দুগ্ধজাত পণ্য উৎপাদনে স্বাবলম্বী সোনাতলার নিত্য ঘোষ
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : এক সময়ে অভাব ছিল নিত্যঘোষের নিত্য সঙ্গী, তার উপর নদীগর্ভে বিলীন হয়ে যায় ভিটেমাটি। দারিদ্র্যতার কষাঘাত আর দুশ্চিন্তার বোঝা মাথায় করে পরিবার নিয়ে পাড়ি জমায় অন্যত্র। নিত্য ঘোষ বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের নামাজখালী গ্ৰামের মৃত নিবারণ ষোঘের ছেলে।
নিত্য ঘোষ একান্ত আলাপচারিতায় জানান, বিগত ২৪/২৫ বছর পুর্বে খরস্রোতা বাঙালি নদী কেড়ে নেয় সর্বস্ব। চোখের সামনে নদীতে ভেসে যায় আমাদের ঘর সহ আসবাবপত্র। এক কাপড়ে চলে আসি রানীরপাড়ায়। অন্যের জায়গায় ঘর বানিয়ে কোনমতে মাথা গুজি। সেসময় নিকট আত্মীয়ের কাছ থেকে ১টি গরু এবং বাকিতে কিছু দুধ কিনে দই ভরিয়ে গ্ৰামে ঘুরে বিক্রি শুরু করি। ওই সময়ের উপার্জন হতে কিছু অর্থ সঞ্চয় হিসেবে জমিয়ে রাখতাম। পরবর্তীতে গরুর বাছুর এবং জামানো অর্থ সহ ধারদেনায় কয়েকটি গরু কিনে প্রতিপালন শুরু করি। পর্যায়ক্রমে গরুগুলো বৃদ্ধি পেয়ে বর্তমানে খামারে ছোট বড় মিলিয়ে গরুর সংখ্যা ২০টি। ফলে দুগ্ধজাত পণ্য তৈরিতে সিংহভাগ দুধ আসেই খামার হতে। এছাড়াও মন খানেক দুধ কিনে নেয় অন্যত্র থেকে।
নিত্য ঘোষ নিজ খামারের দুধ দিয়ে দই, ঘিরসা, ঘি, রসমালাই তৈরি করে বাজারজাত করেন। তবে আশ্চর্যের বিষয় সকালে তার কারখানায় গেলে চোখে পড়বে কেউবা কাঁধে ভার নিয়ে দাঁড়িয়ে আছে দই কেনার জন্য, কেউবা কার্টুনে খিরসা ভরছেন তবে এসব পণ্য তিনি পাইকারি দরে বিক্রি করেন।
নিত্য ঘোষ আরো বলেন, দুটি কারখানায় ৬টি ঝাঁপিতে গড়ে প্রায় ৪/৫'শ পিচ কাপ, ৫০/৬০ পিচ সরা ও ১'শ থেকে দেড়'শ পিচ বাটিতে দই ভরানো হয়। তবে স্ত্রী ও সন্তান সহ বেশ কয়েকজন সহযোগিতা করে থাকেন।
নিত্যর উৎপাদিত দুগ্ধজাতপণ্য এলাকা ছাপিয়ে উত্তর আঞ্চল সহ যায় রাজধানী ঢাকায়। বিশেষ করে লালামনিরহাট, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্থানের হোটেল গুলোতে তিনি চুক্তি ভিত্তিক দই দিয়ে থাকেন। বর্তমান নিত্য ঘোষের কারখানায় উপার্জনের টাকায় চলছে ১০/১২টি পরিবার।
এদিকে প্রতিদিন জমজমাট বেচাকেনায় অতীতের অভাব কাটিয়ে নিত্যঘোষ একজন সফল ব্যবসায়ী হয়েছেন স্বাবলম্বী।নিত্যঘোষের স্বপ্ন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরো বড় পরিসরে গড়বেন খামার, করবেন দই তৈরির কারখানা। যেখানে কাজ পাবে অনেক মানুষ, সৃষ্টি হবে কর্মসংস্থাপনের। ঘুচে যাবে বেকারত্ব ফিরবে স্বচ্ছলতা অনেক সংসারে।
দই কিনতে আসা ইলিয়াস আলী জানান, এখান থেকে দই খিরসা ও রসমালাই নিয়ে গ্ৰামগঞ্জে বিক্রির টাকায় পাওনা পরিশোধ করেও বেশ মুনাফা আসে ঘরে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান বলেন, আমি নিত্য ঘোষের গাভীর খামার ও দই মিষ্টির তৈরির কারখানা পরিদর্শন করেছি। তবে প্রাণি সম্পদের অগ্রযাত্রায় এইরকম ক্ষুদ্র উদ্যোক্তা বেশি বেশি তৈরি করতে পারলেই প্রাণিসম্পদের টেকসই উন্নয়ন সম্ভব।
(বিএস/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
- গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
- সালথায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
- শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা
- নির্দিষ্ট কাউন্টের সুতায় সুবিধা প্রত্যাহার, শর্তপূরণ সাপেক্ষে আমদানি
- ‘এই দেশে শিল্পী হওয়াটাও পাপ’
- ‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা, তবু অটুট থাকবে সৌহার্দ্য’
- ‘আগামী বছর সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল’
- রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
- ‘হাসিনাকে ফিরিয়ে আনতে অনড় সরকার, ভারতের কাছে প্রত্যাশা মুখ বন্ধ রাখা’
- ‘মেক্সিকো কারও উপনিবেশ হবে না’
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- জলে ডোবা স্বপ্ন
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- লাইজু তুই এমপি হয়েছিস!
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
-1.gif)








