যে গ্রামে যুগ যুগ ধরে তৈরি হয় কুমড়ো বড়ি
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : শীতের সকাল। সূর্য উঠার আগেই শহর থেকে ঘণ্টাখানিকের পথ পাড়ি দিয়ে পৌঁছে যাওয়া যাবে হাকোবা নামক গ্রামে। দেশের বৃহৎ উপজেলা মনিরামপুরের একটি ছোট্ট গ্রাম হাকোবা। এই গ্রামে যুগ যুগ ধরে কুমড়ো বড়ির সাথে সুপরিচিত মানুষ। কুমড়ো বড়ির সাদা রং আর এই গ্রামের কুন্ডুবাড়ির বধুদের হাতের সাদা সাকা সোনালী আলোয় মিলে মিশে একাকার হয়ে যায়। শীতের মৌসুমে এই গ্রাম জুড়ে কুমড়ো বড়ি তৈরির ধুম পড়ে।
লক্ষী রাণী হাকোবার একজন বয়স্ক নারী। শীতের সকালে কুয়াশার চাদরে যখন চারদিক আচ্ছাদিত তখন ঘুম থেকে উঠে প্রতিদিনের কাজকর্ম সেরে বসে যান বাড়ির ছাঁদে। পাত্রে কুমড়ো, কলই মিশাতে থাকেন। অবশ্য বাড়িতে থাকা ডাল ভাঙা মেশিনে কুমড়োর জন্য নির্ধারিত ডাল ভেঙে নিয়েছেন তিনি। আস্তে আস্তে গাছপালা-ঘাসের উপরে পড়ে থাকা বিন্দু বিন্দু শিশির কণা সূর্যের আলোতে ঝলমল করতে শুরু করে। ডাল কুমড়ো মিশানোর কাজ শেষ হতে থাকে। শুরু হয় নির্ধারিত কাপড়ে হাতের সাহায্যে বড়ি তৈরির কাজ। এই কাজে লক্ষী রাণীর সাথে সাহায্য করেন পরিবারের অন্যান্য লোকজন।
অঙ্কিতা কুন্ডু লক্ষী রাণীর ছেলের মেয়ে। সম্পর্কে তারা ঠাকুমা-পুতনি। মনিরামপুরের আদর্শ সম্মিলনী স্কুলের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। ভোরবেলা ঠাকুমার পাশে বসে বসে সেও কুমড়ো বড়ি তৈরি করছে।
পাশের একটা বাড়ির ছাদে দেখা গেল কুমড়ো বড়ি তৈরি করছেন স্মৃতি কুন্ডু। সাথে তার ছেলে ও ছেলের বউ এই কাজে তাকে সাহায্য করেন। পাশের অন্য একটি ছাদে গানের সুরে তাল মিলিয়ে কুমড়োর বড়ি তৈরির কাজ করেন মধুসূদন কুন্ডু।
শুধু লক্ষী, অঙ্কিতা বা মধুসূদন নয়, এই গ্রামের শতাধিক মানুষ এই কুমড়ো বড়ি তৈরির কাজের সাথে জড়িত। তবে, তৈরিকৃত বড়ি তারা শুধু নিজেদের খাওয়ার কাজে ব্যবহার করেন এমনটা নয়। বরং বাণিজ্যিকভাবে তৈরির কাজ করে জীবিকা নির্বাহ করেন। তাদের তৈরি কুমড়ো বড়ি দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় বিক্রয় হয়। ফলে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন তারা।
কথা হয় বেশ কয়েকজনের সাথে। তাদের মধ্যে স্মৃতি কুন্ডু বলেন, শ্বশুরবাড়িতে আসার পর থেকে কুমড়ো বড়ির সাথে পরিচিত তিনি। তার শ্বাশুড়ির কাছ থেকে শিখেছেন। প্রায় ৪০ বছর এই কাজ করছেন। শীতের মৌসুমে কাজের চাপ বাড়ে। প্রতিদিন সকালে ২০ থেকে ৩০ কেজি ডালের কুমড়ো বড়ি তৈরি করেন তিনি। আগে বড়ি তৈরির মালামালের দাম কম ছিলো। এখন সব জিনিসের দাম বাড়ার কারণে লাভের পরিমান কমেছে।
লক্ষী রাণী বলেন, আমার বয়স ৮০ বছর। অল্প বয়সে বিয়ে হয়। ৬০ বছর ধরে এই কাজ করছি। অনেকজন কুমড়োর বড়ি বানাতে কুমড়ো ব্যবহার করে না। কুমড়ো ব্যবহার না করলে বড়ি ভালো হয় না। আমাদের তৈরি বড়ি দেশের বিভিন্ন জায়গায় চলে যায়।
