২৮ মে থেকে কর্মবিরতি
পেনশন প্রজ্ঞাপন বাতিলের দাবিতে যবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (যবিপ্রবিশিস)।
রবিবার (২৬ মে) সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত লাইব্রেরি কাম একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ কামরুল ইসলাম বলেন, আমাদের কাজ হচ্ছে ছাত্রদেও ক্লাসরুমে পড়ালেখা করানো কিন্তু কোনো এক কুচক্রী মহলের কুচক্রের কারণে ক্লাস রেখে আজ আমরা আন্দোলনের জন্য মাঠে নেমেছি। আমরা আমাদের ছাত্রদের ভালোভাবে পড়াতে চাই কিন্তু তার জন্য আমাদেরও ভালো থাকতে হবে। আজকে সকল জায়গায় শিক্ষকদের জন্য বৈষম্যমূলক ব্যবস্থা চালু করা হচ্ছে। আমরা চাই সরকারের কাছে যে বৈষম্যমূলক প্রজ্ঞাপন দেয়া হয়েছে সেটা প্রত্যাহার করা হোক। একইসাথে শিক্ষকদেও জন্য স্বতন্ত্র বেতন স্কেল নির্ধারণ করার দাবি জানাচ্ছি। বিশ্বের অন্যান্য দেশগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেই সম্মান দেওয়া হয় আমাদের দেশে সেই তুলনায় অনেক কম সম্মান দেওয়া হচ্ছে। আমরা বৈষম্য নয়, রাষ্ট্রীয়ভাবে আমাদের সম্মান চাই। আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে আমরা আরো কঠোরতম আন্দোলনে যেতে বাধ্য হবো।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ ইকবাল কবির জাহিদ বলেন, পাশের দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিশ্বের সকল দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল আছে, একমাত্র বাংলাদেশে সেটা নেই। আমাদের সুপার গ্রেড দেওয়ার কথা থাকলেও সেটা থেকে শিক্ষকদের বঞ্চিত করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ দেশের এবং বাইরের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রথম সারির ছাত্র হিসেবে বের হয়ে দেশে প্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষকতা পেশায় যোগদান করি। কিন্তু শিক্ষক হিসেবে আজ
আমাদের মানববন্ধনে যোগ দিতে হচ্ছে এটা বাংলাদেশের জন্য একটি লজ্জার বিষয়। যদি পেনশন প্রজ্ঞাপন বাতিল করা না হয়, তাহলে একটা সময় ভালো মানের শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করবে না। হয় তারা বিদেশে পাড়ি জমাবে, বিসিএস এর দিকে ধাবিত হবে, বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যোগদান করবে। পিছনের সারির শিক্ষার্থীরা শিক্ষকতায় আসলে তা হবে দেশের শিক্ষার জন্য অশনি সংকেত।
তিনি আরও বলেন, বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের সাথে আমরা একাত্মতা প্রকাশ করে আজ আমরা এই মানববন্ধন করছি। আগামী ২৮ মে সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত আমরা কর্ম বিরতি পালন করব। এরপরেও সমাধান না হলে আরো কঠোর আন্দোলনে যাবো।
মানববন্ধনে আরও বক্তব্য প্রদান করেন শিক্ষক সমিতির সহ সভাপতি অধ্যাপক ড. মোঃ নাজমুল হাসান, ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাফিরুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. ইমরান খান, শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. নাসিম রেজা, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মুনিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, এর পূর্বে গত ৭ মে একই দাবিতে মৌন মিছিল করেছিল যবিপ্রবি শিক্ষক সমিতি।
(এসএ/এসপি/মে ২৬, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ
- ‘জুনে চালু হবে ই-হেলথ কার্ড’
- হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
- ভরিতে সোনার দাম কমলো ৩৩২৪ টাকা
- ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
-1.gif)








