ডহর রামসিদ্ধি : নৌকার গ্রাম
রূপক মুখার্জি, নড়াইল : প্রত্যেক গ্রামেরই ইতিহাস ও ঐতিহ্য থাকে। সেই ইতিহাস সুখকর হতে পারে, আবার দু:খের হতে পারে। আর ঐতিহ্য এখানে জীবিকার সাহসী উচ্চারণ, বাঁচার হাতিয়ার। সে রকম একটি ইতিহাস আর ঐতিহ্যের গ্রাম হলো 'ডহর রামসিদ্ধি '। নৌকা তৈরীর ইতিহাস আর ঐতিহ্যের জীবন্ত পীঠস্থান ডহর রামসিদ্ধি গ্রাম জনপদ।
নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ডহর রামসিদ্ধি গ্রাম ‘নৌকার গ্রাম’ নামেই সর্বাধিক পরিচিত। প্রায় ২০০ বছরের ঐতিহ্য ধরে রেখে এ অঞ্চলের কারিগররা নৌকা তৈরি করে আসছেন।
বর্ষা মৌসুমের আগ থেকে শুরু হয়ে প্রায় ছয় মাস ধরে চলে এ নৌকার হাট। নৌকা তৈরিও চলে অবিরাম ধারায়। বর্তমানে এই গ্রামে অন্তত ৩০টি কারখানা আছে যেখানে প্রতিদিন নতুন নতুন নৌকা তৈরি হচ্ছে।
প্রতিটি কারখানায় তিন থেকে পাঁচজন কারিগর কাজ করেন। ছয় হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত দামের নৌকা তৈরি হয় এসব কারখানায়। প্রতি বুধবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত বসে জমজমাট নৌকার হাট। প্রতিবারের হাটে গড়ে ১০০টিরও বেশি নৌকা বিক্রি হয়। তুলনামূলক কম দামে এখান থেকে নৌকা কেনা যায় বলে দূর-দূরান্ত থেকে ক্রেতারা আসেন এই রামসিদ্ধি গ্রামে।
নৌকা ক্রেতাদের মধ্যে অনেকে ব্যক্তিগত শখ, আবার অনেকে কৃষিকাজ ও মাছ ধরার প্রয়োজনে নৌকা কিনে নেন।
নৌকা কিনতে আসা হবখালী ইউনিয়নের সাথীমনি বলেন, শখের বশে শুধু ঘুরে বেড়ানোর জন্য সাড়ে সাত হাজার টাকায় একটি নৌকা কিনেছি।
কালিয়ার মান্নান জানান, ধানকাটা ও ঘাস পরিবহনের কাজে আমার নৌকার প্রয়োজন পড়ে।
কালডাঙ্গার আমিনুল শেখ বলেন, স্থানীয় হাটে সাত থেকে ৯ হাজার টাকায় সাশ্রয়ী দামে নৌকা পাওয়া যায়, যা সাত-আট বছর ব্যবহার করা সম্ভব।
মাগুরার জয়নাল ও আয়নাল হোসেন ৮ হাজার ২০০ টাকায় একটি নৌকা কিনেছেন। তারা জানান, তাদের মাছের ঘেরে খাবার দেয়ার জন্য নৌকা কিনেছেন তারা।
নৌকাহাট কমিটির সদস্য শান্তিরাম বিশ্বাস জানান, আষাঢ় ও শ্রাবণ বর্ষাকাল হলেও এখানে প্রায় ছয় মাস ধরে নৌকা কেনাবেচা চলে। মেহগনি, উড়িআম, রয়না ও পাউয়া কাঠ দিয়ে নৌকা তৈরি হয় এখানে। একটি ১২ হাতের নৌকা চারজন কারিগর এক দিনেই তৈরি করতে পারে। এর খরচ পড়ে প্রায় চার হাজার টাকা। সাত থেকে ১০ হাজার টাকায় সেটি বিক্রি করা যায়। বড় নৌকা তৈরিতে সময় লাগে তিন থেকে চার দিন।
শুধু নড়াইল নয়, মাগুরা, যশোর, খুলনা ও আশপাশের জেলা থেকেও পাইকাররা এখানে আসেন নৌকা কিনতে। ফলে ডহর রামসিদ্ধি হাটের পরিচিতি আরো বেড়ে যাচ্ছে। বিস্তৃত হচ্ছে নৌকার ব্যবসা।
রামসিদ্ধি গ্রামের প্রবীণরা আলাপকালে জানিয়েছেন, তাদের পূর্বপুরুষরা নৌকা তৈরি শুরু করেছিলেন দুই শতাব্দী আগে। সেই ঐতিহ্য এখনো ধরে রাখা হয়েছে। প্রযুক্তির উন্নয়ন ও সময়ের পরিবর্তন সত্ত্বেও ডহর রামসিদ্ধি আজও ‘নৌকার গ্রাম’ পরিচিতি ধরে রাখতে পেরেছে।
(আরএম/এএস/সেপ্টেম্বর ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
- ‘শাবনূর শুধু তারকা নন, হৃদয়ে বেঁচে থাকা মানুষ’
- ছোট কুমারদিয়ায় মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা
- ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- বিশ্বকাপের গরম নিয়ে ‘বাড়াবাড়ি’ হচ্ছে, দাবি কেইনের
- রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু
- ‘৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না’
- ৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
- হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন
- ‘ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক হলে বিবেচনা করা হবে’
- ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
- জীবনযাপন, সংস্কৃতি ও ভাষায় বাঙালীরা স্বতন্ত্র
- শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক: সীমান্তবাসীর নানা আকাঙ্খা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
- ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
- মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান জানালা বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ
- সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকট
- সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফুলপুরে ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- ঈশ্বরদী ঠাকুরবাড়িতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকরের আহ্বান
- কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







