সততা ও সাহসিকতায় পাঠকের হৃদয় জয় করবে দর্পণ নিউজ
চাটমোহর প্রতিনিধি : ‘এই সময়ের প্রতিবিম্ব’ শ্লোগানে সততা ও সাহসিকতার মাধ্যমে সঠিক সংবাদ দ্রুত সময়ে পরিবেশনের অঙ্গীকার নিয়ে পাবনার চাটমোহর উপজেলা থেকে পথচলা শুরু করলো দর্পণ নিউজ ডটকম।
মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টায় চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে অনাড়ম্বরপূর্ণ ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় নিউজ পোর্টালটি।
চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা'র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে চাটমোহরের প্রয়াত সাংবাদিকদের স্মরণে ও তাদের রুহের মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে শুভেচ্ছা বক্তব্য পর্বে বক্তব্য দেন, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, প্রেসক্লাবের সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কার্যকরী সদস্য সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, সদস্য বিপ্লব আচার্য, কালবেলা প্রতিনিধি ইকবাল কবির রনজু, চিত্রগৃহ চাটমোহরের পরিচালক জেমান আসাদ।
স্বাগত বক্তব্য দেন দর্পণ নিউজের সম্পাদক শাহীন রহমান ও প্রকাশক সঞ্জিত চক্রবর্তী সোনা।
এ সময় উপস্থিত ছিলেন, সদস্য জাহাঙ্গীর আলম মধু, ভোরের দর্পণ প্রতিনিধি এম এ জিন্নাহ, ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, কালের কণ্ঠ প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, আজকের পত্রিকা প্রতিনিধি তুষার ভট্টাচার্য, ইনকিলাব প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আমার সংবাদ প্রতিনিধি হাবিবুর রহমান শিমুল, আমাদের সময় প্রতিনিধি খোন্দকার ইত্তেখার আহমেদ টুটুল, সিএনআই প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু, দর্পণ নিউজের ডিজাইনার ফয়সাল রাজু উপস্থিত ছিলেন।
নিজের বক্তব্যে চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল বলেন, দর্পণ নিউজ ডটকম নীতি নৈতিকতা মেনে সাংবাদিকতা করবে, সত্যকে ধারণ করে এগিয়ে যাবে। আমরা একটি অস্থির সময় পার করছি। সমাজে যেন আমাদের কোনো নিউজের দ্বারা নতুন করে অস্থিরতা তৈরী না হয়, সামাজিক কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, আমরা চাই দর্পণ নিউজ এগিয়ে যাক। পাঠকপ্রিয়তা অর্জন করুক। মানুষের হৃদয় জয় করুক। মানুষ যেন মনে করে আমি দর্পণ নিউজের কাছে গেলে আমার সমস্যার কথা বলতে পারবো এবং সঠিকভাবে দর্পণ নিউজ তুলে ধরবে। সততার সাথে সাহসিকতা অর্জন করতে হবে, সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবো আমরা। সৎ ও সাহসিকতার সম্মিলনে দর্পণ নিউজ এগিয়ে যাক, এই প্রত্যাশা করি। দর্পণ নিউজ পাঠাকের হৃদয় জয় করুক, আমরা সেই অপক্ষোয় থাকলাম।
চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন বলেন, অনেক নিউজ পোর্টাল আছে যাদের কোনো নীতি নৈতিকতা নেই। যাদের সাংবাদিকতার মেধা নেই। কপি পেস্ট করে চালিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। ভাইরালের চিন্তা বাদ দিয়ে সাংবাদিকতাটাকে সাংবাদিকতার মতো করেই করতে হবে। একটি পত্রিকা বা নিউজ পোর্টাল গড়া সহজ, তবে ধরে রাখা কঠিন। চাটমোহরে দুই তিনটি অনলাইন নিউজ পোর্টাল থাকলেও, পাঠকের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে হয়না। সেই জায়গায় দর্পণ নিউজ টিকে থাকবে স্বমহিমায়, পাঠকের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে এই প্রত্যাশা রইল। আজকে দর্পণ নিউজ যে যাত্রা শুরু করলো তা যেন বহুদূর যেতে পারে।
দর্পণ নিউজ ডটকমের সম্পাদক শাহীন রহমান ও প্রকাশক সঞ্জিত চক্রবর্তী সোনা বলেন, আমরা কারো পক্ষে নই। তবে আমরা জনগণের পক্ষে। সমাজের নির্যাতিত নিপীড়িত মানুষের কথা তুলে ধরবো। মানবিক সাংবাদিকতাকে প্রাধাণ্য দিয়ে কাজ করবে দর্পণ নিউজ। যা দেখবো তাই সাহসিকতার সাথে তুলে ধরার চেষ্টা থাকবে। আমরা হবো সমাজের আয়না। জনস্বার্থে সাংবাতিকতা হলো আমাদের মূল ভিত্তি। পাঠক দর্শক তাদের মতামতা নিয়ে সহযোগিতা করে পাশে থাকলে যত কঠিন পথই হোক পেরোতে চাই একসাথে।
শুভেচ্ছা পর্ব শেষে প্রজেক্টেরের মাধ্যমে ক্লিক করে দর্পণ নিউজ ডটকম উদ্বোধন করে হেলালুর রহমান জুয়েল ও রকিবুর রহমান টুকুন। পরে সবাই মিলে কেক কাটা ও মিষ্টি মুখ করার মাধ্যমে দর্পণ নিউজের শুভযাত্রা শুরু হয়।
(এসএইচ/এসপি/মে ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- বিশ্ব মহাসাগর দিবস ও সমুদ্রের টেকসই ব্যবস্থাপনা
- হবুচন্দ্রের আইন
- নেমন্তন্ন
- সুস্থ থাকতে লিফট নয়, ভরসা হোক সিঁড়ি
- সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের
- সাতক্ষীরায় শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে পিটিয়ে জখম
- রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব
- ‘উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে রাজনীতিতে টেকা যায় না’
- গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- গোপালগঞ্জে ইয়াবা ও বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত
- বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন সৈয়দ আব্দুল হাদী
- ‘দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে পূর্ণ বিজয় ঘোষণা করবে যুক্তরাষ্ট্র’
- রোমাঞ্চ সঙ্গী করে জয়ের খোঁজে বাংলাদেশ
- এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক
- প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বেগবান হবে, আশা বাংলাদেশের
- ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা’
- টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৪
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের শরণার্থীদের জন্য ভারতকে অতিরিক্ত দেড়কোটি ডলার সাহায্য দেয়
- ফরিদপুর আঞ্চলিক বিএসটিআই-এর উদ্যোগে মোবাইল কোর্টে জরিমানা, মামলা
- সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি ও নিরাপত্তার দাবিতে রাঙ্গামাটিতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন
- বগুড়ার আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার
- আইন নিজের হাতে তুলে না নিতে ভাঙ্গাবাসীর প্রতি ওসির আহ্বান
- দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রী করার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন স্মারকলিপি
- বিশ্বকাপের উন্মাদনায় জমজমাট পতাকা তৈরির ব্যবসা
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- হে সময়, অশ্বারোহী হও
-1.gif)







