লোহাগড়ায় সাংবাদিকদের সাথে নড়াইল-২ আসনের ইসলামী আন্দলনের প্রার্থীর মতবিনিময়
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম। তিনি বলেন, গণমানুষের সেবার লক্ষ্য নিয়ে রাজনীতিতে এসেছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০ টার দিকে লোহাগড়া রাম নারায়ণ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মো.হাবিবুল্লাহ খান বেলালী।
এ সময় উপস্থিত ছিলেন-সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মিনা, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ জহিরুল ইসলাম, ইসলামী আন্দলনের লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের লোহাগড়া শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান, ইসলামি ছাত্র আন্দলনের সভাপতি মো.শরিফুল ইসলাম এবং সহোযগী সকল সংগঠনের নেতৃবৃন্দ।
মাওলানা তাজুল ইসলাম বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীরসাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে সবার দোয়া ও ভালোবাসা চাই। আমি নড়াইলবাসীর পাশে থাকতে চাই। একটি ব্যাংকে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে চাকরি করতাম। প্রায় আট বছর চাকরি থাকতেও তা স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি। গণমানুষের সেবার লক্ষ্য নিয়ে রাজনীতিতে যোগদান করেছি।’ ইসলামী আন্দোলনের নীতি আদর্শে বিশ্বাসী হয়ে এই দল থেকে জনকল্যাণে কাজ করতে চান বলে জানান তিনি।
এদিন মতবিনিময় সভায় লোহাগড়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
(আরএম/এএস/সেপ্টেম্বর ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
- জীবনযাপন, সংস্কৃতি ও ভাষায় বাঙালীরা স্বতন্ত্র
- শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক: সীমান্তবাসীর নানা আকাঙ্খা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
- ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
- মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান জানালা বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ
- সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকট
- সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফুলপুরে ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- ঈশ্বরদী ঠাকুরবাড়িতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকরের আহ্বান
- কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা
- লেবাননে নিহত শফিকুল-নাহিদের লাশ সাতক্ষীরার বাড়িতে
- দূষণমুক্ত পৃথিবী গড়তে পরিবেশবান্ধব প্রযুক্তি কেন জরুরি
- সাংবাদিক রাষ্ট্রের কর্মচারী নন
- গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দির গুড়িয়ে দেয়ার অব্যাহত হুমকিতে ঐক্য পরিষদের উদ্বেগ
- ঐতিহাসিক ৬ দফা ছিলো বাংলাদেশের স্বাধীনতার সোপান, বাঙালির মুক্তির সনদ
- বঙ্গবন্ধুর ছয় দফা: বাঙালির জাতীয় সত্তার ভিত্তি ও বর্তমান প্রেক্ষাপট
- ভ্যাট রিটার্ন অনলাইনে এন্ট্রির সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়লো
- জীবনের অর্থ নিয়ে ঐশ্বরিয়ার আবেগঘন বার্তা
- বাজেট ঘিরে কার্যকর ভূমিকা রাখতে এমপিদের প্রশিক্ষণ দিলো জামায়াত
- ‘পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন’
- শিরোপা হাতছাড়া হওয়ার পর আগের সাফ জেতা পুরস্কার পেলেন নারী ফুটবলাররা
- পুশইনের শিকার ছোট্ট রোজিনার বাড়ি ফেরার আকুতি
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- রেকর্ড গড়ে বড় লিড নিলো বাংলাদেশ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







