কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার নির্বাচনে নতুন নেতৃত্ব
সভাপতি আবু বকর সিদ্দীক, সাধারণ সম্পাদক রনজক রিজভী
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার দ্বিবার্ষিক নির্বাচন হৃদ্যতা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। তবে এবার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকার কারণে নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকা সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
রবিবার (২০ এপ্রিল) রাতে রাজধানী ঢাকার পল্টন এলাকায় কুষ্টিয়া জেলা সমিতির নিজস্ব ভবনে নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। নবনির্বাচিত সভাপতি হিসেবে দৈনিক সময়ের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক আবু বকর সিদ্দীক এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এইমাত্র ডটকম-এর সম্পাদক ও প্রকাশক রনজক রিজভী। প্রধান নির্বাচন কমিশনার ড. কাজল রশীদ শাহীন আনুষ্ঠানিকভাবে নির্বাচন ফলাফল ঘোষণা করেন।
এ সময় কমিশনের অন্যান্য দুই সদস্য খাদেমুল ইসলাম ও রেজাউর রহমান রিজভীও উপস্থিত ছিলেন।নির্বাচনের প্রাক্কালে প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নির্বাচন প্রক্রিয়া, নতুন কর্মকর্তাদের দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।নবাগত কমিটিকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন যে, নতুন নেতৃত্বের অভিষেকে ফোরামের কার্যক্রম আরও গতিশীল হবে।নতুন কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী, সহ-সভাপতি ফরহাদুল ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন শহীদ মজনু, সাংগঠনিক সম্পাদক মুন্সি তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক জাফর আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজবীর সজীব, দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল আলম জয়, মহিলা বিষয়ক সম্পাদক শেখ তুনাজজিনা তনু।নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন: আতিক হেলাল, আব্দুল্লাহ জেয়াদ, শাজাহান আকন্দ শুভ, ফারুক হোসেন, মহসিন আশরাফ, মাহমুদুল কবির চঞ্চল, মোঃ জাহিদুজ্জামান, ওয়াহিদ আহমেদ উজ্জল, জহির মুন্না, সাবিনা ইয়াসমিন।উল্লেখ্য, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা সংশ্লিষ্ট সাংবাদিকদের মধ্যে একটি শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত, যা পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে আসছে।
সাধারণ সভা, বিদায় সংবর্ধনা ও নতুন কমিটির অভিষেক :
কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২৬) নির্বাচনে কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় অংশগ্রহণকারী ২১ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২৫ এপ্রিল সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনের প্রয়োজন না থাকাসহ কিছু কারণে বর্তমান নির্বাহী পরিষদের সভায় ২৫ এপ্রিলের পরিবর্তে ২৪ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সকাল ১১টায় সাধারণ সভা, বর্তমান কমিটির বিদায় সংবর্ধনা এবং নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।
(ওএস/এএস/এপ্রিল ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- শীতের তীব্রতায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
- নগরকান্দায় ধর্মীয় অনুভূতি অবমাননার অভিযোগে প্রতিবাদ সমাবেশ
- ফরিদপুরে ডিবি পুলিশের হাতে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
- ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল কানাডা-আলাস্কা সীমান্ত এলাকা
- কবিরহাটে রোহান দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- পাংশায় মুক্তিযোদ্ধাদের কববের জন্য নির্ধারিত স্থানের আগুন
- চলচ্চিত্র উৎসবের নারী নির্মাতা বিভাগে বিচারক আফসানা মিমি
- আমিরাতের লিগে অভিষেকে উজ্জ্বল মোস্তাফিজ
- ‘বিএনপি সবসময়ই প্রতিশ্রুতিশীল রাজনীতিতে বিশ্বাসী’
- নড়াইলে পুকুর পাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার
- শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ
- রবিবার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি
- আরো আধুনিকীকরণ করা হচ্ছে রসাটমের তৃতীয় ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্ল্যান
- ‘বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত’
- ‘ধর্মের নামে দেশে বিভাজনের পথ তৈরির চেষ্টা চলছে’
- ‘কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন’
- কুমিল্লা ও লাকসামে তুমুল যুদ্ধ চলে
- নগরকান্দায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- গৌরবোজ্জ্বল ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত
- ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের শুরু
- ঝিনাইদহে বেড়েই চলেছে খুনোখুনি, নিরপত্তাহীনতায় জনজীবন
- লোহাগড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ১০ জেলায় ২শ’ অভয়াশ্রম, জলাশয়ে ফিরছে দেশীয় মাছ
- ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক, পরিবারে মাতম
- প্রাণ
- উখিয়ার লাল পাহাড়ে র্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ আটক ২
- বিবস্ত্র করে মারপিট, লজ্জায় কলেজছাত্রীর আত্মহত্যা
- ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
- নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- বরাদ্দ সংকটে বরগুনার ৪৭৭ কি.মি. সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








