‘মিডিয়াকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে’
স্টাফ রিপোর্টার : জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেছেন, জাতীয় সংকট আমাদের আছে। ষড়যন্ত্র হচ্ছে, আরো অনেক ষড়যন্ত্র হবে।
আমরা মিডিয়া যেন দায়িত্বশীলতার পরিচয় দেই। আমরা যেন স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা না করি।
আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার চাই, পরির্বতন চাই। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-সাংবাদিকসহ অনেক মানুষ প্রাণ দিয়েছে। সবার রক্তের সঙ্গে যেন আমরা বেঈমানি না করি।
শুক্রবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সংবর্ধনা সভার আয়োজন করে চট্টগ্রাম প্রেস ক্লাব।
তিনি বলেন, দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। আমাদের গণমাধ্যমগুলো এখনো সঠিক লাইনে আসে নাই। ভারতীয় মিডিয়া আমাদের দেশ নিয়ে বিশ্ববাসীর কাছে ভুল বার্তা দিচ্ছে। আমাদেরকে রুখে দাঁড়ানোর এখনই সময়। এখনও কেন রক্ত ঝড়বে, আমাদের সীমান্তের কাঁটাতারে ফেলানীর মতো লাশ দেখতে চাই না। আমাদের বন্ধুত্ব হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।
হাসান হাফিজ বলেন, আমরা যেন সত্যিকারের বৈষম্যমুক্ত, সাম্যের , ন্যায়ের এবং শোষণমুক্ত, মুক্তচিন্তার প্রতিধ্বনি থাকবে সেই রকম একটা বাংলাদেশ চাই। সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশি। আমরা সবাই মিলে কাজ করবো।
তিনি বলেন, আমাদের একজন মাহাথীর মোহাম্মদ লাগবে। কারন আমরা ১০০ বছর ৫০ বছর অপেক্ষা করতে পারবো না। একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা নিজেদের মাথা তুলে দাঁড়াতে চাই। আমরা যে সুযোগ পেয়েছি সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে হয়তো আরো বড় স্বৈরাচার আমাদের ওপর চেপে বসবে।
হাসান হাফিজ বলেন, জাতীয় প্রেসক্লাব আপনাদের পাশে আছে। আপনারা যখনই ঢাকায় যাবেন আপনাদের জন্য আমাদের দরজা সবসময় অবারিত। আমরা একসঙ্গে এগিয়ে যাবো।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, নতুন বাংলাদেশে নতুন স্বপ্ন দেখছি আমরা। নতুন করে সাংবাদিকতাকে আবার বাংলাদেশে স্টাবলিশ করার জন্য স্বপ্ন দেখছি। গত ১৫ বছরে বাংলাদেশের সাংবাদিকতা চলে গিয়েছিলো জাদুঘরে। আজকে সাংবাদিকতাকে জাদুঘর থেকে বের করে আনতে হবে।
তিনি বলেন, জাতীয় প্রেসক্লাব ও চট্টগ্রাম প্রেসক্লাবের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবো। যার ফলে চট্টগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকরা ঢাকায় গেলে জাতীয় প্রেসক্লাবের সুযোগ সুবিধা ভোগ করতে পারবে।
চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব অন্তবর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন ও মঈনুদ্দিন কাদেরী শওকত। প্রেসক্লাবের সিনিয়র সদস্য শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/জানুয়ারি ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- তাজিকিস্তানের পরিত্যাক্ত ইউরেনিয়াম সাইটে পুনর্বাসন কাজ শুরু করেছে রসাটম
- বাগেরহাটে নৌকায় শতবর্ষী সবজির হাট, মৌসুমে বেচাকেনা ৪ কোটি টাকা
- ‘বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি’
- ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই’
- ‘সাইবার বুলিং প্রতিরোধে আইন সংস্কারে অংশীজনের মতামত নেওয়া হচ্ছে’
- শফি মন্ডলের নতুন গান ‘দয়ালে কি জানে না’
- ‘আমাদের তো কোনো লিগই নেই’
- প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধ চেয়ে রিট
- আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ
- পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
- ‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন’
- ‘স্বাস্থ্যসেবা করুণা নয়, মানুষের অধিকার’
- ‘মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না’
- ‘বগুড়া তার ন্যায্য পাওনাটুকু পাক’
- সালথায় বাঁশের সাঁকো দেওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
- ট্রাম্পকে নতুন সঙ্কটে ফেলেছে হুথিরা
- মুক্তিযুদ্ধে বৈদ্যুতিক প্রক্রিয়ায় প্রথম ট্রেন ধ্বংস করা হয়
- ফরিদপুরে অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার
- অন্তহীন সমস্যায় জর্জরিত গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি
- সরবরাহব্যবস্থার ভূরাজনীতি : সীমান্তের সংকেত থেকে ছোট ব্যবসার আর্থিক ঝুঁকি
- লৌহজংকে ডেঙ্গুমুক্ত রাখতে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
- সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- টাঙ্গাইলে সরকারি সা'দত কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত
- পিকনিকের আনন্দ শেষে পদ্মায় বিষাদ, হার্ডিঞ্জ ব্রিজে ট্রলারের ধাক্কায় নিখোঁজ ১
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ভোট বর্জন সার্থক: রিজভী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধ চেয়ে রিট
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
-1.gif)








