সাংবাদিকতায় শিক্ষার্থীদের আগ্রহ নেই কেন, জানতে চান সংস্কার কমিশন প্রধান
স্টাফ রিপোর্টার : গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ বলেছেন, আমরা অংশীজনদের মতামত গ্রহণ করছি। সবচেয়ে বড় অংশীজন হচ্ছে গণমাধ্যমের পাঠক-দর্শক-শ্রোতা তথা ভোক্তা।
ঢাকায় পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেছি। ঢাকার বাইরে আপনাদের (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী) সঙ্গে বসেছি। আপনারা সাংবাদিকতা শেখাচ্ছেন, কিন্তু শিক্ষার্থীরা এ খাতে আগ্রহ দেখাচ্ছে না বা টিকে থাকছে না। তিনি এ থেকে পরিত্রাণের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের পরামর্শ আহ্বান করেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে রাজশাহী সার্কিট হাউজ মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ ও অন্যান্য সদস্যরা। সেখানে তিনি এসব কথা বলেন।
সভায় কমিশন প্রধান কামাল আহমেদকে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষকরা তাদের বস্তুনিষ্ঠ হতে শেখান। কিন্তু তারা দেখেন কোনো কোনো মিডিয়া হাউজ তাদের নিয়োগ দিয়ে কোনো বেতনই দেয় না। তারা এমন ভাব করেন যেন নিয়োগ দিয়েই করুণা করেছেন। কখনও কখনও ক্যাম্পাস সংবাদদাতাদের ওপর এমন চাপ দেওয়া হয়, তাদের অনেক সময় পরীক্ষার ফলাফল খারাপ হয়।
সাংবাদিকতা বিভাগের শিক্ষক প্রতিনিধিরা জানান, বাংলাদেশের জনসংখ্যা অধিক হলেও অর্থনৈতিক আকার কিন্তু বড় নয়। তাই আমাদের দেশে এত মিডিয়া হাউজ প্রয়োজন আছে কিনা। সেটি ভেবে দেখার আহ্বান জানান তারা। যেসব মিডিয়া হাউজ সাংবাদিকদের বেতন দিতে পারে না সেগুলো থাকার দরকার নেই বলেও তারা মন্তব্য করেন।
এ সময় আন্তর্জাতিক গণমাধ্যমের মতো বাংলাদেশের মিডিয়া হাউজগুলোর গাইডলাইন থাকা প্রয়োজন বলেও গণমাধ্যম সংস্কার কমিশন প্রধানের সামনে মতামত ব্যক্ত করেন উপস্থিত শিক্ষকবৃন্দ।
এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধানের সঙ্গে রাজশাহী বিভাগের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় হয়। সেখানে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যমের সংস্কার হবে না। আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত না হলে ভালো গণমাধ্যম আশা করা যায় না। এর মধ্যে শৃঙ্খলা আনা দরকার। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া খুবই প্রয়োজন। আর এটি করতে তাদেরকেই পদক্ষেপ নিতে হবে। দলীয় বিভাজন ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মতবিনিময়কালে গণমাধ্যম সংস্কার বিষয়ে গণমাধ্যমকর্মীদের কাছে প্রস্তাব আহ্বান করলে তারা পরীক্ষার মাধ্যমে গণমাধ্যমকর্মী বাছাই, সাংবাদিকতা পেশায় যোগদানে জাতীয় পর্যায়ে নীতিমালা তৈরি, চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ, আর্থিক সুরক্ষা, নির্দিষ্ট বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, সাংবাদিক নিয়োগে ডোপ টেস্ট, সংবাদপত্রে দলীয়করণ না করা, ওয়েজ বোর্ডের একটি নতুন কাঠামো তৈরি করা, টেলিভিশন সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড চালু ও নীতিমালা প্রণয়ন, ফেসবুক এবং অনলাইন পোর্টালের দৌরাত্ম্য দূরীকরণ, প্রেস কাউন্সিলকে বার কাউন্সিলের মডেলে উন্নীতকরণ, সাংবাদিকদের জন্য একটি গণতান্ত্রিক কমিশন গঠন করা, জীবনবীমা ও পেনশনের ব্যবস্থা করা, সরকারি ক্রোড়পত্র বণ্টনে বৈষম্য দূর করা, সাংবাদিকদের নিরাপত্তা সামগ্রীর ব্যবস্থা করা, রাজনৈতিক প্রভাব দূর করে গণমাধ্যমের সিন্ডিকেট ভেঙে ফেলা, আমলাতান্ত্রিক প্রভাব দূর করা, নিউজপ্রিন্টের দাম কমানো, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতা বাড়ানো, সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা, গণমাধ্যম সংশ্লিষ্ট সকলের বার্ষিক সম্পদের হিসাব প্রকাশের ব্যবস্থা করাসহ নানা প্রস্তাব তুলে ধরেন।
সাংবাদিকদের প্রস্তাবের জবাবে কমিশন প্রধান বলেন, আমরা বিভাগীয় পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও অংশীজনের সাথে মতবিনিময় করেছি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে গণমাধ্যম সংস্কার বিষয়ে প্রস্তাব আহ্বান করেছি। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো থেকে কিছু প্রস্তাব পাওয়া গেছে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আরও যেসব প্রস্তাব পাওয়া যাবে সেগুলো পর্যালোচনা করে সরকারের নিকট একটি গ্রহণযোগ্য সুপারিশ পেশ করবো।
গত ১৫ বছরের সাংবাদিকতা পেশার অনিয়মের কথা উল্লেখ করে এ সময় কামাল আহমেদ বলেন, এত গণমাধ্যমের পাঠক-শ্রোতা আছে কিনা তা ভাবনার বিষয়। যে পত্রিকা হকারদের নিকট আসে না সে পত্রিকা কীভাবে অনুমোদন পায় এটা সরকার তদারকি করবে। গণমাধ্যমের সমস্যাগুলো আমাদের সবার, এটির সমাধান আমাদেরকেই করতে হবে।
মতবিনিময় সভায় গণমাধ্যম কমিশনের সদস্য ড. গীতিআরা নাসরীন, শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান, মোস্তফা সবুজ ও জিমি আমির উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের আট জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন।
(ওএস/এএস/জানুয়ারি ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতির উদ্দেশে এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন
- ফরিদপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ
- দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
- নহাটায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসের উদ্বোধন
- সুবর্ণচরে মসজিদের পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন
- ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব
- টঙ্গীবাড়িতে মাদক বিরোধী সমাবশে ও কমিউনিটি পুলিশিং সভা
- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন
- সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
- নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
- ১৫০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সান্তাহার রেলওয়ের দাপ্তরিক কাজ
- কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির সহায়তায় হাসি ফুটল দুঃস্থদের মুখে
- আ. লীগ নেতার মিথ্যা গুজবের প্রতিবাদে যুবদল নেতার মানববন্ধন বিক্ষোভ
- রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার
- জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা
- সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
- লৌহজংয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করছে সরকার’
- ‘আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি’
- ‘মেসিই টুর্নামেন্টের সেরা’
- ‘বিদেশি শক্তি জুলাই গণঅভ্যুত্থান দখলের চেষ্টা করেছিল’
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আমি হব সকাল বেলার পাখি
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