অঙ্কিতা নামে এক শিক্ষার্থী বলেন, পড়াশোনার পাশাপাশি আমি আমার পরিবারকে সাহায্য করি। এই কাজের মাধ্যমে আমি আনন্দ পাই।
মধুসূদন কুন্ডু বলেন, এই কাজ করেই আমি টিকে আছি। অনেক ঋণ ছিলাম। যখন থেকে কুমড়োর বড়ি তৈরির ব্যবসা শুরু করেছি, তখন থেকে অভাব কেটে গেছে।
মনিরামপুর বাজারে উত্তম কুমার নামে পাইকারি ও খুচরা কুমড়ো বড়ি বিক্রেতা বলেন, শীতের মৌসুমে কুমড়ো বড়ির চাহিদা বাড়ে। কুমড়ো বাদে তৈরি বড়ি ৩০০ টাকা কেজি। কুমড়োসহ ৩৫০ টাকা। প্রতিদিন ৩০ থেকে ৪০ কেজি কুমড়ো বড়ি বিক্রি করেন তিনি।
যশোর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোশাররফ হোসেন বলেন, স্বাস্থ্য সম্মত উপায়ে কাঁচামালের গুণাগণ মান বজায় রেখে কুমড়ো বড়ির তৈরির বিষয়ে আমরা আগামিতে প্রশিক্ষণের ব্যবস্থা করব। আমরা চাই তারা সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে এবং কুমড়ো বড়ি রপ্তানি করে নিজেরা সাবলম্বী হওয়ার সাথে সাথে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে সক্ষম হবে।#
(এসএ/এসপি/ডিসেম্বর ৩১, ২০২৪)
পাঠকের মতামত:
- শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ ও সহনশীল নেতৃত্ব গড়ার আহ্বান
- ‘ফেব্রুয়ারির শেষে রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং সম্পন্ন হবে’
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেপ্তার
- সুন্দরবন থেকে হরিণ শিকারের দুই শতাধিক ফাঁদ উদ্ধার
- ডেইলি স্টার-প্রথম আলো কাণ্ডে ভীত গণমাধ্যম : মোমিন মেহেদী
- নড়াইলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- ‘গোপালগঞ্জে একটি শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে আমরা কাজ করছি’
- রিয়েল-টাইম ডিজিটাল লিটিগেশন টুল চালু করল ব্র্যাক ব্যাংক
- পাবনার ফরিদপুরে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ মিলল ডোবায়
- সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের লকগেইট হাসপাতাল
- পেট্রোল পাম্প কর্মীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
- নড়াইলে বিদেশি পিস্তল-গুলিসহ প্রবাসী যুবক গ্রেফতার
- ‘নিয়ম বহির্ভূতভাবে আউটসোর্সিং’র নিয়োগ বাতিল করা হয়েছে’
- ফরিদপুরে যৌথ বাহিনীর দু'টি পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
- আইন সংশোধনে ব্যাংক মালিকদের বিরোধিতা
- শেখ হাসিনা-টিউলিপ-রাদওয়ানসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি
- বিশ্বকাপে ট্রাম্পের ‘লাল কার্ড’ নিয়ে দুশ্চিন্তা বাড়ছেই
- ‘জনবান্ধব সরকার আসলে মোহাম্মদপুরের চেহারা পাল্টে যাবে’
- ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতরা সবাই মুক্তিযোদ্ধা’
- আমির হামজার বক্তব্যের প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই’
- টাঙ্গাইলে শিক্ষাদীক্ষা একাডেমির 'কাব্যকলা উৎসব' অনুষ্ঠিত
- শীতের সকাল
- বিষম চিন্তা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
-1.gif)








