নড়াইলে প্রথম আলোর সাংবাদিককে হুমকি, থানায় জিডি
নড়াইল প্রতিনিধি : সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর নড়াইল প্রতিনিধি মো. রাজু শেখকে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার রাত ১০ টার দিকে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১২৯৮) করেছে ভুক্তভোগী ওই সাংবাদিক।
ভুক্তভোগী ও জিডি সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে অবস্থিত একটি স্মৃতিস্তম্ভ ও কলেজের পূর্ব পাশের ফটকের পাশের একটি ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটে। পেশাগত দায়িত্ব অনুযায়ী ওই ঘটনায় সংশ্লিষ্ট সকলের বক্তব্য নিয়ে অফিসে সংবাদ পাঠান তিনি। রাত সাড়ে ১০ টার দিকে ওই সংবাদটি প্রথম আলোর অনলাইন ভার্সনে প্রকাশিত হয়। এরপর রাত ১১ টা ২৫ মিনিটে অপরিচিত একটি নম্বর থেকে রাজুকে ফোন করে অজ্ঞাতনামা এক ব্যক্তি ভাঙচুরের সংবাদ প্রকাশ করার কারণে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করেন।
ভুক্তভোগী মো. রাজু শেখ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ হুমকির শিকার হয়েছি। এই হুমকি শুধু মত প্রকাশের স্বাধীনতায় আঘাত নয়, বরং গণতন্ত্র এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছি। আমি আশা করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনবে।
নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, জিডির বিষয়টি আন্তরিকতার সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিককে হুমকির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকরা। তাঁরা বলছেন, এই হুমকি একজনের প্রতি নয়, বরং আমাদের সকলের প্রতি। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার ওপর আঘাত। সংবাদে কোনো সমস্যা থাকলে আইনানুযায়ী সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। কিন্তু সত্য ঘটনার সংবাদ প্রকাশ করায় এ ধরনের হুমকি কোনোভাবেই মানা যায় না। আমরা নড়াইল জেলার সাংবাদিকরা ঐক্যবদ্ধ আছি। সাংবাদিকতার ওপর যে-কোনো হুমকি এলে তা প্রতিহত করা হবে।
নড়াইল প্রেসক্লাবের সদস্যসচিব মাহবুবুর রশীদ লাবলু বলেন, প্রকাশিত সংবাদ নিয়ে কারো আপত্তি থাকলে সে বিষয়ে যথাযথ প্রক্রিয়ার প্রতিবাদ করার সুযোগ আছে। সে সুযোগ কাজে না লাগিয়ে গণমাধ্যমকর্মীকে ব্যক্তিগতভাবে হুমকি-ধামকি দেওয়া অপরাধ। প্রথম আলো নড়াইল প্রতিনিধি রাজু শেখ হুমকি দেওয়ার ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি বলেন, যে কোন ভাস্কর্য, স্মৃতিসৌধ, স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা দুঃখজনক। সংবাদ প্রচার করে যদি তাকে হুমকি পেতে হয়। এটা কোনোভাবেই মানা যায় না। এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন বলেন, সংবাদ প্রকাশ হলে সাংবাদিককে হুমকি দেয়াটা ফ্যাসিবাদী আমলের ধারা,যা চলমান রয়েছে। এ ধরনের সন্ত্রাসী ব্যক্তিকে আইনের আওতায় এনে যথাযথ বিচার করতে হবে। মুক্ত সাংবাদিকতা করতে হলে রাষ্ট্রকে অবশ্যই সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
(আরএম/এসপি/জানুয়ারি ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি’
- ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই’
- ‘সাইবার বুলিং প্রতিরোধে আইন সংস্কারে অংশীজনের মতামত নেওয়া হচ্ছে’
- শফি মন্ডলের নতুন গান ‘দয়ালে কি জানে না’
- ‘আমাদের তো কোনো লিগই নেই’
- প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধ চেয়ে রিট
- আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ
- পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
- ‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন’
- ‘স্বাস্থ্যসেবা করুণা নয়, মানুষের অধিকার’
- ‘মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না’
- ‘বগুড়া তার ন্যায্য পাওনাটুকু পাক’
- সালথায় বাঁশের সাঁকো দেওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
- ট্রাম্পকে নতুন সঙ্কটে ফেলেছে হুথিরা
- মুক্তিযুদ্ধে বৈদ্যুতিক প্রক্রিয়ায় প্রথম ট্রেন ধ্বংস করা হয়
- ফরিদপুরে অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার
- অন্তহীন সমস্যায় জর্জরিত গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি
- সরবরাহব্যবস্থার ভূরাজনীতি : সীমান্তের সংকেত থেকে ছোট ব্যবসার আর্থিক ঝুঁকি
- লৌহজংকে ডেঙ্গুমুক্ত রাখতে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
- সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- টাঙ্গাইলে সরকারি সা'দত কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত
- পিকনিকের আনন্দ শেষে পদ্মায় বিষাদ, হার্ডিঞ্জ ব্রিজে ট্রলারের ধাক্কায় নিখোঁজ ১
- ‘একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতা বা ষড়যন্ত্র কি না ভাবতে হবে’
- সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৮ লাখের বেশি মানুষ
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ভোট বর্জন সার্থক: রিজভী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








