষ্টি করিয়াছেন চলার উপযোগী পথ ও সুযোগ। এই কাজের জন্য তাহারা গোটা জাতিরই অভিনন্দন লাভের যোগ্য। গোটা জাতি যে সময় দিগ-বিদিক জ্ঞানশূন্য অবস্থায় শুধু নিচের দিকে তলাইয়া যাইতেছিল, সেই সময় তাহারাই জীবনের ঝুঁকি লইয়া এই পরিবর্তন সাধন করিয়াছেন। ব্যক্তি পর্যায়ে কাহারো জন্য দুঃখ শোক বা সহানুভূতি প্রকাশের চাইতেও জাতীয় স্বার্থের দিকটা বড় করিয়া দেখার যে আবশ্যকতা, সেই বিবেচনায় এই নতুন রাজনৈতিক পরিবর্তনকে স্বাগত জানাইতে হইবে। ………’
বঙ্গবন্ধুর মৃত্যুর পর ভারতীয় লোকসভায়, এই উপমহাদেশের সিআইএ এজেন্টদের নামের একটি তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় গুরুত্বের সাথে জায়গা পেয়েছিল ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জুর নাম।
১৫ আগস্ট ১৯৭৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে সংবর্ধনা দেয়া হবে। নবরূপে সুসজ্জিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৪ আগস্ট বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কয়েকটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা বিস্ফোরিত হয়। ধারণা করা হয়, এটি জাসদ বা গণ বাহিনী বা উগ্রপন্থী কোনো বিপ্লবী গ্রুপের কাজ। কিন্তু সন্ধ্যার আগেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট আসে, যে বোমাগুলো বিস্ফোরিত হয়েছে তা শুধু মাত্র সেনাবাহিনীর কাছেই মজুদ থাকে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল।
দালাল আইনে কট্টর পাকিস্তানপন্থী মাওলানা আব্দুর রহিমের কারাদন্ড হয়েছিল। পরে বঙ্গবন্ধু তাকে ক্ষমা করেছিলেন। বঙ্গবন্ধুর নৃশংস মৃত্যুর পর ‘আমার দৃষ্টিতে আগস্ট বিপ্লব’ শীর্ষক এক নিবন্ধে ওই মাওলানা রহিম লেখেন, ‘……… ১৫ই আগস্টের ঘটনা স্বাধীন বাংলাদেশর জন্য একটি অনিবার্য, বাঞ্ছনীয় ও ঐতিহাসিক গুরুত্ববহ ঘটনা। তা না ঘটলে আজকের বাংলাদেশের জনগণের সামগ্রীক চেতনার অস্তিত্ব সম্পূর্ণরূপে অকল্পনীয়ই থেকে যেত। ……… খোদা না খাস্তা ১৫ই আগস্টের ঘটনা সংঘটিত না হলে আজকের বিপুল মুসলিম সংখ্যাধিক্য সম্বলিত বাংলাদেশ অধিকৃত কাশ্মীরের অবস্থায় পৌঁছে যেত এবং এদেশকে একটি আদর্শিক ইসলামি রাষ্ট্রে পরিণত করার ও সংগ্রামের কোনো অবকাশেরই চিন্তাধারা সম্ভবপর হতো না। ………’
পিতা! তোমার নৃশংস মৃত্যুর আগে ও পরের নানা ঘটনা এবং নানা জনের নানা প্রতিক্রিয়ায় একথা স্পষ্ট যে, তোমাকে খুনের পরিকল্পনাটি বেশ পাকাপোক্ত ছিলো। তুমি এর কিছুই বুঝতে পারনি? সরকারের বিভিন্ন এজেন্সীগুলো তোমাকে কিছুই জানায়নি? কালরাতের ঠিক আগের দিন ১৪ আগস্ট বিকেলে পূর্ব ইউরোপীয় একটি দেশের এক দূতাবাস কর্মকর্তা শেখ ফজলূল হক মনির মাধ্যমে তোমাকে বিষয়টি জানিয়েছিলেন। তারপরও তুমি গুরুত্ব দাওনি! কিউবার ফিদেল ক্যাস্ট্রো এর আগে তোমাকে বলেছিলেন, ‘একটি বুলেট অহরহ তোমার পিছু নেবে।' ক্যাস্ট্রোর ভবিষ্যৎ বাণীই সত্য হলো! যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না। কী অকৃতজ্ঞ, কী কৃতঘ্ন সন্তান আমি!
পিতা, আমায় ক্ষমা কর তুমি, ক্ষমা কর।
(পিএস/এএস/আগস্ট ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
- ‘শাবনূর শুধু তারকা নন, হৃদয়ে বেঁচে থাকা মানুষ’
- ছোট কুমারদিয়ায় মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা
- ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- বিশ্বকাপের গরম নিয়ে ‘বাড়াবাড়ি’ হচ্ছে, দাবি কেইনের
- রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু
- ‘৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না’
- ৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
- হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন
- ‘ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক হলে বিবেচনা করা হবে’
- ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
- জীবনযাপন, সংস্কৃতি ও ভাষায় বাঙালীরা স্বতন্ত্র
- শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক: সীমান্তবাসীর নানা আকাঙ্খা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
- ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
- মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান জানালা বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ
- সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকট
- সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফুলপুরে ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- ঈশ্বরদী ঠাকুরবাড়িতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকরের আহ্বান
- কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







