E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

জুয়েল মাহমুদের ছড়া

২০২৪ আগস্ট ১৮ ১৭:৩৩:০৬
জুয়েল মাহমুদের ছড়া











 

মেঘ থুতুতে সই

আকাশের থুতু আকাশে ওড়ে
মেঘ থুতুতে সই
পালা বদলের হিড়িক লেগেছে
সভ্যতা তুমি কই?
সত্য সততা লুকিয়ে আছে
বের হতে সে পারছেনা
গীবত গুজব নোংড়া কথায়
এ পাশ ও পাশ ছাড়ছেনা।
বাছা ভারী আহা পাছা ভারী তার
কিছুই বলার নাই
টাকলু ঈগল দোয়েল খাবে
ময়ুরের মুখে ছাই।

এদিকে শিশুরা নেতৃত্বে এসে
স্লোগানে স্লোগানে মুখোর
সময় বলে দেবে ছেড়ে দিতে হবে
নেতা যদি আসে তুখোর।
এইতো শুরু মেঘ গুরু গুরু
ফেক ফেকে কাদা মাটি
ঘর কি বাহির পথের প্রাচীর
পা বাঁচিয়ে তাই হাটি।
দেশের দশা ঝড়ের সাগরে
উথাল-পাতাল ঢেউ
বুঝে শুনে কে বাইবে তরী
আছোনি বাংলার কেউ?

পাঠকের মতামত:

১৫ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test