শিল্পী এস এম সুলতান ঘাটের বেহাল অবস্থা
রূপক মুখার্জি, নড়াইল : চিত্রা নদীর পাড়ের প্রকৃতিতে এখনও ভেসে বেড়ায় শিল্পী এস এম সুলতানের সৃষ্টির ঘ্রাণ। কিন্তু বাস্তবে তার স্মৃতিবিজড়িত স্থানগুলো সৌন্দর্য হারাচ্ছে। শিল্পীর স্মৃতি বিজড়িত স্হান গুলোর সেই রুপ আর নেই। আগাছা আর জঙ্গলে ঢেকে গেছে ‘শিল্পী এস এম সুলতান ঘাট’। সাত বছর পেরিয়ে গেলেও বাস্তবায়ন হয়নি সুলতান স্মৃতি সংগ্রহশালাকে পর্যটনবান্ধব করার উদ্যোগ।
দর্শনার্থী, শিল্পানুরাগী ও স্থানীয়রা বলছেন, ‘সুলতানের নামে বিশ্ববিদ্যালয়, পর্যটনবান্ধব সংগ্রহশালা ও নদীর পাড়ে নৌকাঘাট নির্মাণ এখন সময়ের দাবি।’
নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী বলেন, ‘সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ দেশের গুণীজনদের নামে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সুলতানের নামে বিশ্ববিদ্যালয় হলে নড়াইলেও জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।’
খুলনার ফুলতলা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও মেহরিন রিমু প্রথমবার সুলতান সংগ্রহশালায় এসেছেন। তারা বলেন, ‘সুলতান দাদুর আঁকা ছবিগুলো মুগ্ধ করেছে। তবে প্রবেশের রাস্তা সরু, পর্যটকদের জন্য আরও উন্নয়ন প্রয়োজন।’
ঢাকার মিরপুরের আল-জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালাম মাদ্রাসার শিক্ষার্থী মঈন জামিলের অভিমত, ‘চিত্রা নদী ও সবুজ প্রকৃতি মিলিয়ে জায়গাটা অসাধারণ। একটু যত্ন পেলে এটি দেশের সেরা পর্যটন স্পট হতে পারে।’
চিত্রা নদীর পাড়ে শান্ত-স্বচ্ছ পরিবেশে গড়ে উঠেছিল এস এম সুলতানের শিশুস্বর্গ ও ‘শিল্পী এস এম সুলতান ঘাট’। ২০১৮ সালের জুনে ঘাট নির্মাণের কাজ শুরু হলেও প্রয়োজনীয় অর্থের অভাবে তা থেমে যায়। এখন আগাছা আর ঝোপে ঢেকে গেছে পুরো এলাকা।
শিক্ষক টিপু সুলতান ও বিএম মিজানুর রহমান বলেন, ‘দ্বিতলা নৌকাঘাটটি ছিল শিশু ও পর্যটকদের আকর্ষণ। কিন্তু এখন তা অযত্নে পড়ে আছে।’
চিত্রশিল্পী নয়ন বৈদ্য জানান, ‘সংগ্রহশালায় সুলতান দাদুর আঁকা ২৩টি মূল ছবি ও ৫১টি রেপ্লিকা রয়েছে। দেশ-বিদেশ থেকে প্রতিদিনই দর্শনার্থী আসেন। ছুটির দিনে ভিড় বাড়ে। তবে জায়গাটির উন্নয়ন না হলে সম্ভাবনা নষ্ট হবে।’
সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি বলেন, ‘এখানে জনবল সংকট রয়েছে। আমরা বহুবার আবেদন করেছি। পর্যাপ্ত জনবল পেলে দর্শনার্থীদের সেবার মান আরও বাড়ানো সম্ভব।’
নড়াইলের জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান জানান, সংগ্রহশালাকে পর্যটনবান্ধব করতে প্রায় ছয় কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।’
১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্ম নেন এস এম সুলতান। তিনি বাংলার কৃষিজীবন ও মানবশ্রমের শিল্পরূপকার। ১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। চিত্রা নদীর পাড়ে তার প্রিয় ভূমি কুড়িগ্রাম এলাকায় সমাহিত করা হয় তাকে।
বাংলা চিত্রকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক পান তিনি।
সুলতান প্রেমীদের দাবী, ' বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের সৃষ্টিকর্ম, স্মৃতি বিজড়িত স্হান গুলো সরকারি ভাবে সংরক্ষণ করার দাবী জানিয়েছেন।
(আরএম/এএস/অক্টোবর ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিমা খাতে অনিয়ম-দুর্নীতি গভীরে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে’
- ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬
- মুক্তিবাহিনী শালদা নদীর পাকসেনা ঘাঁটির ওপর তীব্র আক্রমণ চালায়
- ১ হাজার ২শ’ মিটার চায়না ম্যাজিক জাল ধ্বংস
- মহম্মদপুরে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ উদযাপন
- ‘বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে’
- নোংরা পরিবেশে খাবার তৈরি: দুই হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা
- সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জদি দখল, ভাঙচুর ও লুটপাট
- দিনাজপুরে বিএডিসি'র সার নিয়ে তুঘলকি কারবার
- বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’
- চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অনেককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
- বাগেরহাটে নিখোঁজের তিনদিন পর খালে মিললো শিশুর লাশ, আটক ৫
- সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- কলাপাড়ায় বাস চাপায় ছয় বছরের শিশুর মৃত্যু
- লোকালয় থেকে উদ্ধার ৯ ফুট অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
- কলারোয়ায় ৫৪ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- চাঁদা না পেয়ে নানাভাবে ফাঁসানোর চেষ্টা, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- ‘অধিকাংশ কর্মকর্তা চোর’-দুর্নীতির দায় কি শুধু কর্মকর্তাদের?
- আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু হাফসার
- কাপ্তাইয়ে ৬০ বছরের ১৩২ কেভি লাইন পরিণত হয়েছে মরণফাঁদে
- শহরে যেভাবে গড়ে তুলবেন সবুজ ছাদবাগান
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
-1.gif)








