আমায় ক্ষমা কর পিতা : পর্ব ১৪
'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
প্রবীর সিকদার
জেল হত্যাকাণ্ডের নির্মম শিকার হন জাতীয় চার নেতা। এদের মধ্যে সৈয়দ নজরুল ইসলাম এবং এএইচএম কামরুজ্জামান আগে ভাগেই সরকার পরিবর্তনের অপতৎপরতার কথা জানতেন ! কিন্তু বঙ্গবন্ধু খুন হবেন সেটা হয়তো জানতেন না।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ওই দুই সহচর এতো বড় ষড়যন্ত্রের কথা জানবার পর কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন তা আজও রহস্যের জালে ঘেরা। বঙ্গবন্ধু ও মোশতাক সরকারের মন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী এক সাক্ষাৎকারে বলেছেন, 'মন্ত্রী হেনা ভাই অর্থাৎ এএইচএম কামরুজ্জামান আমাকে জানান, বঙ্গবন্ধুকে হত্যার আগে হেনা ভাইয়ের ধানমণ্ডির ৩ নম্বরের বাসায় মেজর ডালিম তার সঙ্গে দেখা করতে গিয়েছিল। ডালিম তাকে ডেকেছিল। কিন্তু হেনা ভাই নামেননি। হেনা বললেন, ডালিম আমার সাথে আগেও যোগাযোগ করেছিল এবং একটি প্রস্তাব দিয়েছিল। তাই জানতাম সে কি বলতে এসেছিল। তাই দরজা খুলিনি। হেনা ভাই আমাকে বললেন, ডালিমরা তাকে জানিয়েছিল, এই রকম একটা ঘটনা ঘটবে। বঙ্গবন্ধুকে খুন করা হবে তা বলেনি। বলেছিল, তাকে বাসা থেকে নিয়ে যাওয়া হবে এবং হেনা ভাইয়ের নেতৃত্বে নতুন সরকার হবে। হেনা ভাই আমাকে বললেন, আমি তাতে তখন রাজি হইনি। তাই ১৪ আগস্ট রাতে নিচে নামিনি। ডালিম পরে গালাগালি করে চলে যায়।'
অধ্যাপক ইউসুফ আলী ওই সাক্ষাৎকারেরই এক অংশে সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে একদিনের আলাপচারিতা প্রসঙ্গে বলেছেন, 'নজরুল সাহেব বললেন, পায়ের তলায় মাটি আছে? আমি বললাম, স্যার কার কথা বলছেন আপনি? সৈয়দ সাহেব বললেন, কার আবার, বঙ্গবন্ধুর কথা বলছি! আমি বললাম, কেন কি হয়েছে? তিনি বললেন, যা দেখছি এতো ভালো মনে হচ্ছে না। আমার কাছে লোক এসেছিল। আমাকে ক্ষমতা গ্রহণের প্রস্তাব দিয়েছে। কেন? কামরুজ্জামান হেনা সাহেবও ওইদিন আমাকে বলেছিলেন, উনাকে দিয়ে চলবে না। ক্ষমতা আমাকে নিতে হবে।'
বঙ্গবন্ধু সরকারের শীর্ষ দুই কর্ণধার সৈয়দ নজরুল ইসলাম ও এএইচএম কামরুজ্জামান। বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে খুনের আগে খুনিরা ওই দুই শীর্ষ নেতৃত্বের সাথে খোলামেলা আলোচনা করেছেন! প্রস্তাব দিয়েছেন ক্ষমতা গ্রহণেরও! এখন প্রশ্ন হচ্ছে, ভয়ংকর এই তথ্য পেয়ে এরা দুই জন কি করেছিলেন? বঙ্গবন্ধুকে জানিয়েছিলেন? নাকি চুপচাপ পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন? এই জটিল প্রশ্নের উত্তর থেকে যাবে রহস্যের আড়ালেই! জেল হত্যাকাণ্ডের শিকার হয়ে তারা বুঝি মহান হয়েই থাকবেন! নাকি অধ্যাপক ইউসুফ আলী চরিত্র হননের নোংরা খেলায় নেমেছিলেন!
পিতা ! তোমার পাশের বিশ্বস্ত সহচরেরা কখন কোন অন্ধকারে রহস্যের জালে বন্দী হয়েছেন, তা তুমি হয়তো টেরই পাওনি! তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আমিও ভেবেছি, ৫৭০ সাবান ছাড়া মুজিবের শেষ গোসল আর হয় কি করে! কী অকৃতজ্ঞ, কী কৃতঘ্ন সন্তান আমি!
পিতা, আমায় ক্ষমা কর তুমি, ক্ষমা কর।
(পিএস/এএস/আগস্ট ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে গৃহবধূর মরদহ মিলল গোয়ালঘরে
- সড়কের জমি গিলে খেতেই আ.লীগ নেতাদের সাহায্যে জেলা পরিষদ থেকে কিছু জমি লিজ নেয় দুর্বৃত্তরা
- সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
- ফরিদপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
- কালুখালীতে খননকৃত খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ফরিদপুরে প্রান্তিক খামারিদের মাঝে ব্র্যাকের মুরগির বাচ্চা বিতরণ
- সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
- শ্যামনগরে ফেন্সিডিল ও বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ
- সোনাতলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড়
- বাস্তবতা অস্বীকারের রাজনীতি
- ব্র্যাকের আরও তিনটি শিখন তরীর উদ্বোধন
- নবায়নযোগ্য বায়ুশক্তি: টেকসই ভবিষ্যতের মূল চাবিকাঠি
- ফুলপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
- সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার
- ‘আমাকে আইন শেখান, ওই রকম বহু সাংবাদিক আমার দেখা আছে’
- দিনাজপুরে পায়ের রগ কেটে রাইস মিল মালিককে হত্যা, সাবেক স্ত্রী আটক
- মেধাবীদের স্বীকৃতি, নগরকান্দায় জমকালো সংবর্ধনা অনুষ্ঠান
- হালদা ও কর্ণফুলীর মৎস্য সম্পদ রক্ষায় কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা
- আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি
- কাপ্তাইয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা
- গণমুখী ও বাস্তবভিত্তিক বাজেট দেওয়ায় প্রধানমন্ত্রীকে বিড়ি শ্রমিকদের অভিনন্দন
- ‘প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক’ নয়’
- জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঝালকাঠিতে মতবিনিময় সভা
- রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে বেইলী ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে, ভোগান্তি চরমে
- নান্দাইল শহীদ দিবস পালিত
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- সোনাতলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড়
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- বাস্তবতা অস্বীকারের রাজনীতি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







