চবিতে চালু হলো দ্রুতযান স্পেশাল বাস সার্ভিস
স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে চালু হলো "দ্রুতযান স্পেশাল সার্ভিস"। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ সেবার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। সভাপতিত্ব করেন, চট্টগ্রাম-খাগড়াছড়ি বাস মালিক সমিতির সভাপতি হাজী রকিবুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বাস মালিক সমিতির সদস্যরা।
চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির ব্যবস্থাপনায় চালু হওয়া এই বাস সার্ভিস বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি চট্টগ্রাম শহরের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য বিশেষভাবে প্রস্তুত। শিক্ষার্থীরা মাত্র ২৫ টাকার টিকিটে জিরো পয়েন্ট থেকে সরাসরি নিউ মার্কেটে পৌঁছাতে পারবে। প্রতিটি বাস প্রতি ১৫ মিনিট অন্তর ছেড়ে যাবে, যা শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ এবং দ্রুত করবে।
বাস সেবাটি সম্পূর্ণ ই-টিকিটিং পদ্ধতিতে পরিচালিত হবে। শিক্ষার্থীরা জিরো পয়েন্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে গন্তব্যে যেতে পারবে। শহরের কাউন্টার থেকে আর টিকিট সংগ্রহের প্রয়োজন হবে না।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার বলেন, "দ্রুততম সার্ভিস চালুর ফলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। শিগগিরই আমরা জোবাইক ও ইকার চালুর পরিকল্পনা করছি। শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমরা দিনরাত কাজ করছি।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, "শহর থেকে ক্যাম্পাস দূরে হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতে নানা সমস্যা ছিল। আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেই এসব সমস্যা সমাধানে কাজ করেছি। দ্রুতযান বাস সার্ভিস চালু হওয়া এরই ফলস্বরূপ। আশা করি, এই সেবা শিক্ষার্থীদের ভোগান্তি কমাবে।"
বাস সার্ভিস চালুর বিষয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সাব্বির রহমান নামে এক শিক্ষার্থী বলেন, "বাস সার্ভিস পেয়ে আমরা আনন্দিত। আশা করছি, আমাদের যাতায়াতের ভোগান্তি অনেকটাই কমে যাবে।"
বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাস মালিক সমিতি আশা করছে, দ্রুতযান স্পেশাল সার্ভিস শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াত আরও সহজ, নিরাপদ এবং আরামদায়ক করে তুলবে।
(ওএস/এএস/ডিসেম্বর ১১, ২০২৪)
পাঠকের মতামত:
- বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ
- বরিশালের অদম্য নারীরা পেল সম্মাননা
- সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
- জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে
- রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মুকুলের
- নিরপেক্ষ দেশের পতাকা উড়িয়ে পাকবাহিনী পালাবার পথে ধরা পড়ে
- বাংলাদেশে কি একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব?
- ঈশ্বরগঞ্জে রোকেয়া দিবস পালিত
- দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী
- প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা
- দৈনিক নওরোজ শামসুল হক দুররানীর মুক্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ
- ‘দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ কাগজে কলমে সীমাবদ্ধ’
- ‘বিজিবি প্রতিকূল পরিবেশেও দেশের সীমান্ত রক্ষায় কাজ করছে’
- নানা আয়োজনে সোনাতলায় বেগম রোকেয়া দিবস পালিত
- সালথায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
- ফুলপুর হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য র্যালি
- গোপালগঞ্জে এক রাতে দু’টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
- মার্চ মাস থেকে পাবনা–ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু
- বড়দিন উপলক্ষে এমিরেটসের আড়ম্বরপূর্ণ আয়োজন
- মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে সশস্ত্র ডাকাত নিয়োগ
- বাড়ির দরজায় আসা আইসিই এজেন্টদের প্রতিরোধের উপায় জানালেন মেয়র মামদানি
- মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- সালথায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- নির্বাচনের সুবাতাস এবং নৈতিক নেতৃত্বের প্রয়োজন
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- অমলকান্তি
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








