শক্তিগড়ের ল্যাংচায় বাঙালির নস্টালজিয়া
ফাত্তাহ তানভীর রানা
কলকাতা থেকে শান্তিনিকেতন যাবার পথে রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস কিছু সময়ের জন্য থামলো। চারপাশ জুড়ে দেখি সব ল্যাংচার দোকান! বিভিন্ন নামের শেষে ল্যাংচা। ল্যাংচা কুঠির, ল্যাংচা বাড়ি, ল্যাংচা ভবন, ল্যাংচা নিলয়, ল্যাংচা ঘর, ল্যাংচা ধাম, আসল ল্যাংচা, ল্যাংচা খোর, আদি ল্যাংচাসহ বিভিন্ন নামে প্রায় ৫০ টির বেশি দোকান রয়েছে রাস্তার দুই পাশ জুড়ে। ম্যাপে দেখলাম, বর্ধমানের কাছাকাছি শক্তিগড়। শক্তিগড় হাওড়া-বর্ধমান প্রধান লাইন এবং হাওড়া-বর্ধমান কর্ডের উপর অবস্থিত একটি রেলওয়ে জংশন। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত একটি শহরতলি।
শক্তিগড়ের ল্যাংচা শুধু একটি মিষ্টান্ন? বরং, ল্যাংচা বাঙালির কাছে নস্টালজিয়ার প্রতীক। পত্রিকায় পড়েছিলাম অভিনেতা ফেরদৌস শান্তিনিকেতন শুটিংয়ে যাবার সময় ল্যাংচা মিষ্টি উপভোগ করেছিলেন। শুধু কি নায়ক ফেরদৌস লাংচা খেয়েছিলেন? লাংচার সাথে সুনীল গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণ ঘোষ এবং উত্তম কুমারের মতো বিশিষ্ট ব্যক্তিত্বের নাম ও স্মৃতি জড়িয়ে আছে। ল্যাংচা ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি। এর স্বাদ এবং গঠন গোলাপ জাম মিষ্টির সাথে কিছুটা মিল রয়েছে। কিন্তু, উপাদান এবং আকৃতির দিক থেকে ভিন্ন। ল্যাংচা খোয়া/মাওয়া এবং পনির/চেনা দিয়ে তৈরি করা হয়। ল্যাংচা মিষ্টি লেডি কেনিং, পান্তুয়া এবং গোলাপ জামের চেয়ে লম্বা এবং নলাকার আকৃতির হয়।
আপনি চাইলে শক্তিগড়ের হাইওয়ে যে কোনো দোকান থেকে ল্যাংচা মিষ্টির স্বাদ নিতে পারেন। কলকাতা শহরে ল্যাংচা মিষ্টান্ন মিলবে, তবে শক্তিগড়ের ল্যাংচা স্বাদে ও মানে অনন্য। শক্তিগড় যেতে হলে আপনাকে কলকাতার হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠে শক্তিগড় স্টেশনে নামতে হবে। সময় প্রায় দু" ঘন্টা লাগবে। ট্রেনের ভাড়া ২০ রুপি। এ ছাড়াও বর্ধমানগামী যে কোন বাসে চেপে শক্তিগড় যাওয়া যায়।
ল্যাংচা তৈরি করা হয় ময়দা, দুধের গুঁড়ো দিয়ে। ময়দা এবং দুধের গুঁড়ো সোডা এবং পানির সাথে ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করা হয়। ঘি মিশিয়ে ডো তৈরি করা হয় নিয়মিত বিরতিতে। ভালোভাবে মিশিয়ে, ডো কয়েক ঘন্টার জন্য অপরিবর্তিত রাখা হয়। তারপর ডো হাত দিয়ে নলাকার আকৃতির টুকরোয় ভাগ করা হয়। নলাকার টুকরোগুলো তেলে ডুবিয়ে ভাজা হয়, যতক্ষণ না চারপাশে বাদামী রঙের খোসা তৈরি হয় এবং সেগুলো শক্ত হয়ে যায়। ভাজা নলাকার টুকরোগুলো তারপর চিনির সিরাপে সিদ্ধ করা হয়। তৈরি হয়ে গেলে, এগুলো আবার ঠান্ডা গোলাপের স্বাদযুক্ত বা এলাইচি স্বাদযুক্ত চিনির সিরাপযুক্ত একটি টবে ফিরিয়ে আনা হয়। কয়েক ঘন্টা ধরে নাড়িয়ে রাখলে, এই শক্ত টুকরোগুলো নরম এবং রসালো হয়ে যায়। তখন ল্যাংচা প্লেটে পরিবেশনের জন্য প্রস্তুত হয়।
ল্যাংচার মিষ্টির উৎপত্তিস্থল ভারতের পশ্চিমবঙ্গ। এর উৎপত্তি ও নামকরণ নিয়ে মতভেদ রয়েছে। বিশিষ্ট সাহিত্যিক নারায়ণ সান্যালের রূপমঞ্জরী উপন্যাসে বর্ণিত কাহিনীকে প্রামাণ্য ধরে সাংবাদিক গৌতম ধনী কৃষ্ণনগর ও বর্ধমানের রাজ পরিবারের বৈবাহিক সম্পর্কের মধ্যে ল্যাংচার উৎপত্তির ইতিহাস খোঁজার করার চেষ্টা করেছেন। প্রথম কত সালে ল্যাংচা বানানো হয় তা' নির্দিষ্ট করে কেউ বলতে পারেনি। তবে ১৯০০ সাল থেকে ১৯১০ সালের ভেতরে প্রথম দোকান কৌশিক ঘোষের বাবার, যা জনশ্রুতি রয়েছে বলে জানা যায়। আবার, ল্যাংচার উৎপত্তি হয়েছিল ক্ষুদিরাম দত্ত নামে একজন নবীন ব্যক্তির হাত ধরে। যিনি পরবর্তীতে ল্যাংচা মহল প্রতিষ্ঠা করেছিলেন বলেও জানা যায়। তবে, একজন পঙ্গু (ল্যাংড়া বা বাংলায় ল্যাংচা) ব্রিটিশ অফিসার ল্যাংচা মিষ্টির প্রতি দুর্বলতার কথাও মানুষের মুখে ছড়িয়ে রয়েছে।
