‘গাছবাড়ি’র গল্প
শেখ ইমন, ঝিনাইদহ : যেন গাছের গবেষণাগার। বিশাল আঙিনায় শোভা পাচ্ছে বৈচিত্রময় ও দুর্লভ সব গাছ। সৌন্দয্যবর্ধক গাছগুলো নান্দনিক সাজে গড়ে তোলা হয়েছে। এছাড়া ফলদ, বনদ, ঔষধী বৃক্ষও রয়েছে এখানে। জাপান, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, পর্তুগাল, মালয়েশিয়া, ভারতসহ বিভিন্ন দেশ থেকে গাছ নিয়ে এসে রোপন করা হয়েছে বাড়িটির আঙ্গিনায়। ছেঁটে রাখা হয়েছে ফুল-ফলের গাছগুলো। দেওয়া হয়েছে চেয়ার, ডাইনিং টেবিল,ঘোড়া সহ নানা আকৃতি। গাছে গাছে বাসা বেঁধেছে বিভিন্ন প্রজাতির পাখি। বাড়িজুড়ে সারাক্ষণ পাখির কলরব। এলাকাবাসী বাড়িটির নাম দিয়েছে ‘গাছবাড়ি’।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের লক্ষ্মণদিয়া গ্রামে গেলে দেখা মিলবে এ গাছের সংগ্রহশালার। শখ ও বিলুপ্তপ্রায় গাছ সংগ্রহে রেখে গাছের গবেষণাগার তৈরির লক্ষে দৃষ্টিনন্দন বাড়িটি তৈরি করেছেন সূচিশিল্পী আমিনুল ইসলাম। পরিবার নিয়ে ঢাকায় থাকলেও তাঁর মন পড়ে থাকে সবুজেঘেরা গ্রামের এই বাড়িতে। ১৫ বিঘা জমির ওপর নির্মিত বাড়ির সামনে ও আশপাশে দেশি-বিদেশি ৫’শ প্রজাতির প্রায় ১০ হাজার গাছ রয়েছে। বাড়িটি আশপাশের কয়েক জেলার মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে।
প্রকৃতি প্রেমিক আমিনুল ইসলাম রোপণ করেছেন বিদেশি প্রজাতির ক্যাসিয়া, উইসটেরিয়া, কিগেলিয়া আমাজন লিলি সহ দুর্লভ সব গাছ। বাড়ির দেয়ালও আচ্ছাদিত ছিল ‘ওয়াল কার্পেট’ নামের এক ধরনের লতায়। তবে তা বেয়ে সাপ ঘরে ওটার ঘটনার পর লতাটি সম্প্রতি তুলে ফেলেছেন আমিনুল ইসলাম।
জানা যায়, গাছের সংগ্রহশালা করতে বাবার দেওয়া জমির সঙ্গে কিছু জমি কেনেন আমিনুল ইসলাম। ১৫ বিঘা জমির ২০১৪ সালে তৈরি করা হয় এই বাড়িটি। তৈরি করেন গাছের সংগ্রহশালা। দেশ-বিদেশ থেকে গাছ পছন্দ করে নিয়ে আসেন। এরপর এই সংগ্রহশালায় লাগিয়ে বড় করে তোলেন। প্রতি মাসেই বাড়ছে এই গাছের সংখ্যা। ঢাকা থেকে প্রতি মাসে বাড়িতে আসেন আমিনুল, সঙ্গে নিয়ে আসেন নানা প্রজাতির গাছ। গাছবাড়িতে যেমন রয়েছে মূল্যবান গাছ, তেমনি রয়েছে দেশীয় ষড়াসহ নানা গাছ। যে গাছটি জঙ্গলে হয়ে থাকে, সেই গাছটিও তিনি এই বাড়িতে লাগিয়ে সুন্দর করে রাখেন। জীবনে যা আয় করেছেন তার বেশি পরিমাণ ব্যয় করেছেন এই গাছের সংগ্রহশালা তৈরিতে। গাছগুলো রক্ষণাবেক্ষণেও রয়েছে ৩জন কর্মচারী।
গাছবাড়ির মালিক আমিনুল ইসলাম বলেন, ‘ছোটবেলায় দেখেছি আমার মা-বাবা ও ভাইদের দেখেছি বাড়ির আাঙিনায় গাছ লাগাতে। তখন থেকেই গাছের প্রতি ভালবাসা জন্মে। গাছপালা ও বন উজার হয়ে যাওয়া আমাকে অনেক পীড়া দেয়। ভবিষ্যত প্রজন্মের কাছে বিলুপ্ত গাছের পরিচয় ও গাছের গবেষণাগার তৈরির চিন্তা মাথায় নিয়েই এমন উদ্যেগ নিয়েছি। গাছের ফুল ফলের কারণে প্রতিদিনই এই বাড়িটিতে বিভিন্ন প্রজাতির শত শত পাখি আসে। গাছের বিভিন্ন ফল পাখিরাই খায়। এছাড়াও নিজ উদ্যেগে প্রতিদিনি সকাল ও বিকালে পাখিগুলোকে খাবার দিই। এগুলো মনের খোরাক মেটায়। ভবিষ্যত প্রজন্ম যদি এসব বিলুপ্তপ্রায় গাছ নিয়ে গবেষণা করতে চাই তবে আমার এই সংগ্রহশালা তাদের কাজে লাগতে পারে।’
(এসআই/এসপি/মার্চ ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- পাংশায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার, আদালতে প্রেরণ
- পাংশায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার
- ৩নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসৈন্যদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
- গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- জলে ডোবা স্বপ্ন
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- লাইজু তুই এমপি হয়েছিস!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-1.gif)








