ভাঙা-নড়বড়ে বাঁশের সাঁকো, ঝুঁকিপূর্ণ চলাচল
শেখ ইমন, ঝিনাইদহ : একটি নদী ও তার উপর বাঁশ দিয়ে তৈরি ভাঙা সাকো। সেই সাকো দিয়েই পারাপার শত শত মানুষের। শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত, গ্রামবাসীর বাজারে পণ্য আনা-নেওয়াসহ দৈনন্দিন কাজের জন্য এই নদী পার হয়ে যেতে হয়। যদিও পাকা সেতুর দাবি বহুদিনের, কিন্তু আজও তা বাস্তবে রুপ পায়নি। সেতুর অভাব পূরণ করতে এলাকাবাসী নিজেরাই গ্রাম থেকে বাঁশ কেটে সাঁকো তৈরি করেছেন। এর নির্মাণে রয়েছে দু’পাড়ের শত শত মানুষের কঠোর পরিশ্রম। সাকোটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চিত্রা নদীর উপর অবস্থিত। যা এপারে একতারপুর ও ওপারে পারখিদ্দা গ্রামকে বিভক্ত করেছে।
এই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন শত শত মানুষ পারাপার হয়। একতারপুর মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নদীর ওপারে পারখিদ্দা দাখিল মাদরাসার শিক্ষার্থীদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ পথ। শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে স্কুল ও মাদরাসায় যেতে হয়।
সরেজমিনে দেখা যায়,পারখিদ্দা দাখিল মাদরাসার শিক্ষার্থীরা ক্লাস শেষে ঝুঁকি নিয়ে ভাঙা সাঁকো দিয়ে নদী পার হচ্ছে। তারা নদী পার হয়ে ওপারে যাবার পর একতারপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে নদী পার হচ্ছে। এভাবেই একজন এপাড় থেকে ওপারে গেলে আরেক জন ওপার থেকে আসা যাওয়া করছে। বাঁশের সাঁকোটি খুবই ঝুঁকিপূর্ণ। তবুও শিক্ষার্থীসহ এই অঞ্চলের মানুষের একমাত্র যাতায়াত ব্যবস্থা ভাঙাচোরা সাঁকোটি। গ্রামের বয়স্ক নারী পুরুষ, শিক্ষার্থী ও শিশুরাও এই সাঁকো দিয়ে নদী পার হতে গিয়ে ঝুঁকিতে থাকে।
জানা যায়,কালীগঞ্জ উপজেলার ৮নং মালিয়াট, ৯নং নিয়ামতপুর ও জহোরপুর ইউনিয়নের ২৫/৩০ গ্রাম এবং ৭নং রায়গ্রাম ইউনিয়নসহ ২২টি গ্রামের মানুষ চিত্রা নদী পারাপারে এই সাঁকো ব্যবহার করে। একতারপুর ও পারখিদ্দা গ্রামের মাঝামাঝি এই সাঁকোটির দক্ষিণে ৩ কিলোমিটার দুরত্বে পারখিদ্দা ও মঙ্গলপতিয়া গ্রামের মাঝে একটি সেতু রয়েছে এবং উত্তর দিকে ৫ কিলোমিটার দূরত্বে বনখিদ্দা ও বেথলী মল্লিকপুর গ্রামের মাঝে সেতু রয়েছে। একসময় এই বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হলেও বর্তমান ৮ কিলোমিটার দূরত্বে দুটি সেতু হওয়ায়, একটু সময় বেশি লাগলেও উপজেলা শহরে যাতায়াত এবং কৃষিপণ্য বহনের জন্য সেতু দুটি ব্যবহার করে থাকে সবাই। তারপরও নদীর এপার ওপারে বড় বড় দুটি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থী ও ৩০ গ্রামের মানুষের একমাত্র ভরসা এই সাঁকো। তবুও যতদিন পর্যন্ত সেতু নির্মাণ না হয়, ততদিন এই বাঁশের সাঁকোই তাদের জীবনচক্রের গুরুত্বপূর্ণ অংশ।
একতারপুর গ্রামের রহিম আলী বলেন,‘গ্রামবাসী বারবার পাকা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে। কিন্তু প্রতিশ্রুতির বাইরে কোনো কার্যকরী উদ্যোগ নেওয়া হয়নি। নির্বাচনের সময় প্রার্থীরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর সেগুলো আর বাস্তবায়িত হয় না।
তিনি বলেন, অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যেতে সাঁকো পার হওয়া অনেক সময় অসহনীয় হয়ে ওঠে। বর্ষাকালে সাঁকো ডুবে যায়, তখন নদী পার হওয়ার জন্য কোনো উপায় থাকে না।’
শিক্ষার্থী সাদিয়া বলেন,‘আমাদের স্কুলটা নদীর ওই পাড়ে। যাতায়াতের খুবই অসুবিধা হয়। যখন বর্ষাকাল হয় তখন নদীটি পানিতে পরিপূর্ণ হয়ে যায়। এখানে থাকা বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বেশ কয়েকবার ভেঙেও গেছে। এসময় আমাদের স্কুলে যাতায়াতের খুবই অসুবিধা হয়। অন্য পথ দিয়ে যেতে গেলে অনেক পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হয়। এতে অনেক সময় সঠিক সময়ে স্কুলে পৌঁছাতে পারি না। এখানে একটা সেতু হলে আমাদের আর কষ্ট হতো না।’
