প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
রূপক মুখার্জি, নড়াইল : বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। শহরে কিংবা গ্রামে অতি পরিচিত পাখি হলো দোয়েল।
বাড়ির আঙিনা, বাগান, ঝোপঝাড় কিংবা গাছের ডালে চঞ্চল ভঙ্গিতে উড়ে বেড়ানো এই পাখির দেখা মিলত প্রায় সর্বত্র।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতির এই পরিচিত অতিথি এখন অনেকটাই আড়ালে চলে গেছে। পরিবেশবিদদের আশঙ্কা, আবাসস্থল ধ্বংস, খাদ্য সংকট, পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দোয়েলের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, দোয়েলের সংখ্যা হ্রাসের অন্যতম প্রধান কারণ হলো প্রাকৃতিক আবাসস্থলের সংকট। একসময় গ্রামাঞ্চলে বিস্তীর্ণ গাছপালা, ঝোপঝাড় ও সবুজ পরিবেশ থাকলেও দ্রুত নগরায়ণ, বনভূমি উজাড় এবং অপরিকল্পিত স্থাপনা নির্মাণের ফলে এসব এলাকা ক্রমশ হারিয়ে যাচ্ছে। ফলে নিরাপদ আশ্রয় ও প্রজননের উপযুক্ত পরিবেশ খুঁজে পেতে হিমশিম খাচ্ছে দোয়েল।
খাদ্য সংকটও এ পাখির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দোয়েল মূলত বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহারের কারণে পোকামাকড়ের সংখ্যা কমে যাওয়ায় তাদের খাদ্য সংগ্রহ কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে এসব রাসায়নিকের প্রভাব পাখির স্বাভাবিক জীবনচক্র ও প্রজনন ব্যবস্থাকেও ক্ষতিগ্রস্ত করছে।
প্রকৃতি প্রেমী তরুণ সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী শুভ সরকার বলেন, “একসময় আমাদের এলাকায় প্রায় প্রতিদিনই দোয়েল দেখা যেত। এখন আগের মতো আর দেখা যায় না। গাছপালা ও ঝোপঝাড় কমে যাওয়ায় পাখিগুলো তাদের প্রাকৃতিক আবাসস্থল হারাচ্ছে।”
ভওয়াখালী এলাকার পম্পা মুখার্জি বলেন, “পরিবেশ দূষণ, কীটনাশকের ব্যবহার এবং নির্বিচারে গাছ কাটার কারণে দোয়েলের সংখ্যা দিন দিন কমছে। জাতীয় পাখি সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে।”
পরিবেশ দূষণও দোয়েলের অস্তিত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বায়ুদূষণ, শব্দদূষণ এবং শিল্প-কারখানার বর্জ্য প্রাকৃতিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে পাখিদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং অনেক এলাকায় তাদের বসবাস কঠিন হয়ে পড়ছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবও দোয়েলের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী খরা এবং আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ তাদের জীবনচক্রে বিরূপ প্রভাব ফেলছে। ঝড়-বৃষ্টিতে অনেক সময় বাসা নষ্ট হয়ে যায়, ডিম ও ছানার ক্ষতি হয়, যা দোয়েলের বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে।
নড়াইল জেলা বন বিভাগের বন কর্মী হাসান খান বলেন, “দোয়েল আমাদের জাতীয় পাখি এবং প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু গাছপালা কমে যাওয়া, পরিবেশ দূষণ এবং নির্বিচারে বৃক্ষ নিধনের কারণে এ পাখির সংখ্যা ক্রমাগত কমছে। দোয়েলসহ সব বন্যপ্রাণী রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।”
প্রকৃতিবিদদের মতে, দোয়েল শুধু একটি পাখি নয়; এটি পরিবেশের ভারসাম্য রক্ষারও গুরুত্বপূর্ণ উপাদান। ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষি ও প্রাকৃতিক বাস্তুতন্ত্রকে সহায়তা করে এই পাখি। তাই দোয়েলের সংখ্যা কমে যাওয়া কেবল একটি প্রজাতির সংকট নয়, বরং পরিবেশের জন্যও একটি সতর্কবার্তা।
বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় পাখি দোয়েলকে রক্ষা করতে হলে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। দেশীয় গাছ লাগানো, বন ও ঝোপঝাড় সংরক্ষণ, রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমানো এবং পাখিবান্ধব পরিবেশ গড়ে তোলার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণই পারে জাতীয় পাখি দোয়েলকে টিকিয়ে রাখতে।
(আরএম/এএস/জুন ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ থাকার আহ্বান রিজভীর
- ৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন চমক
- ফুলপুরে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ
- তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
- বিশ্বকাপ উন্মাদনায় দেশে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে রিট
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- ঢাকার বাতাসের মান আজ ‘অনেক ভালো’
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- ভারতকে উড়িয়ে প্রথমবার সিরিজ জিতল ইংল্যান্ড
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- বাড়লো সোনা-রুপার দাম
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
- মঈনপুরে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর সৈন্য বোঝাই স্পীডবোটকে এ্যামবুশ করে
- ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও এমপিও'র বেতন-ভাতা!
- দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার
- আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার
- পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
- পাংশায় হিজাব না পরায় পরীক্ষার্থীকে লাঞ্ছিত
- বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
- ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি নূরকে জামালপুরে নাশকতা মামলায় জেলহাজতে
- তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
-1.gif)







