মহম্মদপুরে শীত জেঁকে বসতেই লেপ-তোশক কারিগরদের ব্যস্ততা
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মাগুরার মহম্মদপুর উপজেলা ও গ্রামাঞ্চলে লেপ,তোশক,কোলবালিশ ও জাজিম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কারিগররা।গ্রাম বিভিন্ন দোকানে এখন দিনভর চলছে লেপ সেলাই,তোশক তৈরি ও কোলবালিশ ভরার কাজ।
কারিগররা জানান,শীত মৌসুম এলেই উষ্ণতার চাহিদা বেড়ে যায়।ফলে লেপ-তোশকের অর্ডারও কয়েকগুণ বৃদ্ধি পায়। অনেকেই পুরোনো লেপ-তোশক নতুন করে ভরাট ও সংস্কার করে নিচ্ছেন।শীত যত বাড়ছে, ক্রেতার ভিড়ও ততই বাড়ছে।
লেপ-তোশক তৈরিতে প্রধানত তুলা, সিনথেটিক ফাইবার, রেজিন কটন,ফোম,কাপড় ও মসলিন কভার ব্যবহার করা হচ্ছে। ঐতিহ্যবাহী তুলার লেপ বেশি উষ্ণ হওয়ায় এখনও বেশ জনপ্রিয়। পাশাপাশি তুলনামূলক কম দামে সিনথেটিক ফাইবারের লেপও ক্রেতাদের আগ্রহ পাচ্ছে।
তোশক ও কোলবালিশ তৈরিতেও তুলা, ফাইবার ও ফোম ব্যবহার করা হচ্ছে। কাপড় হিসেবে মোটা সেলাই করা কাপড়, ও প্রিন্টেড কভার ব্যবহৃত হচ্ছে বেশি।
কারিগরদের ভাষ্য অনুযায়ী, শীতের শুরু থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত লেপ-তোশকের চাহিদা সর্বাধিক থাকে। সাধারণ পরিবারের পাশাপাশি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, হোস্টেল ও মেসের জন্যও বিপুল পরিমাণে লেপ-তোশক তৈরি হচ্ছে।
মাগুরার মহম্মদপুর উপজেলার রনজিতপুর এলাকার কারিগর মোঃ সাইফুল ইসলাম বলেন, শীত পড়তেই লেপ-তোশকের চাহিদা বেড়েছে।
প্রতি পিস লেপ এক হাজার থেকে এক হাজার একশ টাকা দরে বিক্রি হচ্ছে। সীমিত লাভে লেপ, তোশক, জাজিম ও বালিশ পাইকারিভাবে বিভিন্ন দোকানে সরবরাহ করা হয়। প্রতি পিস লেপ, তোশক বা জাজিম তৈরিতে তিনি ২০০ টাকা মজুরি পান।
সাইফুল ইসলামের ছেলে জানান, তিনি বাবার সঙ্গে এই কাজ করেন।প্রতিদিন নিজেরা ৫ থেকে ৭টি তোশক তৈরি করতে পারেন।
প্রতি পিস তোশক তৈরিতে ২০০ টাকা মজুরি পাওয়া যায়। আবার একটি তোশক বিক্রি করলে অতিরিক্ত ৮০ থেকে ১০০ টাকা লাভ থাকে। কোলবালিশ ৩০০ থেকে ৮০০ টাকা সাধারণ বালিশ ২৫০ থেকে ৫০০ টাকা হালকা তুলা ও সাধারণ কাপড়ের লেপ তুলনামূলক সস্তা।
মোটা তুলা ও উন্নত মানের কাপড়ের লেপের দাম বেশি শীত যত গাঢ় হচ্ছে,উষ্ণতার খোঁজে মানুষের ভিড় তত বাড়ছে।ফলে আগামী কয়েক সপ্তাহ লেপ-তোশক কারিগরদের এই ব্যস্ততা অব্যাহত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
(বিএসআর/এএস/জানুয়ারি ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত অভিনেতা খায়রুল বাসার
- বাংলাদেশ সফর বাতিলের পথে ভারত
- বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি’
- ‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে জামায়াত’
- ‘দেশে অনেক বড় আকারে বিদেশি বিনিয়োগ আসছে’
- জুলাই অভ্যুত্থানে ৩ লাখ ৫৩১১ গুলি ব্যবহার করেছে পুলিশ
- শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
- ‘হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে’
- কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
- ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- দেশবাসী হানাদারদের বিতাড়িত করে স্বদেশ ভূমিকে মুক্ত করতে বদ্ধপরিকর
- নিজবাড়ি থেকে আলম চেয়ারম্যান গ্রেপ্তার
- বাগেরহাটে পিত্তথলির পাথর অপারেশনের সময় তরুণীর মৃত্যু
- আশাশুনিতে ক্ষুদ্র ব্যবসায়ী কালাম হত্যার ঘটনায় থানায় মামলা
- ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মাদারীপুরবাসী
- প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে পিকেএসএফ’র সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
- প্রতি এক হাজার টাকার বিপরীতে ৬৩ টাকা পলিসি বোনাস ঘোষণা গার্ডিয়ানের
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- কাশিয়ানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সাতক্ষীরায় সপ্তাহব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
- বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- নসিমনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
- দিনাজপুরে পরিবহন ধর্মঘট, সড়ক অবরোধ
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- শ্রীনগরে ফিরুজা বেগমের গণসংযোগ অব্যাহত
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ‘হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে’
- কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
- ‘খালেদার চিকিৎসায় আইন নয়, বাধা সরকার’
- মেঘনায় ঢল
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- মানুষ এবং বৈষম্য অসুখ
-1.gif)








