যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : দেশের জনপ্রিয় দৈনিক যায়যায়দিনের প্রধান কার্যালয় দখল ও ডিক্লারেশন
বাতিলের আদেশ প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন, যায়যায়দিনের টাঙ্গাইলের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল।
জেজেডি ফ্রেন্ডস ফোরাম টাঙ্গাইলের সাধারণ সম্পাদক মো. কবির হোসেনের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির প্রতিনিধি কাজী জাকেরুল মওলা, যুগ্ম-সম্পাদক ও একুশে টিভির প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন, ক্রীড়া সম্পাদক ও দৈনিক মজলুমের কণ্ঠের খন্দকার মাসুদুল আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের আজীবন সদস্য এসএম আওয়াল, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি কাজল আর্য, দৈনিক বণিকবার্তার প্রতিনিধি পারভেজ হাসান, বিজয় টিভি ও দৈনিক কালবেলার প্রতিনিধি আবু জোবায়ের উজ্জল, দেশ টিভির প্রতিনিধি
অভিজিৎ ঘোষ, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি ও কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন, দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি ইমরুল হাসান বাবু, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, আনন্দ টিভির প্রতিনিধি মেহেদী হাসান মৃদুল, দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, সাপ্তাহিক পূর্বাকাশের প্রতিনিধি মো. কামরুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, দৈনিক যায়যায়দিন দীর্ঘদিন যাবত সকল গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে গণমানুষের পক্ষে সোচ্চার রয়েছে। একটি কুচক্রী মহলের অপতৎপরতার জেরে ঠুনকো কারণে পাঠকপ্রিয় দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন বাতিল করা হয়েছে। পত্রিকাটির সঙ্গে সাত শতাধিক পরিবারের রুটি-রুজি জড়িত। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় পত্রিকাটির ভূমিকা অগ্রগণ্য। বক্তারা দ্রুত যায়যায়দিনের ডিক্লারেশ বাতিলের আদেশ রহিত করে পত্রিকাটির প্রকাশনা নিরবচ্ছিন্ন রাখার দাবি জানান।
পরে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ে দৈনিক যায়যায়দিনের প্রধান কার্যালয় দখল ও ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান স্মারকলিপি গ্রহন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও স্থানীয় পত্র-পত্রিকার সাংবাদিকরা ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে উত্থাপিত দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
(এসএম/এসপি/মার্চ ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি’
- নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প
- ‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ’
- টঙ্গীতে ৫৮ লাখ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে শিক্ষার ধারা ২৭টি, সবগুলো অভিন্ন করা হবে’
- চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় আপিলের শুনানি ১ সেপ্টেম্বর
- বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি
- ফরিদপুরে ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার
- নিরাপদ কর্মস্থল ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৭ দফা প্রস্তাবনা
- শিগগির ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে
- স্পেনকে হতাশায় ডুবিয়ে প্রথম বিশ্বকাপেই অঘটন কেপ ভার্দের
- বেনাপোলে পাকবাহিনীর ঘাঁটিতে মুক্তিযোদ্ধাদের অতর্কিত আক্রমণ
- গোপালগঞ্জে গৃহবধূর মরদহ মিলল গোয়ালঘরে
- সড়কের জমি গিলে খেতেই আ.লীগ নেতাদের সাহায্যে জেলা পরিষদ থেকে কিছু জমি লিজ নেয় দুর্বৃত্তরা
- সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
- ফরিদপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
- কালুখালীতে খননকৃত খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ফরিদপুরে প্রান্তিক খামারিদের মাঝে ব্র্যাকের মুরগির বাচ্চা বিতরণ
- সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
- শ্যামনগরে ফেন্সিডিল ও বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ
- সোনাতলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড়
- বাস্তবতা অস্বীকারের রাজনীতি
- ব্র্যাকের আরও তিনটি শিখন তরীর উদ্বোধন
- নান্দাইল শহীদ দিবস পালিত
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি
- ‘দেশে শিক্ষার ধারা ২৭টি, সবগুলো অভিন্ন করা হবে’
- চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন
-1.gif)







