E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কাসেম সভাপতি, রফিক সম্পাদক  

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১৭:৪০:০৯
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

নির্বাচনে এক'শ ৫৩ জন ভোটারের মধ্যে এক'শ ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল ভাবে সাংবাদিকরা ভোট প্রদান করেন। নির্বাচনে ২৮টি পদের জন্য ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সভাপতি আবুল কাশেম, কার্যকরি সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিজয়ী হন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন গতকাল শনিবার রাত নয়টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আল আমিন দেওয়ান সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। গাজীপুর বাসন থানা সংলগ্ন জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যালয়ে দিনব্যাপী বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন পর্যবেক্ষণ করেন।

নিবার্চিত সদস্যরা হলেন- সভাপতি মুহাম্মদ আবুল কাশেম (দৈনিক যুগান্তর), কার্যকরী সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল (কাল বেলা), সহ-সভাপতি নাজিম উদ্দিন (ঢাকার ডায়ালগ), ইব্রাহিম খন্দকার (আজকের বসুন্ধরা) ও আওলাদ হোসেন (দুর্নীতি সমাচার), সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক (আমার দেশ ও চ‍্যানেল এস), সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রধান (বঙ্গ বাজার), লোকমান হোসেন পনির (নতুন ভোর) ও মৃনাল কান্তি চৌধুরী (নাগরিক ভাবনা), সাংগঠনিক সম্পাদক হাজী সাইফুল ইসলাম (নিউ ন‍্যাশন) দপ্তর সম্পাদক নাছির উদ্দিন (বাংলার নবকন্ঠ), অর্থ সম্পাদক রাশেদউল হোসেন কমল (এই বাংলা) আইন সম্পাদক মো. মানিক মিয়া (আজকের জনবাণী), প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল (মোহনা টেলিভিশন), ধর্ম বিষয়ক সম্পাদক পারভেজ মিয়া (বাংলাদেশ সমাচার), ক্রীড়া সম্পাদক ইব্রাহিম খলিল (ভোরের আলো) মহিলা বিষয়ক সম্পাদক।

(এসকেডি/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test