শীতের মৌসুমের ফল আমলকি রোগ প্রতিরোধ, সৌন্দর্য ও স্বাস্থ্যরক্ষার ফল
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে শীত মৌসুমে বাজারে যেসব ফল আসে তার মধ্যে সবচেয়ে পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল হলো আমলকি। ছোট এই সবুজ ফলটিকে কেউ বলেন ‘স্বর্ণফল’ কেউ বলেন ‘প্রাকৃতিক ওষুধ’।
ভিটামিন সি-এর বিশাল ভাণ্ডার হিসেবে পরিচিত আমলকি শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না,বরং শরীরের অভ্যন্তরীণ প্রক্রিয়াকেও সক্রিয় রাখে।
এ কারণে লোকমুখে আমলকি সম্পর্কে একটি কথা প্রচলিত-“হিট কোন আগুন ধরে না” অর্থাৎ শরীরে অতিরিক্ত গরম, জ্বালা-পোড়া বা হিটজনিত সমস্যা কমাতে এই ফলটির জুড়ি নেই।
দক্ষিণ এশিয়ার আদি এই ফলটি প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ,ইউনানি এবং লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে।
চিকিৎসকদের মতে প্রতিদিন একটি আমলকি খাওয়া মানে শরীরকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের শক্তি দেওয়া।এতে রয়েছে প্রচুর ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট,পলিফেনল,ফাইবার ও খনিজ, যা মানবদেহের বিপাকক্রিয়া উন্নত করে।
পুষ্টিবিদদের মতে,আমলকি শরীরে ফ্রি-রেডিক্যাল কমিয়ে কোষের ক্ষয় রোধ করে। এর ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি,চুল পড়া কমে যাওয়া এবং বার্ধক্য ধীর হওয়ার মতো ইতিবাচক প্রভাব দেখা যায়।
একই সঙ্গে এটি রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, হার্টকে সক্ষম করে এবং লিভার সুস্থ রাখতে সাহায্য করে। এমনকি ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও আমলকি কার্যকর ভূমিকা রাখে।
হজমশক্তি বৃদ্ধিতে আমলকির অবদান আলাদা করে উল্লেখযোগ্য। নিয়মিত আমলকি খেলে গ্যাস্ট্রিক, অম্লতা ও জ্বালাপোড়া কমে যায়। কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেটকে স্বস্তি দেয়। তাই গ্রামাঞ্চলে অনেকেই আমলকিকে দেহ ঠাণ্ডা রাখা ও রক্ত পরিশোধনের সহজ উপাদান হিসেবে ব্যবহার করে আসছেন।
চুল-ত্বকের সৌন্দর্যেও আমলকির ব্যবহার বহুল প্রচলিত। আমলকি গুঁড়া বা তেল চুলে ব্যবহার করলে চুল কালো,নরম ও মজবুত হয়। ত্বকে এর প্যাক ব্যবহার করলে ত্বক হয় উজ্জ্বল ও সতেজ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, সহজলভ্য এই ফলটি নিয়মিত খাদ্যতালিকায় রাখলে নানা দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমে যায়। শিশু থেকে বয়স্ক-সব বয়সী মানুষের জন্য এটি নিরাপদ ও উপকারী। কম খরচে এত গুণের সমাহার-এ যেন প্রকৃতির উপহার।
প্রতিদিনের ব্যস্ত জীবনে সুস্থ থাকতে আমলকির মতো প্রাকৃতিক খাবার ফেরাতে পারে প্রাণশক্তি, বাড়াতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা।
(বিএসআর/এএস/নভেম্বর ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘জুলাই বিপ্লব ছিল স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ’
- ‘প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট’
- ‘বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র’
- ‘জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়’
- বন্যায় গৃহহারাদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান খান
- এবার নারী কেলেঙ্কারি, তোপের মুখে ফিফা সভাপতি
- ‘কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী’
- সোনার দাম ভরিতে বাড়লো ৪৩৭৪ টাকা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- খুলনার রাজাকার বাহিনী ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়
- নগরকান্দায় বিষপানে যুবকের মৃত্যু
- পাংশায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- বাগেরহাটে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
- ‘রাজনীতি সুস্থ সংস্কৃতির জায়গা, এখানে মাস্তানদের স্থান নেই’
- বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
- সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার
- জামালপুরে যুবশক্তির কমিটি : সৌরভ আহ্বায়ক, জীবন সদস্য সচিব
- দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, নানা গুঞ্জন
- মোটরবাইক চুরির চেষ্টা সন্দেহে দুই ব্যক্তিকে পুলিশে সোপর্দ
- আদিবাসী জনগোষ্ঠীর অধিকার এখনো অধরা
- চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসচাপা, পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
- অপপ্রচারের বিরুদ্ধে রাজপথেই জবাব দেবে বিএনপি : টিপু
- ‘পাটোয়ারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে’
- ফরিদপুরে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- বরগুনায় ১০০ টাকার জন্য অভিমানী ছেলের আত্মহত্যা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে বিজয়ী নওগাঁ
- লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫
- ঢাকা-চাঁদপুর নৌরুটে অব্যবস্থাপনা ও দুর্বল সেবায় ধুঁকছে লঞ্চ ব্যবসা
- এবার নারী কেলেঙ্কারি, তোপের মুখে ফিফা সভাপতি
- ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
- ‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা
- শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- ‘কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- বন্যায় গৃহহারাদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান খান
-1.gif)








