E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

প্রেসক্লাব মহম্মদপুরের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সভাপতি টুটুল, সাধারণ সম্পাদক মাসুদ রানা 

২০২৫ জুন ০৫ ১৬:৫৯:২৪
সভাপতি টুটুল, সাধারণ সম্পাদক মাসুদ রানা 

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।নির্বাচনে দৈনিক জনতার বাংলার মহম্মদপুর প্রতিনিধি মোঃ আজিজুর রহমান টুটুল সভাপতি ও দৈনিক যুগান্তরের মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার ও রির্টানিং অফিসার আব্দুস সোবহান জানান, মহম্মদপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক ২টি পদে নির্বাচন শেষ হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে ২জন ও সাধারণ সম্পাদক ২জন প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মোট ভোটার ৩২জন।নির্বাচনে ৩২ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করেন।

সভাপতি পদে মোঃ আজিজুর রহমান টুটুল ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী মোঃ রফিকুল ইসলাম রফিক-১২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা-২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী মোঃ মুরাদ হোসেন-১০ ভোট পেয়েছেন।

জানা গেছে, আনন্দঘন পরিবেশে সুষ্ঠু ও সুন্দর ভাবে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী শাহীনুর আক্তার, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ মোঃ শফিকুল ইসলাম, মহম্মদপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক অধ্যক্ষ (অবঃ) মতিউর রহমান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুল, জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মোঃ কবির হোসেন প্রমূখ।

(বিএস/এসপি/জুন ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test