পারখিদ্দা দাখিল মাদরাসার শিক্ষার্থী মোছা.আশরিন নাহার বলেন, ‘বাঁশের এই সাঁকো দিয়ে আমরা প্রতিদিন যাওয়া আসা করি। আমাদের জন্য এই সাঁকোটি বেশিই ঝুঁকি। ওইপাড় থেকে স্কুলে আসে এবং আমরা এই পাড় থেকে মাদরাসায় যাই। আমাদের সবসময় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। আমাদের দাবি এখানে একটা স্থায়ী সেতু করে দেওয়া হোক।
একতারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশরাফ আলী,‘বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন শত শত মানুষ চিত্রা নদী পার হয়। বর্ষাকালে যখন সাঁকোর বাঁশগুলো পিচ্ছিল হয়ে যায় তখন পার হওয়া আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অনেক সময় দুর্ঘটনা ঘটে। শিশু বা বয়স্করা সাঁকো থেকে পড়ে গিয়ে আহত হয়। কিন্তু কোনো বিকল্প না থাকায় সবাই বাধ্য হয় এই পথেই চলাচল করতে। গ্রামের কৃষকরাও তাদের ফসল বাজারে নিয়ে যেতে এই সাঁকোর ওপর নির্ভর করে। ভারি বোঝা নিয়ে সাঁকো পার হওয়া তাদের জন্য চ্যালেঞ্জের বিষয়। বছরে অন্তত দু’বার সাঁকোটি মেরামত করতে হয়। বর্ষাকালে নদীর পানি বেড়ে গেলে সাঁকো অনেক সময় ভেঙে যায়। তখন গ্রামের লোকজন মিলে আবার সেটি ঠিক করে।’
কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন,‘আমাদের পক্ষ থেকে জনকল্যাণে যেটা করা প্রয়োজন আমরা সেটাই করবো। তবে এই মুহূর্তে আমাদের হাতে সেতু নির্মাণের কোনো বাজেট নেই। পরবর্তীতে বাজেট আসলে বা সরোজমিনে দেখে প্রস্তাবনা পাঠানো হবে।’
(এসই/এএস/জুন ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
- পাক বর্বররা সিলেটের গালিমপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলে নিহত, লাশ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা
- লৌহজংয়ে চির নিদ্রায়শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান
- ঝালকাঠিতে জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
- লৌহজংয়ে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা
- ফরিদপুরে সোনালী ব্যাংকের শাখা ম্যানেজারের বিরুদ্ধে প্রধান কার্যালয়ে অভিযোগ
- শহীদুল্লাহ সিরাজী: মননে মগজে ছুঁয়ে ছুঁয়ে যায়
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষের অভিযোগ, নারী-শিশুসহ ৫ জন আহত
- ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় বনবিভাগের গুলিতে জেলে নিহত
- নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ পরিবার পেলো ২টি করে ছাগল ও উপকরণ
- পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
- সোনাতলায় এসিল্যান্ড পারভীনের দক্ষতায় বদলে গেছে ভূমি সেবা, কমেছে জনভোগান্তি
- কোটালীপাড়ায় শিক্ষকের স্থায়ী বদলীর দাবীতে মানবন্ধন বিক্ষোভ
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার
- কাপ্তাইয়ের নবাগত ইউএনও রায়হানুল ইসলামের সাথে ‘সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ
- গোপালগঞ্জে মৌমাছি পালন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
- বজ্রপাত: নীরব মহামারিতে বিপর্যস্ত বাংলাদেশ
- মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি, জাতীয় নিরাপত্তা ও উদ্বেগ, উৎকন্ঠা
- যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে ৪৪ বছরের সর্বোচ্চে
- ‘আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ’
- ঈশ্বরদী ডাল ও কৃষি গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা
- ‘তৌহিদী জনতায় গুপ্ত জামায়াত-হেফাজত-এনসিপি’
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








