বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তার রেকর্ডটি এত দিন ছিল অস্ট্রেলিয়ার ঝুলিতে। এবার সৌদি আরব সেই রেকর্ড কেড়ে নিল। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার আইর হাইওয়েকে ছাড়িয়ে সৌদি আরবের হাইওয়ে ১০ এখন বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তা।
সৌদি আরবের এই রেকর্ডটি মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটির পরিবহন পরিকাঠামোর একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। কারণ, হাইওয়ে ১০ সড়কটি অস্ট্রেলিয়ার সড়কটির চেয়ে অনেক বেশি প্রসারিত। এই সড়ক ভ্রমণকারীদের অসাধারণ অভিজ্ঞতা দেবে।
রাস্তাটির দৈর্ঘ্য ২৫৬ কিলোমিটার (১৫৯ মাইল)। অ্যাসফল্ট নির্মিত সরল রেখার এ সড়ক বিস্তীর্ণ রুব আল-খালি মরুভূমির মধ্য দিয়ে গেছে।
এই এলাকাটি ‘এম্পটি কোয়ার্টার’ নামেও পরিচিত। এটি বিশ্বের বৃহত্তম বালুময় মরুভূমি। মূলত বাদশাহ ফাহাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য সড়কটি নির্মাণ করা হয়েছিল। হাইওয়ে ১০ নামের বাঁকহীন এই সড়কে ড্রাইভিংয়ের অভিজ্ঞতা হবে বিস্ময়কর। আর এত দূরত্বে বাঁকহীনভাবে ড্রাইভিংয়ের অভিজ্ঞতা দুনিয়ার কোথাও আপাতত মিলবে না!
আরব নিউজের প্রতিবেদনেও সড়কটি সম্পর্কে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই সড়ক আরব আমিরাতের সীমান্তবর্তী আল বাথা এবং তেল ও গ্যাসের মজুতসমৃদ্ধ শহর হারাদকে যুক্ত করেছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, মরুভূমির মধ্য দিয়ে সরল রেখার মতো বিস্তৃত এই সড়কের কোথায় ডান বা বাঁয়ে বাঁক নেই, এমনকি উঁচু-নিচুও নেই। এই রাস্তায় ড্রাইভিংয়ে সময় লাগে প্রায় ২ ঘণ্টা। যদিও সড়কটির দৈর্ঘ্য উল্লেখ করা হয়েছে ২৪০ কিলোমিটার।
দীর্ঘতম সরল রাস্তার আগের রেকর্ডটি ছিল আইর হাইওয়ের। ১৪৬ কিলোমিটার দীর্ঘ সড়কটি পশ্চিম অস্ট্রেলিয়া এবং দক্ষিণ অস্ট্রেলিয়াকে যুক্ত করেছে। সরল রেখার মতো হলেও হাইওয়ে ১০-এ গাড়ি চালানোর সময় অটোপাইলটের ওপর নির্ভর করার ক্ষেত্রে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
ডেঞ্জারাসরোডস ডট অর্গ-এর তথ্য অনুযায়ী, রাস্তায় কোনো বাঁক না থাকলেও সংঘর্ষ অস্বাভাবিক নয়। মরুভূমির প্রকৃতিই দুর্ঘটনার জন্য উপযুক্ত শর্ত তৈরি করতে পারে। এখানে যানবাহন চালককে উট বা ক্যাঙারুর ব্যাপারে সতর্ক থাকতে হবে।
(ওএস/এএস/মে ১৬,২০২৪)
পাঠকের মতামত:
- সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ‘মুজিবনগরে বাংলাদেশের পক্ষ হতে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়’
- এসএসসি পরীক্ষায় যান চলাচলে বিশেষ নির্দেশনা
- গোপালগঞ্জে বিএনপি নেতাকে সময়িক বহিস্কার
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখমের ঘটনায় নিরাপত্তাহীনতায় পরিবার
- পাংশায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
- টুঙ্গিপাড়ায় বিধবা নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- হাজারীবাগে বাড়ছে মাদকের ‘হটস্পট জোন’
- সরকারের ২ মাসে সংকট আর নাটক বেশি হয়েছে : নতুনধারা
- সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবাসহ আটক ১
- বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
- নড়াইলে জেলা ও দায়রা জজের বাড়ি থেকে সিসি ক্যামেরা চুরি
- নিজের স্ত্রীকে নিয়ে গেছেন দাবি অভিযুক্তের
- আমরা শূন্য থেকে শুরু করেছি, তহবিলে পর্যাপ্ত টাকা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
- এস কে এ এম ইকবাল সভাপতি, খান মোহাম্মদ সিরাজুল হক সাধারণ সম্পাদক
- বগুড়ায় প্রান্তিক কৃষকদের সহায়তায় কৃষি প্রণোদনা, পেলেন ১৪২৪ জন
- মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- রাজস্থলীতে শ্মশানের পাশে মিলল নবজাতক শিশু, আগলে রেখেছেন পথচারী
- পরকীয়া করতে গিয়ে গণধোলাইয়ের শিকার এএসআই, ভিডিও ভাইরাল
- প্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ
- সালথায় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২৫
- তিস্তার চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার
- ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে কাপাসিয়ায় মানববন্ধন
- ‘দুই মাসে প্রধানমন্ত্রীর পদক্ষেপে সরকারের ওপর জনগণের আস্থা ফিরেছে’
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
-1.gif)








