আমায় ক্ষমা কর পিতা : পর্ব ৯
খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
প্রবীর সিকদার
খুনি চক্র সেদিন শুধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর বহমানকে খুন করেনি, তারা খুন করেছিলো বাংলা ও বাঙালির আশা, আকাঙ্খা আর সম্ভাবনাকে। ১৫ আগষ্টের কালরাতে বঙ্গবন্ধুর সাথে আরও যারা খুন হয়েছিলেন তারা হলেন, বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, বেগম সুলতানা কামাল, শেখ জামাল, বেগম রোজী জামাল, শেখ রাসেল, শেখ ফজলুল হক মনি, বেগম সামসুন্নেসা মনি, শেখ আবু নাসের, আবদুর রব সেরনিয়াবাত, শহীদ সেরনিয়াবাত, বেবী সেরনিয়াবাত, আরিফ সেরনিয়াবাত, বাবু সেরনিয়াবাত, নান্টু, কর্ণেল জামিল ও বঙ্গবন্ধুর বাড়িতে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা। জানোয়ার ঘাতক চক্র বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেলসহ বেশ কয়েকজন শিশুকে নৃশংসভাবে হত্যা করতেও দ্বিধা করেনি। এই শিশুদের বয়স ছিল ৫ থেকে ১৪ বছরের মধ্যে। এ কী বীভৎসতা!
পিতা! তোমার খুনি ফারুক ও রশিদ একাধিকবার বলেছে, তোমাকে খুনের বিষয়টি তোমারই প্রিয়ভাজন খন্দকার মোশতাককে তারা ১৯৭৫ এর জুলাই মাসে জানায়। পরে ২ আগষ্ট মোশতাকের সঙ্গে পরামর্শ করেই তারা তোমাকে খুন করার পরিকল্পনাটি পাকা করে। তোমার মন্ত্রী পরিষদের আরেক সদস্য তাহের উদ্দিন ঠাকুরও বলেছে, তার বাসাতেই নাকি তোমার হত্যাকান্ডের বিষয়টি চূড়ান্ত করা হয়। এমনও শোনা যায়, তুমি নাকি বালি হাঁসের মাংস ভালো খেতে। তোমাকে খুন করবার মাত্র দুই দিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়। কী ভয়ংকর খুনি মোশতাক! মানুষ এতো ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারে! সেটাও আবার তোমার মতো একজন মহৎপ্রাণ মানুষকে!
পিতা! ভাঙা ঘর জোড়া লাগানোর সময় তুমি বেগম খালেদাকে নিজের মেয়ে বলেছিলে। সেই হিসেবে জিয়া তোমার স্নেহধন্য জামাতা। তোমার খুনি ফারুক বলেছে, সরকার পরিবর্তনের বিষয়টি তারা জিয়াকে জানিয়েছে ১৯৭৫ সালের ২০ মার্চ। জিয়া তাদের পরিকল্পনাকে উস্কে দিতেই বলেছিলেন, ‘আমি জংলী কিছু করতে পারবো না। তোমরা ইয়ং অফিসার, যা খুশি করো গিয়ে।’ ফারুক-রশিদ চক্র তারপরই সংগঠিতভাবে তোমাকে হত্যার পরিকল্পনা নিয়ে এগুতে থাকে। সেদিন জিয়ার ভূমিকাটি পরিচ্ছন্ন হলে আমরা তোমাকে হারাতাম না।
কর্নেল তাহেরের নেতৃত্বে তোমাকে হত্যা করবার একটি পরিকল্পনার কথা ফাঁস করে দিয়েছিলেন মেজর মুজিব। তুমি পাত্তা দাওনি। উল্টো কর্নেল তাহেরসহ অন্য ষড়যন্ত্রকারীদের পদোন্নতি দিয়ে ভালো পোষ্টিংয়ের ব্যবস্থা করেছিলে তুমি! পরে ওই মেজর মুজিবকে চাকুরিচ্যুত করা হয়।
পিতা! তোমার প্রিয় বন্ধু মোশতাক দুই দিন আগে বালি হাঁসের মাংস রেঁধে তোমার বাসায় দিয়ে যায়। ১৫ আগষ্ট সপরিবারে তোমাকে নৃশংসভাবে খুন করে তোমার রাষ্ট্রপতি পদটি দখল করে নেয় তোমারই প্রিয়ভাজন মোশতাক! শুধু কী তাই! তোমাকে যারা খুন করেছে তাদের কোনো দিন বিচার করা যাবে না- এই মর্মে ইনডেমনিটি অর্ডিন্যান্সও জারি করে মোশতাক! তোমার সরলতা, তোমার উদারতা, তোমার মহানুভবতাকে পুঁজি করে খুনি মোশতাক-জিয়া চক্র আমাদেরকে এতো বড় বিশাল সর্বনাশের দিকে ঠেলে দেয়। তোমার খুনিদের বিচার করা যাবে না, সেটা আমি নির্বিবাদে মেনে নিলাম দুই দশকেরও বেশি সময়! কী অকৃতজ্ঞ, কী কৃতঘ্ন সন্তান আমি!
পিতা, আমায় ক্ষমা কর তুমি, ক্ষমা কর।
পাঠকের মতামত:
- ‘১৭ বছরে ফ্যাসিবাদী সরকার দেশে কোন গ্যাস কূপ খনন করে নাই’
- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আনন্দ র্যালি
- ‘শিক্ষিত জাতি গঠনে নিরলস কাজ করছেন তারেক রহমান’
- কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
- রাজবাড়ীতে বৃদ্ধার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার
- এই সরকার জ্বালানি সংকট তৈরি করেনি: শামা ওবায়েদ
- পঞ্চগড়ে এক সাথে দু’টি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- সাতক্ষীরায় চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি কারাগারে
- রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
- সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৪ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
- মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- সীমান্ত এলাকা থেকে ৪৭০টি ইয়াবা উদ্ধার, চোরাকারবারি আটক
- সরকারি কর্মকর্তাদের জন্য সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক ‘দ্যুতি’
- ফুলপুরে ইয়াবাসহ তিনজন গ্রেফতার
- প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের
- জোর করে মুখে বিষ বিষ ঢেলে গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
- এরশাদ নগরে জাতীয়তাবাদী যুব ঐক্য'র মাদকবিরোধী মিছিল
- নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- জীবন তো বহমান স্রোত
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- হাজীগঞ্জে বসতঘরে জোড়া খুন
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








