বিএমএসএফ’র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক শাহী
স্টাফ রিপোর্টার : দেশের তৃণমুল পর্যায়ের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র এর কেন্দ্রীয় কমিটি’র ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পেয়েছেন, সাংবাদিক শাহ্ আলম শাহী।
সংগঠনের ক্রান্তিলগ্নে শৃংখলা ফিরিয়ে আনতে গঠনতন্ত্র নীতিমালা অনুযায়ী সংগঠনের এক নম্বর যুগ্ন-সাধারণ সম্পাক ও চ্যানেল আই’য়ের স্টাফ রিপার্টার শাহ্ আলম শাহী’কে রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব অর্পন করেছে, কেন্দ্রীয় কমিটি’র নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র দীর্ঘদিনের ঘোষিত পরিকল্পনা ও সারাদেশের সাংবাদিকদের বহুল কাঙ্খিত স্বপ্ন ‘জার্নালিষ্ট সেল্টার হোম’এরও উদ্বোধন করা হয়।
রাজধানী ঢাকার শাহজাহানপুর রেলগেট এলাকায় আমানুল্লাহ ভবনের ৩য় তলায় ছয় রুম বিশিষ্ট এ জার্নালিষ্ট সেল্টার হোম। বিএমএসএফ’র কেন্দ্রীয় সিনিয়র-সহ-সভাপতি সাঈদুর রহমান রিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন, কেন্দ্রীয় নেতা সোহাগ আরেফীন, এনামুল হক সোহেল, এ, এ আকরাম, মোহাম্মদ আলী সুমন, শারমীন সুলতানা মিতু, জুয়েল খন্দকার,কাজী মিরাজ মাহমুদ, সম্পাদক মীর আলাউদ্দিন, খালেকুজ্জামান পান্নু, আ: রহিম ও তাসলিমা আক্তার প্রমুখ। এছাড়া সভায় কেন্দ্রীয় কমিটির আরো অর্ধ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভায় দীর্ঘ আলাপ আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে সংগঠনের ক্লান্তিলগ্নে শৃংখলা ফিরিয়ে আনতে বিতর্কিত সাধারণ সম্পাদক আহম্দে আবু জাফর এর পদ পদবী ও ক্ষমতা অন্তবর্তীকালীন সময়ের জন্য স্থগিত করা হয়। তার অবর্তমানে সার্বিক দায়িত্ব পালনের জন্য সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম শাহীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর দ্বায়িত্ব দেওয়া হয়। দ্বায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম শাহী’র নেতৃত্বে অচিরেই বিএমএসএফ সাংগঠনিক কাঠামো ও শৃংঙ্খলায় ফিরে আসবে, অটুট থাকবে বিএমএসএফ এর বন্ধন এমনটাই আশাব্যক্ত করেন, বক্তারা। এ জন্যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সার্বিক দায়িত্ব পালনে সহায়তার জন্যে সাংগঠনের ২য় যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে অনুরোধ করা হয়।
প্রসঙ্গতঃ আশির দশক থেকে শাহ্ আলম শাহী গণমাধ্যমের সাথে সম্পৃত্ত রয়েছেন। ব্যবহারিক জীবনে অত্যন্ত স্পষ্টভাষী, সদা ব্যস্ত, কর্ম চঞ্চল এই গণমাধ্যম ব্যক্তিত্ব মানুষটি মূলতঃ চ্যানেল আই’য়ের স্টাফ রিপোর্টার হিসেবে দিনাজপুরে কর্মরত রয়েছেন। এছাড়াও জাতীয় দৈনিক এবং বেশকিছু প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাথেও তিনি সম্পৃক্ত।
সাংবাদিকতা ও সাহিত্যের পাশাপাশি সাংস্কৃতি অঙ্গণে তাঁর অবাধ বিচরণ। নাটক, চলচ্চিত্র, ভিডিও মিউজিকে ব্যাপক সাফল্য রেখেছেন তিনি। সকল শোভন ও সুন্দরের প্রতি প্রগাঢ় ভালোবাসায় তিনি কাতর। আবার অসুন্দর এবং অসামঞ্জস্যের বিরুদ্ধে তাঁর প্রচন্ড ক্রোধ.সংক্ষোভ দ্রোহ ও বিপ্লব। তাঁর সকল অনুভব এবং উচ্চারণ স্বঃস্ফুর্ত ও অন্তর্গত নিখাদ চেতনা থেকে যেমন উৎসারিত.তেমনি তা পরিশীলিত এবং শিল্পোত্তীর্ণ। পেশাগত জীবনের পলাতক মূহুর্তগুলোকে ছাড় না দিয়ে তিনি সাহিত্য-সাংস্কৃতির সৃজনশীল কর্মপ্রচেষ্টায় ধরে রেখেছেন। সাহিত্য ও সাংবাদিকতায় অসংখ্য পুরস্কার লুফে নিয়েছেন তিনি।
(এসএএস/এএস/নভেম্বর ২২, ২০২১)
পাঠকের মতামত:
- বাউফলে খন্ডিত হাত-পা উদ্ধারের তিন দিন পরে দেহ মাথা উদ্ধার, হত্যার রহস্য উদঘাটন
- বগুড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- পাখির ডাক নকল করে রাতের আধাঁরে চলছে অতিথি পাখি শিকার
- পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাতে হবে: বিজ্ঞান সচিব
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
- বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
- পাংশায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এমপি হারুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- লৌহজংয়ে এসএসসি ও এইচএসসিজিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- পিন্ডি কিংবা দিল্লি কারও দাসত্ব চাই না: আবদুস সালাম
- জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করল ব্র্যাক ব্যাংক
- শম্পা গোস্বামীর বিরুদ্ধে এনজিও পরিচালনার আড়ালে অবৈধ সম্রাজ্য গড়ে তোলাসহ নানা অভিযোগ
- জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র্যালী
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
- সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বৈশ্বিক যুব প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব রোসাটমের
- সোনাতলায় ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ মালামাল নিলামে বিক্রি
- গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ৯ ঘণ্টা বাড়িতে অবস্থান করলেও পুলিশের গাফিলতিতে পালিয়ে যায় আসামি সাদ্দাম
- উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত
- বাংলাদেশ ব্যাংক সবল হবে কবে?
- সুপার সাইক্লোন সিডরের ১৯ বছরেও আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
- রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা
- শকুন এবং আমি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- লক্ষ্মীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ৩
- মুকুটি আর কুকুটি
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মিয়ানমারের ছোড়া মর্টারশেলে বাংলাদেশি-রোহিঙ্গাসহ নিহত ২
- সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা শরিফের নেতৃত্বে শত শত কর্মী নিয়ে শোডাউন
- কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
-1.gif)