ল্যাংচা মিষ্টির শুরুর ইতিহাস সম্পর্কে জানা যায়, একজন মহারাজা/জমিদার বর্ধমানের কোনো মিষ্টান্ন কারিগরকে বলেন যে, তিনি ভাজা মিষ্টি খেতে চান। সেই কারিগর মহারাজাকে এক রকম ভাজা মিষ্টি বানিয়ে দেন। মিষ্টি খুবই সুস্বাদু হয়! যিনি ভাজা মিষ্টি তৈরি করেছিলেন তিনি ল্যাংড়া ছিলেন। ওনার সাথে মিলিয়ে মিষ্টির নাম হয় ল্যাংচা। ল্যাংচা রসের মিষ্টি, এর রং গাঢ় লাল অথবা কালচে বাদামী হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের শক্তিগড়ের ল্যাংচা মিষ্টি শুধু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশেই নয়, ওড়িশা, বিহার, আসাম এবং ত্রিপুরার মতো রাজ্যেও জনপ্রিয়। উপমহাদেশের অন্যান্য স্থানেও লাংচার প্রচলন রয়েছে। বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জের ল্যাংচা মিষ্টির সুনাম রয়েছে। তবে শক্তিগড়ের ল্যাংচা পশ্চিম বঙ্গের জি. আই. পণ্য নয়।
শান্তিনিকেতন যাবার পথে যাত্রা বিরতিতে মিষ্টি খেতে খেতে দোকানীর সাথে কথা হয়। তিনি বাংলাদেশের বিভিন্ন খাবারের নাম জানেন এবং এসব খাবার খেতেও ইচ্ছুক। তিনি কখনো বাংলাদেশে না এলেও বেড়াতে এসে পদ্মার ইলিশ খাবেন বলে ইচ্ছা ব্যক্ত করেন। আমিও মজা করে শক্তিগড়ের ল্যাংচা মিষ্টির স্বাদ নিচ্ছি। ওহ আদি ও অকৃত্রিম স্বাদ! অবশ্যই ল্যাংচার ছোট-বড় সাইজ রয়েছে। শান্তিনিকেতন থেকে কলকাতা ফেরার পথেও গাড়ি শক্তিগড় বিরতি দেয়। আবার মনে পড়লো ল্যাংচা মিষ্টির কথা! দ্বিতীয়বারের মতো ল্যাংচার স্বাদ নিতে আমি ভুলিনি। আপনি হলে কি করতেন? একটু ভাবুন তো!
লেখক: ব্যাংকার ও গল্পকার।
পাঠকের মতামত:
- চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
- পাক বর্বররা সিলেটের গালিমপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলে নিহত, লাশ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা
- লৌহজংয়ে চির নিদ্রায়শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান
- ঝালকাঠিতে জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
- লৌহজংয়ে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা
- ফরিদপুরে সোনালী ব্যাংকের শাখা ম্যানেজারের বিরুদ্ধে প্রধান কার্যালয়ে অভিযোগ
- শহীদুল্লাহ সিরাজী: মননে মগজে ছুঁয়ে ছুঁয়ে যায়
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষের অভিযোগ, নারী-শিশুসহ ৫ জন আহত
- ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় বনবিভাগের গুলিতে জেলে নিহত
- নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ পরিবার পেলো ২টি করে ছাগল ও উপকরণ
- পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
- সোনাতলায় এসিল্যান্ড পারভীনের দক্ষতায় বদলে গেছে ভূমি সেবা, কমেছে জনভোগান্তি
- কোটালীপাড়ায় শিক্ষকের স্থায়ী বদলীর দাবীতে মানবন্ধন বিক্ষোভ
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার
- কাপ্তাইয়ের নবাগত ইউএনও রায়হানুল ইসলামের সাথে ‘সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ
- গোপালগঞ্জে মৌমাছি পালন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
- বজ্রপাত: নীরব মহামারিতে বিপর্যস্ত বাংলাদেশ
- মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি, জাতীয় নিরাপত্তা ও উদ্বেগ, উৎকন্ঠা
- যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে ৪৪ বছরের সর্বোচ্চে
- ‘আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ’
- ঈশ্বরদী ডাল ও কৃষি গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা
- ‘তৌহিদী জনতায় গুপ্ত জামায়াত-হেফাজত-এনসিপি’
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








