লেয়ার জাতের মুরগীর খামার করে সফল উদ্যোক্তা মো: আব্দুর রহিম
রিপন মারমা, কাপ্তাই : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের কর্ণফুলী নদীর তীর ঘেঁষে আব্দুর রহিম নামে এক যুবক মুরগির খামার করে এলাকায় দৃষ্টান্ত হয়ে উঠেছেন। তার এক আত্মীয় থেকে পরামর্শ আর নিজ উদ্যোগে সৌখিনভাবে গড়ে তুলেছেন লেয়ার জাতের মুরগির খামার। তার এ খামারটি থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে হাজার খানেক ডিম।
মো: আব্দুর রহিম পেশায় একজন উদ্যোক্তা । কৃষি কাজের পাশাপাশি বাড়তি লাভের আশায় তার এক আত্মীয়ের পরামর্শে বাড়ির পাশেই গড়ে তুলেছেন লেয়ার জাতের মুরগির খামার। মুরগির খামার করে অনেকে হোচট খেলেও লাভবান রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম এলাকার মুসলিম পাড়ার মো: আব্দুর রহিম। কৃষি কাজের পাশাপাশি ২০০৪ সাল থেকে বাড়ির পাশে ব্রয়লার মুরগি লালন পালন শুরু করেন ৩শ মুরগী নিয়ে। ২০১৭ সালে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার এক আত্মীয়ের পরামর্শ নিয়ে ব্রয়লার ছেড়ে লেয়ার মুরগির জাতের সৌখিন খামারের যাত্রা শুরু করেন। লোহার তৈরি খাঁচায় রাখা মুরগিগুলোকে পরিস্কার পাত্রে নিয়মিত খাবার পরিবেশনে এখন কাজ করছেন তিনি । খামার কাজের লোকেরা একটা সময় কাজ না পেয়ে অনেকেই নানা অপরাধ মূলক কাজে জড়িত হলেও তার মত স্থানীয়ভাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠায় সেখানে কাজ পেয়ে তারা খুশি।
বর্তমানে এই খামারে প্রতিদিন ২-৩ জনের অধিক কাজ করছেন। মুরগি লালন পালনে তার খামারে এখন সংখ্যা প্রায় ১ হাজার ২ শত। এ থেকে নিয়মিত ডিম উৎপাদন হচ্ছে হাজার খানেক। আর এসব ডিম ক্রয়ে উপজেলা থেকে খামারে ছুটে আসছেন ব্যবসায়ীরা। তার সফলতায় উদ্যোগী হচ্ছেন আশপাশে অনেকে।
আব্দুর রহিম বলেন, আমি সবার প্রথম ৩ শত লেয়ার মুরগি দিয়ে এই খামারের যাত্রা শুরু করি।
এখন প্রায় ১ হাজার ২ শত মুরগী রয়েছে আমার খামারে। আবহাওয়া ভালো থাকলে এসব মুরগি একদিনের বাঁচ্চা কিনে এনে খামারে ১৪ থেকে ১৮ মাস পর্যন্ত রাখা যায়। পরে বাজারে মাংসের জন্য বিক্রি করা হয়। প্রতিদিন হাজার খানেক ডিম উৎপাদন হয়।যা নিজ উপজেলার চাহিদা পুরন করা সম্ভব হয় না বলে মনে করি। প্রতি ১'শ ডিম ১ হাজার টাকা দরে বাজার পাইকারি বিক্রি করতে পারি।তাতে মাসে সকল ধরনের খরচ বাদ দিয়ে আমার লক্ষ টাকার উপরে লাভ থাকে।তবে ডিমের বাজারের উপর নির্ভর করে। যদি ডিমের বাজার ভালো থাকে তবে আরো বেশি লাভ হয়।খামারের বেশ কয়েকজন শ্রমিক বলেন,আগে আমরা এলাকায় বিভিন্ন ধরনের কাজ করতাম চিটাগাং যেতাম কিন্তু রহিম ভাইয়ের এই খামার হওয়ার পর থেকে আমরা এখানে ১০ হাজার টাকা করে বেতন দিচ্ছে তাতে আমাদের সংসার অনেক ভালো চলছে। পাশা পাশি নিজেরাও কৃষি কাজ করি।
খামারী মো: আব্দুর রহিম বলেন যুব উন্নয়নের পাশাপাশি আমরা খামারি'রা স্বল্প সুদে ঋণ পেলে আরো এগিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন এই উদ্যোগতা। তিনি আরো বলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রায়শ আমার খামার পরিদর্শন করেন,নানা পরামর্শ দিয়ে থাকেন রাতে কি আমরা উপকৃত হয়ে থাকি।
লেয়ার মুরগির খামারের পাশাপাশি আব্দুর রহিম ডেইরি ফার্ম ও গড়ে তুলেছেন। তার ডেইরি ফার্ম থেকে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৫ লিটার দুধ উৎপাদন হয়। ডেইরি ফার্মের জন্য তিনি বাড়ির পাশে নেপিয়ার জাতের চাষ করেছেন। উপজেলা প্রাণি সম্পদ অফিসের ব্যবস্থাপনায় ৬০ শতক জমিতে তিনি ঘাস চাষ করেছেন। ডেইরি ফার্মের গোবর, লেয়ার খামারের মুরগির বিষ্ঠা দিয়ে তিনি নিজ খরচে একটা বায়োগ্যাস প্লান্ট তৈরি করেছেন। এ থেকে তিনি রান্নার জন্য নিজের প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। এ বিষয়ে কথা হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী বলেন, আব্দুর রহিম খুব ভালো একজন উদ্যোক্তা, তিনি খামার করে আমার উপজেলা সফলতার পরিচয় দিয়েছেন। আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এ সময় তিনি আরো বলেন, আমাদের উপজেলায় রহিমের খামার দেখে আস্তে আস্তে এরকম অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে আমরা রহিমের মতো আরো উদ্যোক্তা তৈরি করতে কাজ করে যাচ্ছি।
(আরএম/এএস/মে ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ শিক্ষক গৌরাঙ্গ সরকারকে পিটিয়ে পুলিশে সোপর্দ
- কয়েক কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূল হোতা সিরাজুল পুলিশের খাঁচায়
- ‘যে টাকা আনবে সে নম্বর পাবে’
- চাকরির প্রলোভনে প্রবাসীর স্ত্রীর থেকে ১৫ লক্ষ টাকা হতিয়ে নেওয়ার অভিযোগ
- মামাতো-ফুফাতো ভাইবোনের প্রেম, বাধা দেয়ায় ভাইকে হত্যা করল প্রেমিক
- ভারত থেকে ১৯ দিন পর দেশে ফিরল নিখোঁজ জেলের মরদেহ
- গোপালগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা
- টাঙ্গাইলে ড্যাবের মানববন্ধন
- ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা
- গাজীপুরে দুদকের আয়োজনে বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- গোপালগঞ্জে ৬০ জন নিবন্ধিত মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু
- সদরপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন
- গোবিপ্রবি'র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি'র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না: ফখরুল
- দিনাজপুরে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
- ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
- জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা
- সমকামিতার অভিযোগে হাবিপ্রবিতে ৬ শিক্ষার্থী বহিষ্কার
- কাপ্তাইয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
- সালথায় পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণে জনসচেতনতামূলক প্রশিক্ষণ
- ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- বিদ্যার মাহাত্ম্য
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- রাসেল আশেকী’র কবিতা
- মামাতো-ফুফাতো ভাইবোনের প্রেম, বাধা দেয়ায় ভাইকে হত্যা করল প্রেমিক
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- আ-মরি বাংলা ভাষা
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








