গৌরীপুরে প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে সোনালু ফুল
গৌরীপুর প্রতিনিধি : চৈত্রের খরতাপে পুড়ে পাতা ঝরিয়ে প্রকৃতি যখন মুড়িয়ে যায় তার পরই গ্রীষ্মের শুরুতেই পথে হেঁটে যেতে পথের পাশে হলুদ ফুলের শোভায় নজর আটকায় পথিকের। সোনালু গাছে হলুদ ফুলের ঝরনা দেখে মন ভরে যায়। মনে হয় প্রতিটি গাছের গা থেকে হলুদ ঝরনা নেমে এসেছে। সোনাঝরা এই পাঁচ পাপড়িওয়ালা ফুলের নাম সোনালু। কিশোরীর কানের দুলের মতো বৈশাখী হাওয়ায় দুলতে থাকে হলুদ রঙের থোকা থোকা ফুল।
গ্রীষ্মকালে প্রকৃতিতে প্রাণের সজীবতা নিয়ে ফোটে সোনালু ফুল। হলুদবরণ সৌন্দর্যে যেন মাতোয়ারা করে রাখে চারপাশের পরিবেশ। সোনালু পাতাঝরা মাঝারি আকৃতির বৃক্ষ। এটি আট থেকে নয় মিটার উঁচু হয়। হলুদবরণ এ ফুল দেখতে যেমন আকর্ষণীয় তেমনি আছে তার বাহারি নামও। পরিচিত নামগুলো হলো সোনালু, সোনাইল, সোঁদাল, বান্দরলাঠি ইত্যাদি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর নাম দিয়েছিলেন অমলতাস। ইংরেজি নাম- Golden Shower Tree, বৈজ্ঞানিক নাম- Cassia fistula। হাজার বছর আগেও এ গাছ আমাদের উপমহাদেশে ছিল। এ গাছের সেরা বৈশিষ্ট্য হলো ঝাড় লণ্ঠনের মতো দীর্ঘ মঞ্জরি এবং উজ্জ্বল হলুদ ফুল। এ গাছের আদি নিবাস হলো ভারত, মিয়ানমার ও বাংলাদেশ। সোনালু গাছ শাখা-প্রশাখা নিবিড় নয়। এর বাকল ধূসর, ম্লান এবং মসৃণ। পাতা যৌগিক, একপক্ষ এবং জোড়পক্ষ, পত্রক বড়, ডিম্বাকৃতি, বর্ণ গাঢ় সবুজ। গ্রীষ্মের শুরুতেই পাতা গজায় এবং প্রথম বৃষ্টিতে ফুল ফোটার পরপরই কচি সবুজ পাতায় শাখা-প্রশাখায় গাছ ভরে উঠে। ফুল প্রায় এক ইঞ্চি চওড়া, পাপড়ি পাঁচটি, পুংকেশর দশটি।
একমাত্র স্ত্রী কেশরটি কাস্তের মতো বাঁকা, রং সবুজ, ফুল সুগন্ধযুক্ত। সোনালুর ফল এক থেকে দেড় ফুট লম্বা, লাঠির মতো শক্ত। ফল কচি অবস্থায় সবুজ এবং পাকলে কালো রঙের হয়। ফলের ভেতরের দেওয়ালে তেঁতুলের মজ্জার মতো মজ্জা থাকে। ফুল, ফল ও পাতা বানরের খুব প্রিয়। সোনালু কাঠের রং ইটের মতো লাল। ঢেঁকি, সাঁকো বানানোর কাজেও কাঠ ব্যবহার করা হয়। সোনালু গাছের বাকল এবং পাতায় ঔষধি গুণাগুণ রয়েছে। এ গাছের বাকল এবং পাতারantibacterial, antioxidant, hepatoprotective, hypoglycemic, hepatoprotectiveগুণাগুণ রয়েছে। মহাকবি ব্যাস ও কালিদাস এই ফুলের গুণকীর্তন করেছেন। সোনালু গাছের নয়নাভিরাম হলুদ রঙের ফুল যেমন সবার নজর কাড়ে, তেমনি এর ভেষজ গুণ শরীর ভালো রাখতেও বেশ ভূমিকা রাখে।
ব্লাডপ্রেসারে নাক দিয়ে রক্ত পরলে সোনালুর ফলমজ্জা আধা কাপ পানিতে মিশিয়ে তা ছেঁকে চিনি বা মধু দিয়ে পান করলে এই সমস্যার সমাধান হয়। অন্ত্রের সমস্যায় ৪/৫ গ্রাম ফলমজ্জা ৪কাপ পানিতে সেদ্ধ করে ছেঁকে সকালে ও বিকালে পান করলে সুবিধা পাওয়া যায়। কোষ্ঠ্যকাঠিন্যও দূর হয়। প¯্রাবে খুব বেশি দুর্গন্ধ হলে এক চামচ সোনালু পাতার রস ৪/৫ চামচ গরম পানি মিশিয়ে খেলে সমস্যা সমাধান হয়। এই পাতা বেটে অল্প ঘি দিয়ে ক্ষত স্থানে লাগালে ক্ষতের ব্যথা দূর হয়। গলা বা ঘাড়ে ব্যথা বা লসিকা গ্রন্থিতে কোনো সমস্যা হলে মূলের ছাল বেটে লাগালে বা গরম পানিতে দিয়ে ভ্যাপার নিলে বেশ কাজে দেবে। সোনালু গাছের বাকল ডায়রিয়া ও বহুমূত্র রোগে ব্যবহৃত হয়।
