উদ্দীপ্ত তরুণের উদ্যোগে ৫ টাকায় ইফতার
শাহ্ আলম শাহী, দিনাজপুর : পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে নিম্ন আয়ের মানুষের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ। সংগঠনটির উদ্যোগে মাত্র পাঁচ টাকার প্রতীকী মূল্যে পাঁচ ধরনের ইফতার পেয়ে খুশি হয়েছেন এলাকার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে হিলি সিপি মোড়ে এ ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সংগঠনটির সদস্যরা প্রায় ৫০০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে প্রতীকী মূল্যে ইফতার বিক্রি করেন। মাত্র পাঁচ টাকায় ইফতার পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
ইফতারের প্যাকেটে ছিল ছোলা, বুন্দিয়া, মুড়ি, পেঁয়াজু, খেজুর, বেগুনি, আপেল ও শসা। বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক নিম্ন আয়ের মানুষের জন্য ইফতার জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে প্রতীকী মূল্যে ইফতার পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন।
পাঁচ টাকায় ইফতার পাওয়া কয়েকজন নিম্ন আয়ের মানুষ বলেন, বর্তমানে বাজারে ইফতারের প্রায় সবকিছুর দামই বেশি। দিনমজুর বা খেটে খাওয়া মানুষের পক্ষে প্রতিদিন ভালোভাবে ইফতার কেনা অনেক সময় সম্ভব হয় না। এমন অবস্থায় মাত্র পাঁচ টাকায় ইফতার পেয়ে তারা অনেক খুশি হয়েছেন।
তারা আরও বলেন, সমাজের বিত্তবান মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে গরিব মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে এবং সমাজে সহমর্মিতার পরিবেশ তৈরি হবে।
উদ্দীপ্ত তরুণ সংগঠনের সাধারণ সম্পাদক ফাইম বলেন, পবিত্র রমজান মাসে সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। আমরা চেয়েছি অন্তত প্রতীকী মূল্যে হলেও তাদের জন্য ইফতারের ব্যবস্থা করতে। এতে করে তারা কিছুটা হলেও স্বস্তি পাবে।
তিনি আরও বলেন, আমাদের সংগঠনের সদস্যরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন বলেই এই আয়োজন বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
সংগঠনটির সভাপতি নাইমুর হোসেন নাইম বলেন, রমজান মাস সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করেই আমরা এই উদ্যোগ নিয়েছি।
আমাদের লক্ষ্য শুধু ইফতার বিতরণ নয়, বরং সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা।
তিনি আরও বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ায়, তাহলে একটি সুন্দর, সহমর্মিতাপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
প্রতীকী মূল্যে ইফতার বিতরণের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহযোগিতার সংস্কৃতি আরও শক্তিশালী করবে।
(এসএএস/এএস/মার্চ ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ‘মুজিবনগরে বাংলাদেশের পক্ষ হতে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়’
- এসএসসি পরীক্ষায় যান চলাচলে বিশেষ নির্দেশনা
- গোপালগঞ্জে বিএনপি নেতাকে সময়িক বহিস্কার
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখমের ঘটনায় নিরাপত্তাহীনতায় পরিবার
- পাংশায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
- টুঙ্গিপাড়ায় বিধবা নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- হাজারীবাগে বাড়ছে মাদকের ‘হটস্পট জোন’
- সরকারের ২ মাসে সংকট আর নাটক বেশি হয়েছে : নতুনধারা
- সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবাসহ আটক ১
- বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
- নড়াইলে জেলা ও দায়রা জজের বাড়ি থেকে সিসি ক্যামেরা চুরি
- নিজের স্ত্রীকে নিয়ে গেছেন দাবি অভিযুক্তের
- আমরা শূন্য থেকে শুরু করেছি, তহবিলে পর্যাপ্ত টাকা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
- এস কে এ এম ইকবাল সভাপতি, খান মোহাম্মদ সিরাজুল হক সাধারণ সম্পাদক
- বগুড়ায় প্রান্তিক কৃষকদের সহায়তায় কৃষি প্রণোদনা, পেলেন ১৪২৪ জন
- মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- রাজস্থলীতে শ্মশানের পাশে মিলল নবজাতক শিশু, আগলে রেখেছেন পথচারী
- পরকীয়া করতে গিয়ে গণধোলাইয়ের শিকার এএসআই, ভিডিও ভাইরাল
- প্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ
- সালথায় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২৫
- তিস্তার চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার
- ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে কাপাসিয়ায় মানববন্ধন
- ‘দুই মাসে প্রধানমন্ত্রীর পদক্ষেপে সরকারের ওপর জনগণের আস্থা ফিরেছে’
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
-1.gif)








