কালিয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়ায় এক সাংবাদিককে হাত-পা কেটে জবাই করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হুমকির পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন।
জানা গেছে, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি ও কালিয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবলু মল্লিক (৩৯) রবিবার (১০ আগস্ট) বিকেলে এ হুমকি পান। জিডিতে উল্লেখ করা হয়, ওইদিন বিকেল ৫টার দিকে পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নূরে আলম কাজী নান্টু (৪৫) অজ্ঞাত আরও ৩-৪ জনকে সঙ্গে নিয়ে বাবলু মল্লিকের বাড়িতে যান। তখন তিনি বাড়িতে না থাকায় পরিবারের কাছে তার সঙ্গে যোগাযোগের কথা বলেন।
পরে বাবলু মল্লিক নিজেই মোবাইল ফোনে নূরে আলম কাজীর সঙ্গে কথা বললে, তিনি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং সাংবাদিকতা ছেড়ে দেওয়ার হুমকি দেন। না ছাড়লে হাত-পা কেটে জবাই করে নদীতে ফেলে দেওয়ার ভয় দেখান। এ সময় অভিযুক্তরা আরও নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন বলে জিডিতে উল্লেখ রয়েছে।
বাবলু মল্লিক বলেন, “হুমকির পর থেকে আমি ও আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছি। যেকোনো সময় আমাদের ক্ষতি করা হতে পারে বলে শঙ্কা করছি।”
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, “ঘটনাটি জিডি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
যুবলীগ নেতা নূরে আলম কাজী নান্টুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হুমকির বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কোনোভাবেই তাকে হুমকি দেয় নাই। বিষয়টি ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।”
কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ বলেন, “এটি সাংবাদিকের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত । আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনতে হবে।”
স্থানীয় সাংবাদিক সমাজ মনে করছে, এ ধরনের হুমকি মুক্ত সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। সঠিক তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনা উচিত।
(আরএম/এসপি/আগস্ট ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
- ‘শত্রুকে কঠোর জবাব দেবে ইরান’
- ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে পিচের বদলে ইটের সলিং!
- মহম্মদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
- নগরকান্দায় সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ দোকানঘর উচ্ছেদ
- বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা
- নাব্য সংকটে স্থবির ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দর
- ‘সংস্কার বিরোধী কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না’
- শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
- ফ্যামিলি কার্ড নিয়ে সংবাদ সম্মেলন সোমবার
- ‘সংসদকে শুধু প্রাণবন্ত নয়, কার্যকর করতে হবে’
- ‘সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি’
- বড় মাপের মার্কিন যুদ্ধও ইরানি সরকারকে হঠাতে পারবে না
- আজ আন্তর্জাতিক নারী দিবস
- ঈদযাত্রায় আজ মিলছে ১৮ মার্চের ট্রেনের টিকিট
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’
- ‘চাপ না থাকলে মজাও নেই’
- ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে’
- ‘নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়’
- 'বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে সম্প্রচার কাজ শুরু হয়'
- ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সালথায় আলোচনা সভা ও ইফতার মাহফিল
- নারায়ণগঞ্জে যুবদল নেতা নোবেলের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন ও নদী ভরাটের অভিযোগ
- চাটমোহরে কষ্টি পাথরের প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার
- নড়াইলে সাবেক মেয়র প্রয়াত আশরাফুল আলমের স্মরণসভা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
-1.gif)








