পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
শেখ ইমন, শৈলকুপা : ষাটোর্ধ্ব মনোয়ারা বেগম,বাড়ির যাবতীয় কাজ শেষে এসেছেন পেঁয়াজের উচ্ছিষ্ট কাটতে। সারাদিন কাটবেন, এরমাঝেই সংসারের নানা কাজকর্মও সারবেন। তারপরও প্রায় ৪ মণ পেয়াজ কাটতে পারবেন তিনি। প্রতিমণ পেঁয়াজের উচ্ছিষ্ট বা ডগা কেটে আলাদা করলে পাবেন ৫০ টাকা। তাতে আয় হবে ২’শ থেকে ২’শ ৫০ টাকা।
সংসার, সন্তান দেখাশোনাসহ বাড়ির নানা কাজের মধ্যে কিছু আয়ের জন্য ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গৃহস্থ নারীরা পেঁয়াজের ডগা কেটে বাড়তি উপার্জন করছেন। মণপ্রতি ৫০ টাকা উপার্জনে খুশি গ্রামের এই নারীরা। শনিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে নারীদের বাড়ির আঙ্গিনায় ও খোলা জায়গায় পেঁয়াজের ডগা কাটতে দেখা যায়।
এ সময় পেঁয়াজের ডগা বটিতে কেটে বাছাই করছিলেন দামুকদিয়া গ্রামের সাগরিকা বেগম। তিনি বলেন, ‘সকালে বাড়ির কাজ শেষ করে এসেছি, সারাদিন কাটবো। তাতে প্রায় ৪মণ কাটতে পারবো।’
পপি খাতুন সাগরিকা বেগমের পাশে বসেই পেঁয়াজের ডগা কাটছিলেন। তিনি বলেন, ‘এই এলাকার অনেক মহিলারা আছেন যারা বাড়ির কাজ শেষে পেঁয়াজ কাটা ও বাছাইয়ের কাজ করেন। পেঁয়াজ কেটে বাছাইয়ের জন্য মণপ্রতি ৫০ টাকা করে পান।
তাদের পাশে আরো কাজ করছেন অসংখ্য নারীরা, তারা জানান, গ্রামে শুধু দরিদ্র ও নি¤œ আয়ের নারীরাই নয়, গৃহস্থ’ বাড়ির বউয়েরাও পেঁয়াজ কেটে আয় করছে।
পুরুষদের তুলনায় নারীদের আয় অনেক কম হলেও এটা বাড়তি উপার্জন, বাড়ির অন্যান্য কাজ শেষে অবসর সময়ে এই কাজ করে উপার্জন করছেন বলে জানান তারা।
জোহরা বেগম বলেন,‘এই টাকা দিয়ে বাচ্চাদের হাত খরচ, সংসারে এইটা ওইটা কিনেও কিছু জমানো যায়। কাজের সুযোগ থাকলে বসে থাকে না এ এলাকার মেয়েরা। এখানকার মেয়েরা খুবই কর্মঠ।’
নারীদের পারিশ্রমিক একটু কম বলে জানান পেঁয়াজের মাঠে কাজ করতে থাকা তাহের ও রানা। তাহের বলেন, ‘নিজেদের খেয়ে ৫’শ টাকা দিনে শুধু পেঁয়াজ জমি থেকে তুলে দেই। পেঁয়াজ কাঁটা ও বাছাইয়ের কাজ করেন নারীরা। তাদের এই কাজে কষ্ট আছে; কিন্তু বাড়ির কাজের পাশাপাশি এটা তাদের বাড়তি আয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর এ উপজেলায় ৮ হাজার ৫ শত ৫০ হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
(এসই/এএস/মার্চ ২৩, ২০২৪)
পাঠকের মতামত:
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে আইনি নোটিশ
- পিএসএলে বাংলাদেশি তারকাদের মেলা, নতুন মুখ শরিফুল
- ট্রেনে ঈদের ফিরতি যাত্রা, ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








