সেলুনের আয়না নেই-ছাউনী নেই, তবু থেমে নেই নরসুন্দরদের জীবিকা
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : মাথার ওপর নেই কোনো ছাউনি, নেই সেলুনের ঝকঝকে আয়না-চেয়ার। নেই বিদ্যুৎ, নেই আধুনিক সরঞ্জামের আয়োজন। আছে শুধু কাঁচি, চিরুনি, ক্ষুর আর জীবিকার তাগিদ। কখনো প্রখর রোদ, কখনো বৃষ্টি, সবকিছুকে সঙ্গী করেই খোলা আকাশের নিচে মানুষের চুল-দাড়ি কাটছেন কয়েকজন নরসুন্দর। একটি নির্দিষ্ট ও নিরাপদ কর্মস্থলের অভাবে বছরের পর বছর এভাবেই চলছে তাদের জীবন-জীবিকা।
এমন দৃশ্য চোখে পড়লো বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাটে। যদিও সপ্তাহের নির্দিষ্ট দিনে দেখা মেলে এমন চিত্রের। প্রতি শুক্রবার ও মঙ্গলবার বালুয়াহাটে এছাড়াও বুধবার ও শনিবার পাকুল্লা হাটে ও রোববার ও বৃহস্পতিবার সৈয়দ আহম্মেদ কলেজ হাট ও করমজা হাটের পথের ধারে অল্প কিছু সরঞ্জাম নিয়ে বসেন এসব নরসুন্দর। খোলা আকাশের নিচেই চলে তাদের কাজ।
সরেজমিনে দেখা যায়, বাজারের রাস্তার পাশে ছোট্ট জায়গায় বসে একজন খদ্দেরের চুল কাটছেন, আরেকজন পরবর্তী খদ্দেরের অপেক্ষায় রয়েছেন। তাদের ব্যবসার পুজি বলতে কাঁচি, চিরুনি ও ক্ষুরই তাদের কর্মস্থলের সম্বল। দূর থেকে দৃশ্যটি সাধারণ মনে হলেও কাছে গেলে বোঝা যায়, এর পেছনে রয়েছে বংশ পরম্পরায় একটি পেশাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার দীর্ঘ সংগ্রামের গল্প।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এসব নরসুন্দর চুল কাটার জন্য নেন ১৫/২০ টাকা এবং দাড়ি সেভ করতে নেন ১০ টাকা। স্বল্প আয়ের এই কাজ থেকেই কোনোভাবে সংসারের খরচ চালাতে হয় তাদের। তবে তাদের সবচেয়ে বড় সমস্যা একটি নির্দিষ্ট ও নিরাপদ কর্মস্থলের অভাব। দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে কাজ করতে হচ্ছে তাদের। প্রখর রোদে মাথার ওপর কোনো ছাউনি থাকে না। আবার বৃষ্টি নামলে কাজ বন্ধ রেখে যেতে হয় নিরাপদ স্থানে। কখনোবা বৃষ্টিতে ভিজেই কাজ চালিয়ে যেতে হয়। এতে শারীরিক কষ্টের পাশাপাশি কমে যায় দিনের আয়ও।
নরসুন্দর পান কৃষ্ণ শীল বলেন, তাদের পূর্বপুরুষরাও নরসুন্দর পেশার সঙ্গে যুক্ত ছিলেন। বংশ পরম্পরায় তারাও একই পেশা ধরে রেখেছেন। এই কাজ করেই সংসারের খরচ চালাতে হয়। সময় বদলালেও তাদের কর্মপরিবেশের তেমন কোনো পরিবর্তন হয়নি।
তিনি বলেন, আমরা কারও অনুগ্রহ চাই না। কাজ করার জন্য শুধু একটি নিরাপদ ও উপযুক্ত জায়গা চাই। সেখানে রোদ-বৃষ্টির হাত থেকে কিছুটা সুরক্ষা নিয়ে মানুষের সেবা দিতে পারলে আমাদের জন্য অনেক উপকার হবে।
স্থানীয় এক মুরুব্বি বলেন, খোলা আকাশের নিচে বসে এসব নরসুন্দরের জন্য ছোট একটি নির্দিষ্ট জায়গা ও ছাউনির ব্যবস্থা করা হলে তাদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। পাশাপাশি বাজারে আসা মানুষও সহজে তাদের কাছ থেকে সেবা নিতে পারবেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, যুগের পর যুগ মানুষের চুল-দাড়ি কাটার মতো প্রয়োজনীয় সেবা দিয়ে আসছেন এসব নরসুন্দর। অথচ আজও তাদের কর্মস্থল খোলা আকাশের নিচে। বিষয়টি সত্যিই দুঃখজনক। তাদের জন্য একটি ছোট্ট নিরাপদ কর্মস্থল তৈরি করা খুব বড় কোনো দাবি নয়।
সচেতন মহল মনে করছে, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিলে বাজারের সুবিধাজনক স্থানে এসব নরসুন্দরের জন্য একটি নির্দিষ্ট কর্মস্থল ও ছাউনি তৈরি করা সম্ভব। এতে একদিকে যেমন তাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, অন্যদিকে বংশপরম্পরায় চলে আসা এই পেশাটিও পাবে কিছুটা স্বীকৃতি ও নিরাপত্তা।
(বিএস/এসপি/নভেম্বর ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- আটঘরে চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের মোটরসাইকেল শোভাযাত্রা
- ধামরাইয়ে দুই শতাধিক মন্দিরে কালীপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত
- সুন্দরবনে বনদস্যু নির্মূলে এক দফা দাবিতে খোলপেটুয়া নদীতে জেলেদের নৌ মানববন্ধন ও বিক্ষোভ
- ফরিদপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট, দুইটি প্রতিষ্ঠান সীলগালা
- ফরিদপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
- ৭নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনা বোঝাই একটি ট্রেনকে এ্যামবুশ করে
- সাংবাদিক ও কলামিস্ট রিয়াজুল রিয়াজকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার
- শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
- ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র্যালি
- কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ
- মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ
- গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
- হালদা-কর্ণফুলী রক্ষায় কাপ্তাইয়ে প্রজননক্ষেত্র ও জীববৈচিত্র্য রক্ষায় অংশীজনদের অঙ্গীকার
- বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, প্রায় এক দশক পর যুবকের যাবজ্জীবন
- ট্রাম্পের পোস্টে মোদিকে রাখতে মাসিক খরচ ৭৫ হাজার ডলার
- ‘দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার’
- ‘সত্যিকারের শিল্পীরা ফুলের মতো’
- প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট
- ‘শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন’
- ‘শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ’
- ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা খতিয়ে দেখছে সরকার’
- ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
- ‘অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে’
- ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার
- আদালতে ‘মাই লর্ড’ সম্বোধন পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদগঞ্জে ঋণের ভার সইতে না পেরে সিনিয়র সিটিজেনের আত্মহত্যা
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- পটুয়াখালীতে স্বামীকে হত্যা করে স্ত্রীর আত্মসমর্পণ
- ব্রাহ্মণবাড়িয়া ‘দেবনাথ মহাশ্মশান’র ১৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- জহির খান’র কবিতা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- চিনা বাদাম চাষে ঝুঁকছেন জগন্নাথপুরের কৃষকরা
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- সিলেটে ঘরে ঘরে নবান্ন উৎসব, কৃষকের মুখে হাঁসি
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








