আমায় ক্ষমা কর পিতা : পর্ব ৮
তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
প্রবীর সিকদার
বঙ্গবন্ধু খুনের 'ধুরন্ধর বেনিফিসিয়ারি' মেজর জেনারেল জিয়াউর রহমান বাকশালেরও কম ভক্ত ছিলেন না! বাকশাল গঠনের পর পাবনা জেলার গভর্নরের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক আবু সাইয়িদ। ১৯ জুলাই, ১৯৭৫ জিয়া তাকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছিলেন। চিঠিতে জিয়া লিখেছিলেন, ' প্রিয় অধ্যাপক সায়ীদ, পাবনা জেলার গভর্নর নিযুক্ত হওয়ায় আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। দোয়া করি যাতে দেশের বৃহত্তর স্বার্থে আপনার কর্মক্ষমতাকে উৎসর্গ করার জন্য আল্লাহ আপনাকে সাহস ও শক্তি দান করেন।' অথচ এই জিয়া বঙ্গবন্ধু খুনের পর পরই খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে ' কিস মি! কিস মি! ' বলে চিৎকার করেছিলেন! কথাবার্তায় পাকিস্তানি সুর তুলে 'স্বাধীনতা', 'সার্বভৌমত্ব' আর 'ভারতীয় জুজু'র ভয় দেখানো শুরু করলেন 'বাকশাল প্রেমী' সেই জিয়া। দ্রুতই তিনি শফিউল্লাহকে সরিয়ে সেনা প্রধানের পদটি দখল করে নেন।
পিতা! তোমার অনুপস্থিতিতে তোমারই সুযোগ্য সহকর্মী তাজউদ্দীন আহমেদ মুক্তিযুদ্ধে সফল নেতৃত্ব দিয়েছিলেন। অজ্ঞাত কিংবা কৌশলগত কোনও কারণে তুমি তাকে দূরে সরিয়ে রেখেছিলে। তোমার খুনি মেজর ডালিম তাজউদ্দীনের বাসায় গিয়ে তাকে 'প্রধানমন্ত্রী' পদ গ্রহণ করবার আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু তাজউদ্দীন ঘৃণাভরে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ডালিমকে বাসা থেকে বের করে দিয়েছিলেন। অথচ তোমার মন্ত্রী পরিষদে থাকা তোমারই 'আস্থাভাজন' আবু সাঈদ চৌধুরী, অধ্যাপক ইউসুফ আলী, ফনিভূষণ মজুমদার, মনোরঞ্জন ধর, আবদুল মোমেন, আসাদুজ্জামান খান, ড. এ আর মল্লিক, ড. মোজাফফর আহম্মদ চৌধুরী, আবদুল মান্নান, সোহরাব হোসেন, শাহ মোয়াজ্জেম হোসেন, দেওয়ান ফরিদ গাজী, তাহের উদ্দিন ঠাকুর, নূরুল ইসলাম মঞ্জুর ও কে এম ওবায়দুর রহমান খুনি মোশতাকের মন্ত্রী সভায় শপথ নেন! মুক্তিযুদ্ধের সেনানায়ক জেনারেল ওসমানীও হয়েছিলেন খুনি মোশতাকের উপদেষ্টা! তখনও ধানমণ্ডির ৩২ নম্বরে তোমার গাঢ় লাল তাজা রক্ত কি যেন বলে যাচ্ছিল!
একাত্তরের ঘাতক জামায়াত নেতা গোলাম আজম তখন জেদ্দায় দুই পাকিস্তানকে আবার এক করার 'লড়াই' সফল করতে চাঁদা তুলে বেড়াচ্ছিলেন। তোমার খুনের খবর পেয়েই উল্লসিত গোলাম বাংলাদেশের নতুন সরকারকে স্বীকৃতি দানের জন্য মুসলিম দেশগুলোর প্রতি উদাত্ত আহবান জানান।
পিতা! তোমাকে রক্ষা করতে এসে ওই কালরাতে জীবন উৎসর্গ করেছিলেন মাত্র একজন কর্নেল জামিল। তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল। তোমার হাতে গড়া রক্ষী বাহিনী ঘটনাচক্রে হতবিহবল হয়ে পড়লেও তারা যখন বুঝতে পারে, এটা সেনা বিদ্রোহ নয়, তখনই তারা রুখে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছিল। শুধু নির্দেশের অপেক্ষায় ছিল তারা। কিন্তু তোমার 'পরম আস্থাভাজন' সব শীর্ষ কর্তা, কি সেনা বাহিনীর কি রক্ষী বাহিনীর, 'নপুংশক' হয়ে যাওয়ায় প্রতিশোধের আগুন আর জ্বলেনি। 'অনুগত' আর 'আনুগত্য' প্রদর্শনের মহড়ায় তুমি তখন খুবই গৌণ! ক্ষোভের কোনও আগুন জ্বলেনি আমার হৃদয়েও। কী অকৃতজ্ঞ, কী কৃতঘ্ন সন্তান আমি !
পিতা মুজিব, আমায় ক্ষমা কর তুমি, ক্ষমা কর।
পাঠকের মতামত:
- ‘১৭ বছরে ফ্যাসিবাদী সরকার দেশে কোন গ্যাস কূপ খনন করে নাই’
- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আনন্দ র্যালি
- ‘শিক্ষিত জাতি গঠনে নিরলস কাজ করছেন তারেক রহমান’
- কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
- রাজবাড়ীতে বৃদ্ধার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার
- এই সরকার জ্বালানি সংকট তৈরি করেনি: শামা ওবায়েদ
- পঞ্চগড়ে এক সাথে দু’টি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- সাতক্ষীরায় চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি কারাগারে
- রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
- সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৪ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
- মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- সীমান্ত এলাকা থেকে ৪৭০টি ইয়াবা উদ্ধার, চোরাকারবারি আটক
- সরকারি কর্মকর্তাদের জন্য সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক ‘দ্যুতি’
- ফুলপুরে ইয়াবাসহ তিনজন গ্রেফতার
- প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের
- জোর করে মুখে বিষ বিষ ঢেলে গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
- এরশাদ নগরে জাতীয়তাবাদী যুব ঐক্য'র মাদকবিরোধী মিছিল
- নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- জীবন তো বহমান স্রোত
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- হাজীগঞ্জে বসতঘরে জোড়া খুন
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








