গাজীপুরে ৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে ৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজি) উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ শনিবার সকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজবোর্ড বাস্তবায়নসহ দশম ওয়েজবোর্ড গঠন, সাংবাদিকদের নিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুনসহ ৩৯ দফার দাবিতে অনুষ্ঠিত বিক্ষােভ সমাবেশে সভাপতিত্ব করেন জেইউজি'র সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক মাজহারুল ইসলাম মাসুম, নাসির আহমেদ, আমিনুল ইসলাম, শাহ শামসুল হক রিপন, আজিজুল হক, ফারদিন ফেরদৌস, রেজাউল বারী বাবুল, মাহমুদা সিকদার, মাজহারুল ইসলাম কাঞ্চন, আসাদুজ্জামান সাদ, বায়জিদ হোসেন, এফ এম কামাল হোসেন, হাবিবুর রহমান প্রমুখ।
সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, সরকার আসে সরকার যায়। কিন্তু সাংবাদিকদের ভাগ্যের পরিবর্তন হয় না। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়। কিন্তু সাংবাদিকদের ন্যূনতম প্রাপ্য বেতন সুযোগ-সুবিধা বাস্তবায়ন হয় না।
সাংবাদিকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত না হলে গণমাধ্যম টিকবে না। অবিলম্বে নবম ওয়েজ বোর্ড কার্যকর, সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন-সব ধরনের গণমাধ্যমের সাংবাদিকদের একই ওয়েজ কাঠামোর আওতায় আনতে হবে। সাংবাদিকদের জীবনমান উন্নয়নে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিকল্প নেই। সাংবাদিকদের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন, বকেয়া বেতন-ভাতা পরিশোধ, অবসরকালীন সুবিধা নিশ্চিত এবং গণমাধ্যমবিরোধী সব কালাকানুন বাতিল করতে হবে। সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার করতে হবে। তিনি এসব দাবি আদায়ের পক্ষে সোচ্চার হওয়ার জন্য সকল গণমাধ্যম কর্মীর প্রতি আহ্বান জানান।
এ বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এইসব দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
(এস/এসপি/নভেম্বর ০১, ২০২৫)
পাঠকের মতামত:
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মায় উদ্ধার
- মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- পদ্মা সেতু সংলগ্ন লৌহজংয়ে মাটি লুটের মহোৎসব
- ৪০ বছর পর উদ্ধার ২৫ কোটি টাকার সরকারি জমি
- সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
- কর্ণফুলী ঘাটের অসাবধানতা কেড়ে নিল ফুটফুটে শিশুর প্রাণ
- টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
- চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা
- গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম কমিটি পুনঃগঠন
- টেলিযোগাযোগ আনবে সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বিশ্ব
- স্বপ্ন থেকে বাস্তবে রূপপুর
- জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
- মব সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা মাদরাসার অধ্যক্ষকে চাকুরিতে পুনর্বহালের দাবি
- ৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন
- ‘রাজনৈতিক হস্তক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে’
- ‘কারিনা, বাংলাদেশ তোমাকে মনে রাখবে’
- সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানার উপাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
- শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