সোনালু গাছ নিজেই বেড়ে ওঠে অযতেœ অবহেলায়। নীরবে বেড়ে ওঠে, থাকেও নিষ্প্রাণ নির্ঝঞ্ঝাটভাবে। গ্রীষ্মে ফুল ফুটলে কারও সাধ্য নেই এই গাছকে এড়িয়ে যাবার। বাংলাদেশের প্রায় প্রতিটি এলাকায় এই গাছটি দেখা যায়। সৌন্দর্য বর্ধনেও এই গাছ নজরে পরে বিভিন্ন পার্কে ও রাস্তার পাশে।
(এস/এসপি/জুন ১৩, ২০২৩)
QievKjGescvZviantibacterial, antioxidant, hepatoprotective, hypoglycemic, hepatoprotective
পাঠকের মতামত:
- ‘জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়’
- বন্যায় গৃহহারাদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান খান
- এবার নারী কেলেঙ্কারি, তোপের মুখে ফিফা সভাপতি
- ‘কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী’
- সোনার দাম ভরিতে বাড়লো ৪৩৭৪ টাকা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- খুলনার রাজাকার বাহিনী ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়
- নগরকান্দায় বিষপানে যুবকের মৃত্যু
- পাংশায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- বাগেরহাটে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
- ‘রাজনীতি সুস্থ সংস্কৃতির জায়গা, এখানে মাস্তানদের স্থান নেই’
- বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
- সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার
- জামালপুরে যুবশক্তির কমিটি : সৌরভ আহ্বায়ক, জীবন সদস্য সচিব
- দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, নানা গুঞ্জন
- মোটরবাইক চুরির চেষ্টা সন্দেহে দুই ব্যক্তিকে পুলিশে সোপর্দ
- আদিবাসী জনগোষ্ঠীর অধিকার এখনো অধরা
- চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসচাপা, পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
- অপপ্রচারের বিরুদ্ধে রাজপথেই জবাব দেবে বিএনপি : টিপু
- ‘পাটোয়ারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে’
- ‘টেকসই গণমাধ্যম গড়তে আমরা বদ্ধপরিকর’
- ‘শেখ হাসিনা দেশে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক’
- জামায়াতের আয়োজনে জাতীয় আলেম সম্মেলন শনিবার
- ফরিদপুরে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- বরগুনায় ১০০ টাকার জন্য অভিমানী ছেলের আত্মহত্যা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে বিজয়ী নওগাঁ
- লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫
- ঢাকা-চাঁদপুর নৌরুটে অব্যবস্থাপনা ও দুর্বল সেবায় ধুঁকছে লঞ্চ ব্যবসা
- ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
- ‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা
- শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








